Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

জবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:০২
মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা। ছবি: ভাইরাল ছবি ইয়হিওয় লসংগৃহীত

পুরান ঢাকার মুরগিটোলা মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুলিশের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আটজনের বেশি আহত হয়েছেন বলে দাবি শিক্ষার্থীদের। আহতদের মধ্যে কয়েকজনকে নেওয়া হয়েছে হাসপাতালে।

সোমবার (৬ জুলাই) রাত ২টার দিকে ঘটে এ ঘটনা।

শিক্ষার্থীদের ভাষ্য, মুরগিটোলা মোড়ে কয়েকজন কথিত মাদক ব্যবসায়ী হামলা চালান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ওপর। খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা পৌঁছালে একটি বাসায় গিয়ে আশ্রয় নেন অভিযুক্তরা। ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয় গেট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসাটি ঘিরে রাখে পুলিশ। দীর্ঘ সময় গেট না খোলার সুযোগে দোতলার ওপর দিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। পরে গেট আটকে রাখা বাসার মালিকসহ ঘটনার সঙ্গে জড়িত আরও একজনকে আটক করে পুলিশ।

শিক্ষার্থীদের অভিযোগ, একজনকে আগে থানায় নেওয়া হলেও বাসার মালিককে প্রায় তিন থেকে চার ঘণ্টা ঘটনাস্থলে রাখা হয়। পরে পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছিল, তখন উপস্থিত শিক্ষার্থীদের একজন চড় মেরে বসেন। এর পরপরই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই শিক্ষার্থীদের ওপর ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় গুরুতর আহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সেক্রেটারি লিমন। এছাড়া মাথায় গুরুতর আঘাত পেয়েছেন আইন বিভাগের এক শিক্ষার্থী।

এদিকে পুলিশের দাবি, আটক এক ব্যক্তিকে শিক্ষার্থীরা ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই করা হয় লাঠিচার্জ।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনার শুরুতে এক জবি শিক্ষার্থী স্থানীয়দের সঙ্গে বিরোধে জড়িয়ে মারধরের শিকার হন।আ পরে বিশ্ববিদ্যালয় থেকে দুই থেকে তিন শতাধিক শিক্ষার্থী ঘটনাস্থলে এসে বাড়িটি ঘেরাও করেন। পুলিশ অভিযুক্ত একজনকে আটক করে থানায় নেওয়ার সময় শিক্ষার্থীরা তাকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করেন। ধস্তাধস্তির মধ্যেও পুলিশ আটক ব্যক্তিকে থানায় নিতে সক্ষম হয়।

তিনি আরও বলেন,  এ ঘটনায় আহত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ পাঁচজন পুলিশ সদস্য।

 

 

জবিসংঘর্ষআহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে