Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাধবপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ, যানজট

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ২০:১৪
শেয়ার করুন:
মাধবপুরে গ্যাসের দাবিতে মহাসড়ক অবরোধ, যানজট

ছবি: আগামীর সময়

হবিগঞ্জের মাধবপুরে সিএনজি গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা ও মাইক্রোবাসচালকেরা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার আল-আমিন সিএনজি পাম্পের সামনে এ অবরোধের ঘটনা ঘটে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

ভোগান্তিতে পড়েন ঢাকা ও সিলেটগামী যাত্রীরা। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারী চালকদের অভিযোগ, সকাল থেকে গ্যাস নেওয়ার জন্য পাম্পে অপেক্ষা করলেও বিদ্যুৎ না থাকার অজুহাতে তাদের গ্যাস দেওয়া হচ্ছিল না। দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পেয়ে তারা মহাসড়ক অবরোধ করতে বাধ্য হন।

সিএনজিচালক কামরুল ইসলাম বলেন, মাধবপুর উপজেলায় তাদের তিনটি সিএনজি পাম্প রয়েছে। এর মধ্যে সেমকো ও শোসান পাম্প প্রতি মাসের ২৭ তারিখ থেকে বন্ধ হয়ে যায়। তখন শুধু আল-আমিন সিএনজি পাম্প খোলা থাকে। ফলে এ পাম্পে গ্যাস নেওয়ার জন্য অতিরিক্ত চাপ পড়ে। কিন্তু বিভিন্ন অজুহাতে পাম্পটি বন্ধ রাখা হয়। এতে চালকদের ভোগান্তি পোহাতে হয়।

মাইক্রোবাসচালক রুবেল মিয়া আগামীর সময়কে বলেন, সকাল ৮টা থেকে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছেন তিনি। কিন্তু বিদ্যুৎ না থাকায় গ্যাস সরবরাহ করা হচ্ছিল না। বাধ্য হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন। বিদ্যুৎ না আসা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা।

এ বিষয়ে আল-আমিন সিএনজি পাম্পের ব্যবস্থাপক মানিক মিয়া বলেন, ‘আমরা কী করব? আমাদের জেনারেটর নষ্ট। আর বিদ্যুৎ তো আমাদের হাতে নেই। বিদ্যুৎ না থাকলে আমরা কীভাবে গ্যাস সরবরাহ করব?’

এদিকে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় উভয় দিকে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মাধবপুরগ্যাসযানজট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর