Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় চলছেই

নীলআঁখি বড়ুয়া, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ২০:১৭
শেয়ার করুন:
গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় চলছেই

ছবি: আগামীর সময়

গ্যাসের সংকট শুরু হওয়ার পর থেকেই গণপরিবহনে প্রতিদিন ঝগড়া-বিবাদ লেগেই রয়েছে। যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাড়তি ভাড়া নিয়ে এই বিবাদ। গ্যাস সংকট কিছুটা কমলেও ভাড়া আগের মতো বাড়তিই নেওয়া হচ্ছে। নগরের বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজিচালিত বাস, মিনিবাস, টেম্পোসহ নানা যানবাহনের বিরুদ্ধে এসব অভিযোগ।

তারা ৫ থেকে ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়তি নিচ্ছে বিভিন্ন গন্তব্যে। ফলে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই।

চকবাজার থেকে আগ্রাবাদমুখী টেম্পোগুলোও ভাড়া বাড়িয়েছে চলতি মাসের প্রথমদিকে, গ্যাস সংকটের সময়। এখনো তা বহাল রেখেছে। এই রুটের যাত্রী আফিয়া আখতার জানান, 'গ্যাস সংকটের দোহাই দিয়ে প্রতিনিয়ত যাত্রী হয়রানি করা হচ্ছে। কৃত্রিমভাবে গাড়ির সংকট তৈরি করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।'

ফতেয়াবাদ থেকে নিউ মার্কেট পর্যন্ত চলাচলকারী ৩ নম্বর রুটের যাত্রী রোকেয়া বেগম অভিযোগ করেন, ‘আগের নির্ধারিত ভাড়া দিতে চাইলে চালক ও সহকারীদের কাছ থেকে নানা কথা শুনতে হয়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিতে হচ্ছে।’

জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে চট্টগ্রামে গ্যাসের সংকট দেখা দেয়। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস পাওয়া যায়নি তখন। আগস্টের শুরুর দিকে এসেও গ্যাস সংকট অব্যাহত থাকে। তখন গণপরিবহন তাদের ভাড়া বাড়িয়ে দেয়।

বাসে ওঠা-নামা আগে যেখানে ৫ টাকা ছিল তা ১০ টাকা করে নেওয়া হচ্ছে। একইভাবে গ্যাসচালিত টেম্পোগুলোও ৫ টাকার পরিবর্তে ১০ টাকা আদায় করতে থাকে। এভাবে দূরত্ব অনুযায়ী ৫ থেকে ১০ টাকা বাড়তি ভাড়া আদায় করে যাচ্ছেন তারা। এখনো তা সেভাবেই চলছে। এ ব্যাপারে যাত্রীরা ভাড়া নির্ধারণকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন।

তৌহিদ হোসেন চৌধুরী নামের এক যাত্রী জানান, ‘যখন গ্যাসের সংকট বেশি ছিল তখন বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি মানুষ মেনে নিয়েছে। কিন্তু এখন সংকট আগের মতো না থাকলেও ভাড়া কেন কমছে না? এর কারণ কী?’

বাড়তি ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা লেগেই থাকে প্রতিদিন। ঝগড়া-বিবাদ এমনকি যাত্রীদের নাজেহালও হতে হয় অনেকক্ষেত্রে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচল করা লোকাল বাস ও টেম্পোতে এমন চিত্র দেখা যাচ্ছে। যাত্রীদের দাবি, গ্যাস সংকটকে অজুহাত হিসেবে ব্যবহার করে কৃত্রিম পরিবহন সংকট তৈরি করা হচ্ছে। ফলে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়েই গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

নগরীর লোকাল পরিবহনে, বিশেষ করে টেম্পোগুলোতে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ। অনেক ক্ষেত্রে একটি রুটকে দুই থেকে তিন ভাগ করে গাড়ি চালানো হয়। এতে যাত্রীদের একই পথে একাধিকবার গাড়ি পরিবর্তন করতে হয় এবং বাড়তি ভাড়া গুনতে হয়।

খোরশেদ আলম নামে এক যাত্রী বলেন, ‘আমরা প্রতিদিন যাতায়াত করি। আমাদের তো বেতন বাড়েনি। পরিবার নিয়ে চলতেই কষ্ট হচ্ছে। এর মধ্যে প্রতিদিন গাড়িভাড়া বাড়তি দিতে হচ্ছে।’

শুধু বাস, টেম্পো নয়, সিএনজিচালিত অটোরিকশাও বাড়তি ভাড়া নিচ্ছে। বিভিন্ন গন্তব্যে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। কিছু কিছু জ্বালানি তেলে চলে এমন গাড়িও এই সুযোগে ভাড়া বাড়িয়েছে বলে অভিযোগ।

এসব বাড়তি ভাড়ার বিষয়টি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষও (বিআরটিএ) অবগত। তারা বিভিন্ন সময় বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চলেছে।

জানতে চাইলে বিআরটিএয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তাফা আগামীর সময়কে বলেন, ‘গত বুধবার (১৯ আগস্ট) থেকে আমরা বাড়তি ভাড়ার বিষয়ে অভিযানে নেমেছি। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সিএনজিচালিত গণপরিবহনে জরিমানা করা হচ্ছে নিয়মিত। পাশাপাশি কিছু জ্বালানি তেলের গাড়িও ভাড়া বাড়িয়েছে। যাত্রীদের অভিযোগের ভিত্তিতে গণপরিবহনগুলোকে শাস্তির আওতায় আনা হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া।’

গণপরিবহনবাড়তি ভাড়াচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য