মুন্সীগঞ্জের গজারিয়ায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও মারামারির ঘটনা বেড়েই চলেছে। গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ২৫টি এমন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নারী, পুরুষ ও বৃদ্ধসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তবে থানায় মামলা হয়েছে মাত্র ৯টি।ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, অধিকাংশ ঘটনাই স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।আধিপত্য বিস্তার, জমিজমা নিয়ে বিরোধ, পূর্বশত্রুতা, বাড়ির সীমানা নিয়ে বিরোধ কিংবা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসব সংঘর্ষ হচ্ছে। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত বিরোধে...