প্রবীণ ব্যক্তিদের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, ভিড়ের মধ্যে ওঠানামা
করা কিংবা ধাক্কাধাক্কি সামলানো কঠিন। অনেক নারী কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা
প্রয়োজনীয় কাজে যাতায়াতের সময় অনাকাঙ্ক্ষিত স্পর্শ, অশালীন মন্তব্য ও হয়রানির শিকার
হন। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। অতিরিক্ত ভিড়, অসতর্কতা, দরজায় ওঠানামার চাপ
কিংবা অভিভাবকের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া— সবই তাদের নিরাপত্তার
জন্য হুমকি।
এ বিষয়ে আইনগত বিধানও রয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৪ ধারায়
গণপরিবহনে নারী, শারীরিক বা মানসিক প্রতিবন্ধী ব্...