Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

মায়ামি বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৭:২৯
শেয়ার করুন:
মায়ামি বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

কোপা এয়ারলাইনসের একটি জেটের সঙ্গে সংঘর্ষের পর ইউপিএস বোয়িং ৭৬৭ উড়োজাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়

যুক্তরাষ্ট্র জুড়ে ফ্লাইট চলাচল বন্ধের ঘটনায় ব্যাপক ভোগান্তির এক দিন পর শনিবার রাতে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষ হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, ট্যাক্সিওয়ে দিয়ে চলার সময় কোপা এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্ত ইউপিএসের একটি বোয়িং ৭৬৭ বিমানের সামনের অংশে আঘাত করে।

বিমানবন্দরের যোগাযোগবিষয়ক পরিচালক গ্রেগ চিন সিএনএনকে জানান, রাত ৯টা ১৫ মিনিটের দিকে এ সংঘর্ষ ঘটে। এতে দুজন আহত হয়েছেন।

কোপা এয়ারলাইনসের যাত্রী সিজার ফেরেইরা সিএনএনকে বললেন, ‘অবতরণের পর আমরা স্বাভাবিক গতিতে ট্যাক্সি করছিলাম। হঠাৎ চারপাশের মানুষের কথাবার্তার শব্দ বাড়তে শুনি। এরপর সবাই একসঙ্গে চিৎকার করে ওঠেন। তারপর আরেকটি বিমান আমাদের বিমানে আঘাত করে।’

ফেরেইরা আরও বললেন, ‘বিমানের ভেতরে আমরা হঠাৎ একদিকে জোরে ঝাঁকুনি অনুভব করি। প্রথমে কয়েকজন যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। তবে কোপা এয়ারলাইনসের কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং সবাইকে আসনে বসে থাকতে বলেন।’

এফএএ জানিয়েছে, ইউপিএসের বিমানটির ক্রুদের কোপা এয়ারলাইনসের বিমানটিকে আগে যেতে দিতে বলেছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। সংঘর্ষের ঘটনা তদন্ত করছে সংস্থাটি।

ইউপিএস জানিয়েছে, কী ঘটেছিল তা জানতে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তাদের বিমানের ক্রুরা নিরাপদে আছেন।

কোপা এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, ‘এই ঘটনায় যাত্রীদের যে ভোগান্তি হতে পারে, সে জন্য আমরা দুঃখিত। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তদন্তের জন্য আমরা কর্তৃপক্ষকে সহযোগিতা করব।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের আকাশপথ অচল হয়ে পড়ার নেপথ্যে কী ছিল?

১৫ নভেম্বর ২০২৬

এফএএর নির্দেশে শুক্রবার দেশ জুড়ে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর এখনো স্বাভাবিক কার্যক্রমে ফেরার চেষ্টা করছে বিভিন্ন বিমানবন্দর। ওই ঘটনায় অনেক যাত্রীকে নতুন করে ফ্লাইটের টিকিট পাওয়ার অপেক্ষায় বিমানবন্দরের টার্মিনালের মেঝেতে রাত কাটাতে হয়েছিল।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথনের অডিওতে কোপা এয়ারলাইনসের বিমানের পাইলটকে বলতে শোনা যায়, ‘কেউ আমাদের ধাক্কা দিয়েছে।’ এ সময় নিয়ন্ত্রক ইউপিএসের বিমানের ক্রুদের জিজ্ঞাসা করছিলেন, তাদের বিমানের সঙ্গে অন্য বিমানের সংঘর্ষ হয়েছে কি না।

অডিওতে ইউপিএসের পাইলটকে বলতে শোনা যায়, ‘হ্যাঁ, আমরা একটু বেশি দূর চলে গিয়েছিলাম। এরপর সে তার ডানা দিয়ে আমাদের বিমানে আঘাত করেছে।’

পরে কোপা এয়ারলাইনসের পাইলট বললেন, ‘মনে হচ্ছে, আমাদের বিমানের বাম পাশের ডানার প্রান্তটি নেই।’

ফেরেইরা জানান, প্রায় ১০ মিনিট পর ক্যাপ্টেন ঘোষণা দেন, তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই।

বিমান সংস্থাটি বিবৃতিতে জানিয়েছে, ১৬৬ জন যাত্রী ও ছয়জন ক্রু বিমান থেকে নেমে গেছেন। পরে বিমানটি টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয়।

ইউপিএসের বিমানের একটি ছবিতে দেখা গেছে, বিমানটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এর বাইরের আবরণে বড় একটি গর্ত তৈরি হয়েছে।

ঘটনার সময় কোপা এয়ারলাইনসের বিমানটি পানামার রাজধানী পানামা সিটি থেকে মায়ামিতে পৌঁছেছিল। অন্যদিকে ইউপিএসের বিমানটি কলম্বিয়ার বোগোতায় যাওয়ার জন্য উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

বিমানবন্দরের যোগাযোগবিষয়ক পরিচালক চিন জানান, আহত দুজনের আঘাত গুরুতর নয়। ঘটনাস্থলেই ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা তাদের চিকিৎসা দেন।

সূত্র : সিএনএন

মায়ামি বিমানবন্দরফ্লাইট বিপর্যয়উড়োজাহাজসংঘর্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য