কুমিল্লার হোমনায় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়াকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুর শাখায় নেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জিয়ারকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি...