Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে যুক্ত হচ্ছে ইলেকট্রিক ট্রেন

  • ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা
  • এডিবি ও ইআইবি’র ঋণ ২ হাজার ৮৮০ কোটি ৪২ লাখ
  • কাল একনেকে উঠছে প্রকল্প প্রস্তাব
হামিদ-উজ-জামান
হামিদ-উজ-জামান
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৯
নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে যুক্ত হচ্ছে ইলেকট্রিক ট্রেন

প্রতীকী ছবি

দেশের গণপরিবহণ ব্যবস্থায় মেট্রোরেলের পর এবার যুক্ত হচ্ছে ইলেকট্রিক ট্রেন। প্রথম পর্যায়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা ও জয়দেবপুর পর্যন্ত চলবে এই ট্রেন। এজন্য ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে রেলপথ মন্ত্রণালয়। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৪২ কোটি এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ঋণের ২ হাজার ৮৮০ কোটি ৪২ লাখ টাকা খরচ করা হবে।

প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘ইমপ্লিমেন্টেশন অব ইলেকট্রিক ট্রাকশন এ্যালং নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশন অব বাংলাদেশ রেলওয়ে’। আগামীকাল বুধবার প্রস্তাবটি উপস্থাপন করা হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে। রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকে চেয়ারম্যান তারেক রহমান। অনুমোদন পেলে চলতি বছর থেকে ২০৩১ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।

পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতার আগামীর সময়কে বলেছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমুল পরিবর্তন ঘটবে। কারণ ট্রেনের গতি বৃদ্ধির সঙ্গে বাংলাদেশ রেলওয়ের যেমন খরব বাঁচবে, তেমনি যাত্রীদেরও ভ্রমণ আরামদায়ক, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি এই রুটে সড়কপথের ওপর চাপও কমবে। এসব দিক বিবেচনা করে প্রকল্পটি গুরুত্ব দিয়ে একনেকে উপস্থাপন করা হচ্ছে। এটি সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য রেল সেকশনগুলোরও ভবিষ্যতে ইলেকট্রিক ট্রেন চালু করা সম্ভব হবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, ঘনবসতিপূর্ণ বাংলাদেশে যাত্রী ও পণ্য পরিবহণের চাহিদা অনেক বেশি। তবে পরিবহন খাতে বাংলাদেশ রেলওয়ের সেবা দেওয়ার সক্ষমতা কম হওয়ায় সরকারকে সড়ক অবকাঠামো খাতে বেশি বিনিয়োগ করতে হয়। রেলওয়ে বিদ্যুতায়ন করলে পরিবহন সক্ষমতা বাড়বে এবং সড়ক খাতে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

সূত্রটি আরও জানায়, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর দেশের অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে যাত্রীচাপ, শিল্পাঞ্চলের উপস্থিতি এবং মোটরযানের ঘনত্ব অত্যন্ত বেশি। বিদ্যমান সড়ক ও রেলপথ চাহিদার তুলনায় অপর্যাপ্ত। রেল নেটওয়ার্কেও বিদ্যুতায়ন যাত্রা সময় কমাবে, প্রতি ট্রেনের বহন ক্ষমতা বাড়াবে এবং পরিবহন ব্যয় কমবে।

প্রকল্প প্রস্তাবে যা বলা হয়েছে: প্রকল্প প্রস্তাবে রেলপথ মন্ত্রণালয় বলেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিবহন খাতে কার্বন নিঃসরণ কমে জীবনমানের উন্নতি হবে। প্রাথমিক প্রকল্প প্রস্তাবটি ২০২৫ সালের ৩০ জুন তৎকালীন পরিকল্পনা উপদেষ্টা নীতিগতভাবে অনুমোদন দেন।

এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো চিঠিতে জানায়, এডিবি এবং ইআআবি প্রকল্পটিতে অর্থায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। প্রাথমিক প্রস্তাবটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩৬ সালের ৩০ জুন মেয়াদে বাস্তবায়নের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছিল।

এ সময় প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৪ হাজার ২৮২ কোটি ৮৬ লাখ টাকা। পরে প্রস্তাবিত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) থেকে পুনর্গঠিত ডিপিপিতে ব্যয় মোট ৪৬০ কোটি ৩৫ লাখ টাকা কমেছে। এর ওপর গত ২০ এপ্রিল প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সুপারিশ অনুযায়ী এটি একনেকে উপস্থাপন করা হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের জন্য নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনটি অত্যন্ত সম্ভাবনাময় একটি রেলপথ। প্রতিদিন কয়েক লাখ যাত্রী এ পথে চলাচল করেন। কিন্তু রেলপথ ও রোলিং স্টকের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ রেলওয়ে চাহিদা অনুযায়ী পরিবহন সেবা দিতে পারছে না। প্রস্তাবিত প্রকল্পের আওতায় ইলেকট্রিক ট্র্যাকশন বাস্তবায়িত হলে রেলপথের সেকশনাল ক্যাপাসিটি ও রোলিং স্টকের পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। ফলে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে বাংলাদেশ রেলওয়ে ডিজেল-ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেম ব্যবহার করে ট্রেন পরিচালনা করছে। এ সিস্টেমের তুলনায় ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেম প্রায় ৪০ শতাংশ জ্বালানী সাশ্রয়ী। এছাড়া ডিজেল-ইলেকট্রিক রোলিং স্টকের তুলনায় ইলেকট্রিক রোলিং স্টকের মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ কম। তাই ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেমে ট্রেন চালানো সাশ্রয়ী। এজন্য বিশ্বের বিভিন্ন দেশ রেল পরিচালনার ক্ষেত্রে ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেম ব্যবহার করছে।

বাংলাদেশ রেলওয়েতে প্রচলিত ডিজেল-ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেমের রোলিং স্টকের তুলনায় ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেমের রোলিং স্টক আধুনিক। ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেমের রোলিং স্টকের গড় গতিবেগ তুলনামূলকভাবে প্রায় ১৮ থেকে ২০ শতাংশ বেশী হয়। বিশ্বব্যাপী ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেম পরিবেশবান্ধব রেল যোগাযোগ ব্যবস্থা হিসেবে স্বীকৃত। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। তাই ইলেকট্রিক ট্র্যাকশন সিস্টেম বাংলাদেশ রেলওয়েতে ব্যবহার করা হলে তা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অবদান রাখতে সক্ষম হবে।

প্রকল্পের প্রধান কার্যক্রম: প্রকল্পটির আওতায় ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম নির্মাণ করা হবে। এছাড়া ১৬ সেট (প্রতি সেটে ৫টি কোচ) ইলেকট্রিক মাল্টিপল ইউনিট সংগ্রহ এবং ইলেকট্রিক মাল্টিপল ইউনিট মেরামত কারখানা নির্মাণসহ আনুষঙ্গিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইশতেহারে বলা হয়েছিল, অভ্যন্তরীণ ও আঞ্চলিক রেল যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণে রেলকে জাতীয় পরিবহনে কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে পুনরুজ্জীবিত করা হবে।

কী বলেছে পরিকল্পনা কমিশন: প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. নেয়ামত উল্ল্যা ভূঁইয়া প্রকল্পটির ওপর পরিকল্পনা কমিশনের মতামত দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর বিদ্যমান রেলপথে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের মাধ্যমে ট্রেনের পরিবহন সময় হ্রাস পাবে। প্রতি ট্রেনের পরিবহন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবহন ব্যয় কমবে। ফলে বাংলাদেশ রেলওয়ে দ্রুততর, অধিক সাশ্রয়ী ও অধিক সংখ্যক যাত্রী পরিবহন করতে সক্ষম হবে, যা সড়ক পরিবহনের ওপর বিদ্যমান চাপ এবং সংশ্লিষ্ট ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করবে।

ইলেকট্রিক ট্রেনগণপরিবহনরেলওয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে