সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের যাতায়াতের সুবিধার্থে পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে ‘পিংক বাস সার্ভিস’। যাত্রী, চালক ও কন্ডাক্টর— সবাই নারী হওয়া এই উদ্যোগের মূল বৈশিষ্ট্য। কয়েক বছর আগে অনুরূপ একটি সেবা চালু হলেও তা বন্ধ হয়ে গিয়েছিল।
গণপরিবহনে নারীদের ভিড়ের মধ্যে ওঠা-নামা কিংবা যাতায়াতের সময় প্রতিনিয়ত নানা মানসিক ও শারীরিক হয়রানির মুখোমুখি হতে হয়। সেই তুলনায় বাসের সংখ্যা এখনো অপ্রতুল হলেও ভবিষ্যতে তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে ও...