Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে মতিন
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আদালত

এক দিনে চার ধর্ষণ মামলার রায়

৯ জনের মৃত্যুদণ্ড

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:১২
৯ জনের  মৃত্যুদণ্ড

গ্রাফিকস: আগামীর সময়

একই দিনে দেশের চার জেলায় ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যার চারটি মামলার রায় দিয়েছেন আদালত। যার মধ্যে তিনটি মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ৯ আসামির। আরেক মামলায় যাবজ্জীবন হয়েছে নারীসহ দুজনের। গতকাল সোমবার জামালপুর, নোয়াখালী, খাগড়াছড়ি ও গোপালগঞ্জের সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল ঘোষণা করেন এসব রায়।

এর মধ্যে সবচেয়ে বেশি আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এসেছে জামালপুরে। বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাশেদুর রহমান (পাপ্পু), বিজু মিয়া, বাদশা মিয়া, জুয়েল মিয়া, আশরাফুল ইসলাম, জসিম উদ্দিন ও আছমত আলী। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন ইদ্রিস আলী নামে এক আসামি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হকের ভাষ্য, ২০২৫ সালের ২৫ মে রাতে বকশীগঞ্জের নিলক্ষীয়া এলাকায় এক গৃহবধূ অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তার অভিযোগের ভিত্তিতে মামলা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে। মামলায় সাতজনের সাক্ষ্য, চিকিৎসা প্রতিবেদন, আলামত ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দেন আদালত।

আরেকটি আলোচিত মামলার রায় আসে নোয়াখালীতে। চাটখিলে পাঁচ বছরের শিশু আসমা আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে তার চাচাতো ভাই মো. শাহাদাতকে মৃত্যুদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা। আসামির উপস্থিতিতে বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন।

একই দিনে ঘোষণা করা হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতেও ধর্ষণের একটি মামলার রায়। রামগড়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা জানিয়েছেন, গত বছরের ২৫ জুলাই খাবারের লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করেন শাহিন। ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম মামলার রায়। এক বছরের মধ্যে মামলার নিষ্পত্তি হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে আসামিপক্ষ জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে উচ্চ আদালতে।
অন্যদিকে গোপালগঞ্জে ধর্ষণের আরেকটি মামলায় উজ্জ্বল বিশ্বাস ও কল্পনা বিশ্বাস নামে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উজ্জ্বলকে ১ লাখ টাকা এবং কল্পনাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় কল্পনা বিশ্বাস পিঠার লোভ দেখিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ঘরে ডেকে নেন। সেখানে তাকে ধর্ষণ করেন উজ্জ্বল বিশ্বাস। পরে ভুক্তভোগীর মা কাশিয়ানী থানায় মামলা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

(প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন জামালপুর, নোয়াখালী, খাগড়াছড়ি ও গোপালগঞ্জ প্রতিনিধি)

মৃত্যুদণ্ডধর্ষণমামলা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    পর্তুগাল
    ০
    স্পেন
    ১
    ০৭ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বেলজিয়াম
    ০
    ০৭ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    মিসর
    ০
    ০৮ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    কলম্বিয়া
    ০
    advertisement
    advertisement
    রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

    রোনালদোকে কান্নায় ভাসিয়ে কোয়ার্টারে স্পেন

    ০৭ জুলাই ২০২৬, ০০:১৭

    আগামীর সময় ঘুরে সাংবাদিকতার বাস্তব পাঠ নিলেন এআইইউবি শিক্ষার্থীরা

    আগামীর সময় ঘুরে সাংবাদিকতার বাস্তব পাঠ নিলেন এআইইউবি শিক্ষার্থীরা

    ০৭ জুলাই ২০২৬, ০০:৩৩

    রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৪

    রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে গ্রেপ্তার ৪

    ০৭ জুলাই ২০২৬, ০০:২৪

    আজীবন সম্মাননা পাচ্ছেন জর্জ ক্লুনি

    আজীবন সম্মাননা পাচ্ছেন জর্জ ক্লুনি

    ০৭ জুলাই ২০২৬, ০০:৩৭

    তারকাবহুল ক্রিস্টোফার নোলানের  ‘দি ওডিসি’

    তারকাবহুল ক্রিস্টোফার নোলানের ‘দি ওডিসি’

    ০৭ জুলাই ২০২৬, ০০:৪৪

    চালের দামে নাভিশ্বাস

    চালের দামে নাভিশ্বাস

    ০৭ জুলাই ২০২৬, ০১:০২

    কাট্টলি টেক্সটাইলের ৬৪  কোটি টাকা লোপাট

    কাট্টলি টেক্সটাইলের ৬৪ কোটি টাকা লোপাট

    ০৭ জুলাই ২০২৬, ০১:০৫

    কমছে চালকল বাড়ছে বেকার

    কমছে চালকল বাড়ছে বেকার

    ০৭ জুলাই ২০২৬, ০২:৪৪

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ডিওএস আন্ডার সেক্রেটারির দ্বিপাক্ষিক বৈঠক

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ডিওএস আন্ডার সেক্রেটারির দ্বিপাক্ষিক বৈঠক

    ০৭ জুলাই ২০২৬, ০২:৪৪

    শ্রীলঙ্কায় ‘কারাবিদ্রোহে’ নিহত ২৫

    শ্রীলঙ্কায় ‘কারাবিদ্রোহে’ নিহত ২৫

    ০৭ জুলাই ২০২৬, ০৪:১৫

    ৯ জনের  মৃত্যুদণ্ড

    ৯ জনের মৃত্যুদণ্ড

    ০৭ জুলাই ২০২৬, ০৪:১২

    মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

    মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

    ০৭ জুলাই ২০২৬, ০৪:০২

    শোকে কাতর, ক্ষোভে উত্তাল

    শোকে কাতর, ক্ষোভে উত্তাল

    ০৭ জুলাই ২০২৬, ০৩:০৮

    কিন্তু

    কিন্তু

    ০৭ জুলাই ২০২৬, ০৪:১০

    সম্ভবত

    সম্ভবত

    ০৭ জুলাই ২০২৬, ০৪:০৯

    advertiseadvertise