Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

দক্ষতাই চালকের পরিচয়

নাঈমুল মাসুম
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৩:০৯
দক্ষতাই চালকের পরিচয়

একজন নারী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন। সামনে অসংখ্য বাস, চারপাশে মানুষের ভিড়। তার গন্তব্য কর্মস্থল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল কিংবা বাজার। কিন্তু বাসে ওঠার আগে মনে আরেকটি প্রশ্ন জাগে— আজকের যাত্রাটি নিরাপদ তো? এই অদৃশ্য শঙ্কাই আমাদের গণপরিবহনের সবচেয়ে বড় অস্বস্তিকর সত্য। এ সংকট শুধু গণপরিবহনের নয়, নাগরিক মর্যাদারও। ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারীদের জন্য ‘পিংক বাস’ চালুর উদ্যোগ তাই স্বস্তিদায়ক। এখানে একটি প্রশ্ন আছে— নিরাপদে চলতে একজন নারী কি প্রতিবার বিশেষ বাসের অপেক্ষা করবেন? নাকি এমন গণপরিবহন গড়ে উঠবে, যেখানে বাসের রঙ নিরাপত্তার পরিচয় হবে না?

বাংলাদেশের সংবিধানের ২৮ অনুচ্ছেদ নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করেছে। একই সঙ্গে ২৮(৪) অনুচ্ছেদ নারী বা শিশুর অনুকূলে বিশেষ বিধানের সুযোগ রেখেছে।

নারীর চলাচল কোনো নির্দিষ্ট রুটে সীমাবদ্ধ নয়। তাকে ভোরে কাজে যেতে হয়, সন্ধ্যায় ফিরতে হয়, প্রয়োজনে রাতেও বেরোতে হয়। তাই বিশেষ বাসের পাশাপাশি সাধারণ বাসের প্রতিটি রুটকে নিরাপদ করা জরুরি। কোন রুটে বেশি অভিযোগ, কোন সময়ে ঝুঁকি বাড়ে, কোথায় হয়রানি ঘটে— এসব তথ্যভিত্তিকভাবে বিশ্লেষণ করে ব্যবস্থা নিতে হবে।

পিংক বাসে নারী চালকের উপস্থিতিও গুরুত্বপূর্ণ। দক্ষতাই চালকের পরিচয়। এখানে একটি বিষয়ে বলতে হয়। নারী চালকের নিরাপদ কর্মপরিবেশও নিশ্চিত করা প্রয়োজন। কারণ, এটি শুধু কর্মসংস্থানের বিষয় নয়; এটি সামাজিক মানসিকতার পরিবর্তনেরও বার্তা।

নারীর নিরাপত্তা বাসের দরজা দিয়ে শুরু বা শেষ হয় না। বাসস্ট্যান্ড, ফুটপাত, অপেক্ষার স্থান, সময়সূচি এবং জরুরি সহায়তা— সবই নিরাপদ যাত্রার অংশ। পাশাপাশি হয়রানির ঘটনায় সামাজিক নীরবতা ভাঙতে হবে।

আমরা পিংক বাস চাই, কারণ গণপরিবহনে নিরাপত্তার আজ ভীষণ প্রয়োজন। কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত এমন এক গণপরিবহন, যেখানে নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না। যেদিন বাসে ওঠার সময় কোনো নারীকে নিরাপত্তার হিসাব কষতে হবে না, সেদিনই বদলাবে আমাদের শহরের চিত্র।

লেখক: কবি, ফেনী

বাসস্ট্যান্ডদক্ষতাচালকনিরাপদগণপরিবহনকলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা