অবিরাম বর্ষণে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। ফলে আজ বৃহস্পতিবার সকাল থেকেই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত থেকে টানা বৃষ্টির ফলে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড, কলেজ গেট, গাজীপুরা, তারগাছ, বড়বাড়ি ছয়দানা, বাসন সড়ক, চৌধুরী বাড়ি ও ভোগড়া এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে মহাসড়ক তলিয়ে যায়। ফলে যানজটের কবলে পড়ে ওই মহাসড়কে চলাচলকারী যানবাহন।
আ...