Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

হয়রানি কমবে অনেকাংশে

এস এম ইমরানুল ইসলাম রাজন
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৩:০৫
হয়রানি কমবে অনেকাংশে

সংগৃহীত ছবি

সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের যাতায়াতের সুবিধার্থে পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে ‘পিংক বাস সার্ভিস’। যাত্রী, চালক ও কন্ডাক্টর— সবাই নারী হওয়া এই উদ্যোগের মূল বৈশিষ্ট্য। কয়েক বছর আগে অনুরূপ একটি সেবা চালু হলেও তা বন্ধ হয়ে গিয়েছিল।

গণপরিবহনে নারীদের ভিড়ের মধ্যে ওঠা-নামা কিংবা যাতায়াতের সময় প্রতিনিয়ত নানা মানসিক ও শারীরিক হয়রানির মুখোমুখি হতে হয়। সেই তুলনায় বাসের সংখ্যা এখনো অপ্রতুল হলেও ভবিষ্যতে তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে ও হয়রানি কমাতে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

তবে দুঃখজনক বিষয় হলো, সার্ভিসটি চালুর পর থেকেই কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তি ছড়াচ্ছেন। প্রাথমিক পর্যায়ে ব্যস্ত সড়কে গাড়ি চালানো বা ফ্লাইওভারে ওঠার ক্ষেত্রে নারী চালকরা পুরুষ চালকদের সাময়িক সহযোগিতা নিয়েছেন। নবীন চালকদের ক্ষেত্রে বিষয়টি খুবই স্বাভাবিক এবং একে ইতিবাচক দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত।

আজ নারীসমাজ ঘরে-বাইরে সমান দক্ষতায় অবদান রাখছে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে শুরু করে বৈমানিক, সশস্ত্র বাহিনী কিংবা সরকারি-বেসরকারি প্রতিটি ক্ষেত্রে তারা সফলতার স্বাক্ষর রাখছেন। সুতরাং তাদের হেয় করার কোনো সুযোগ নেই; বরং তাদের সাহস, সহায়তা ও সম্মান জানানোই সচেতন নাগরিকের দায়িত্ব।

দেশ ও সমাজকে এগিয়ে নিতে নারী-পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলা জরুরি। শুধু পৃথক পিংক বাস সার্ভিস চালু করাই শেষ কথা নয়; এর পাশাপাশি সমাজের মানুষের মানসিকতার পরিবর্তন আনা আরও বেশি জরুরি। নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমেই গড়ে উঠুক নিরাপদ ও সমতাভিত্তিক বাংলাদেশ।

লেখক: চাকরিজীবী, ঢাকা

যাতায়াতপাইলটপিংক বাসগণপরিবহনদুঃখজনককলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে