Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হোমনা

অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৯:১০
শেয়ার করুন:
অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষ

ছবি: আগামীর সময়

কুমিল্লার হোমনায় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুর শাখায় নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী মো. জামাল প্রধান সংসদ সদস্য সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা জামাল প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে তারা অনুষ্ঠানস্থলে যান।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী এমদাদ হোসেন আখন্দ তার সমর্থকদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলে জামাল প্রধানের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও কাঠের রোল দিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন

লাকসামে মাস্টার রবিউল হোসেনের চেহলাম শুক্রবার

১২ নভেম্বর ২০২৬

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য সেলিম ভূঁইয়া মঞ্চ ছেড়ে পাশের একটি স্কুলের ভেতরে আশ্রয় নেন। পরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তিতাসসহ আশপাশের উপজেলায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়েও নানা আলোচনা চলছে।

স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, জিয়ারকান্দি ইউনিয়নে এমদাদ হোসেন আখন্দকে বাদ দিয়ে অর্থের বিনিময়ে জামাল প্রধানকে দলীয় প্রার্থী করা হয়েছে। এ নিয়ে এমদাদ হোসেনের সমর্থকদের মধ্যে অসন্তোষ ছিল। তবে মনোনয়ন বাণিজ্য বা অর্থ লেনদেনের অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজনের দাবি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিপুল অর্থ ব্যয়ের প্রতিযোগিতা চলছে। তবে এসব দাবিরও সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এমদাদ হোসেন আখন্দ ও জামাল প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, ‘আমি বর্তমানে কুমিল্লায় আছি। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সেলিম ভূইয়াসংবর্ধনাসংঘর্ষহোমনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি