গ্যাসের সংকট শুরু হওয়ার পর থেকেই গণপরিবহনে প্রতিদিন ঝগড়া-বিবাদ লেগেই রয়েছে। যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে বাড়তি ভাড়া নিয়ে এই বিবাদ। গ্যাস সংকট কিছুটা কমলেও ভাড়া আগের মতো বাড়তিই নেওয়া হচ্ছে। নগরের বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজিচালিত বাস, মিনিবাস, টেম্পোসহ নানা যানবাহনের বিরুদ্ধে এসব অভিযোগ।তারা ৫ থেকে ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়তি নিচ্ছে বিভিন্ন গন্তব্যে। ফলে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই।চকবাজার থেকে আগ্রাবাদমুখী টেম্পোগুলোও ভাড়া বাড়িয়েছে চলতি মাসের প্রথমদিকে, গ্যাস সংকটের সময়। এখনো ত...