Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ২৬ কিলোমিটার যানজট

কুমিল্লা প্রতিনিধি ও দাউদকান্দি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৫২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ২৬ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে ১৮ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ শনিবার সকালে কুমিল্লার চান্দিনার কুটুম্বপুর এলাকা থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

বাসযাত্রী মনির হোসেন বলেছেন, ‘তিন ঘণ্টা ধরে একই জায়গায় আটকে আছি। কখন যানজট শেষ হবে, কেউ সঠিকভাবে বলতে পারছে না। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

ট্রাকচালক হুমায়ুন কবির জানিয়েছেন, টানা ১৫ দিন কুমিল্লার আলেখারচর অংশে অসহ্য যানজটে ভুগতে হয়েছে। এখন আবার একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। মহাসড়কে চলাচল এখন চরম ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে এবার উড়বে ড্রোন

২১ আগস্ট ২০২৬

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় জানান, মহাসড়কের আষাঢ়ীরচর এলাকায় সড়ক সংস্কারকাজ চলছে। এ ছাড়া শুক্র ও শনিবার ছুটির কারণে অন্যান্য দিনের চেয়ে গাড়ি দ্বিগুণ হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি বলেছেন, ‘শুক্রবার রাত থেকে হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় সকাল ১০টার দিকে দাউদকান্দি অংশে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়েছে। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই ফারুক ইসলামের ভাষ্য, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

গতকাল শুক্রবার থেকে মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকালের পর পরিস্থিতি আরও তীব্র হয়। রাতেও মহাসড়কের এই অংশে তীব্র যানজট দেখা যায়।

আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ, তীব্র যানজট

২৯ আগস্ট ২০২৬

ভবেরচর হাইওয়ে পুলিশের এসআই বাবুল হোসেন শুক্রবার সন্ধ্যায় আগামীর সময়কে জানান, আষাঢ়ীরচর এলাকায় সংস্কারকাজের জন্য ঢাকামুখী একটি লেন বন্ধ রয়েছে। পাশাপাশি ছুটির দিনে অন্য দিনের তুলনায় মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় যানজটের তীব্রতা বেড়েছে।

সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী আল রাজী বলেছেন, ‘অতিবৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে ঝুঁকি ও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ কারণে আষাঢ়ীরচর এলাকায় জরুরি ভিত্তিতে মেরামত ও সংস্কারকাজ শুরু করা হয়েছে।’

দীর্ঘ যানজটঢাকা-কুমিল্লা মহাসড়কযানজটকুমিল্লা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি