Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

অন্য শহরেও চাই নারীবান্ধব গণপরিবহন

খান ইয়ামিন
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৩:০১
অন্য শহরেও চাই নারীবান্ধব গণপরিবহন

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় সম্প্রতি চালু হয়েছে বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ বা ‘পিংক বাস’। এসব বাসের চালক, কন্ডাক্টর, হেলপার ও যাত্রী— সবাই নারী। বলা হচ্ছে, উদ্যোগটি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারিত হবে। এই ঘোষণা দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরের বাসিন্দাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে নতুন নতুন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কর্মক্ষেত্র গড়ে উঠেছে, যেখানে প্রতিদিন অসংখ্য নারী যাতায়াত করেন। কিন্তু অধিকাংশ মফস্বল ও জেলা শহরের গণপরিবহনে নারীদের জন্য বিশেষ কোনো সুবিধা নেই। বাসে ভিড়ের সুযোগে যৌন হয়রানি ও অস্বস্তিকর পরিস্থিতি নারী যাত্রীদের নিত্যদিনের সঙ্গী।

নিরাপত্তার অভাবে অনেক নারী যাতায়াত সীমিত করতে বাধ্য হন কিংবা ব্যয়বহুল বিকল্প বাহন ব্যবহার করেন, যা
তাদের শিক্ষা, কর্মসংস্থান ও পারিবারিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

বিআরটিসির ‘পিংক বাস’ মডেলটি শুধু নারীর নিরাপত্তাই নিশ্চিত করে না, পরিবহন খাতে নারীর কর্মসংস্থানও বাড়ায়। দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ রুটগুলোতে প্রাথমিকভাবে দু-তিনটি বাস দিয়ে পাইলট প্রকল্প চালু করা যেতে পারে। পরে চাহিদা অনুযায়ী তা সম্প্রসারণ করা যেতে পারে। তবে শুধু পৃথক বাস চালুই যথেষ্ট নয়; জেলা ও বিভাগীয় শহরের বাসস্ট্যান্ডে পর্যাপ্ত আলো, নারী পুলিশের উপস্থিতি এবং অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। পিংক বাসের এই উদ্যোগ দ্রুত সব জেলা ও বিভাগে সম্প্রসারণ করা জরুরি। কোনো অঞ্চলই যেন নারীবান্ধব গণপরিবহনের অধিকার থেকে বঞ্চিত না হয়।

 লেখক: আহ্বায়ক, আলেয়া সুলতানা স্মৃতি পাঠাগার, ফরিদপুর

বিআরটিসিবাস সার্ভিসপিংক বাসনারীবান্ধবগণপরিবহন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে