লাকসামে মাস্টার রবিউল হোসেনের চেহলাম শুক্রবার

মাস্টার রবিউল হোসেন
কুমিল্লার লাকসাম উপজেলার আঙ্গারিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাস্টার রবিউল হোসেনের চেহলাম আগামী শুক্রবার তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। দিনটি উপলক্ষে মিলাদ, কিয়াম, কবর জিয়ারত, দোয়া ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনার অনুরোধ জানানো হয়েছে।
খিলা আজিজুল্লাহ হাই স্কুলের বি.কম স্যার হিসেবে এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন মরহুম রবিউল হোসেন। শিক্ষকতার পাশাপাশি তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেন। হাজার হাজার ছাত্র-ছাত্রীকে পাঠদানে তার অবদান ও শিক্ষকতা জীবন ছিল অত্যন্ত প্রশংসনীয়।
ব্যক্তিগত জীবনে তিনি এশিয়াটিক মাইশেয়ার লিমিটেডের অপারেশন স্পেশালিস্ট জামশেদ আলম মজুমদারের শ্বশুর ছিলেন।



