Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ, তীব্র যানজট

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০২:০৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ, তীব্র যানজট

ছবি: আগামীর সময়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের ঢাকামুখী একটি লেন বন্ধ থাকায় শুক্রবার দিনভর থেমে থেমে যানজট ছিল। বিকেলের পর পরিস্থিতি আরও তীব্র হয়। রাতেও মহাসড়কের এই অংশে তীব্র যানজট দেখা যায়।

জানা গেছে, মেঘনা সেতুর টোল প্লাজার অদূরে আষাঢ়ীরচর এলাকায় মহাসড়কে সৃষ্টি হওয়া কয়েকটি বিপজ্জনক গর্ত ভরাট ও সড়ক সংস্কারের জন্য শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টা জরুরি মেরামতকাজ চলছে। এ কারণে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আগামীর সময়কে বলেছেন, মেঘনা সেতুর টোল প্লাজা সংলগ্ন আষাঢ়ীরচর এলাকায় সংস্কারকাজের জন্য ঢাকামুখী একটি লেন বন্ধ রয়েছে। পাশাপাশি ছুটির দিনে অন্য দিনের তুলনায় মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় যানজটের তীব্রতা বেড়েছে।

সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের বিভাগীয় প্রকৌশলী আল রাজী বলেন, অতিবৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে ঝুঁকি ও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ কারণে আষাঢ়ীরচর এলাকায় জরুরি ভিত্তিতে মেরামত ও সংস্কারকাজ শুরু করা হয়েছে।

আরও পড়ুন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

২৯ আগস্ট ২০২৬

তিনি আরও বলেন, আষাঢ়ীরচর এলাকায় মহাসড়কের প্রায় ৫ মিটারজুড়ে থাকা গর্তে মাইক্রোকংক্রিট ঢালাই দেওয়া হয়েছে। এটি শক্ত হয়ে স্বাভাবিক যান চলাচলের উপযোগী হতে কমপক্ষে ২৪ ঘণ্টা সময় লাগবে। এ কারণে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত একটি লেনে বন্ধ রাখা হয়েছে যানবাহন চলাচল।

মহাসড়কে দীর্ঘ যানজটে আটকে থাকা যাত্রী ও চালকরা জানান, হঠাৎ করে যানজটে আটকে পড়ায় তাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরাও সমস্যায় পড়েছেন। ভাদ্রের ভ্যাপসা গরমে ভোগান্তি আরও বেড়েছে।

জোনাকী পরিবহনের ঢাকাগামী যাত্রী আসফাকুর রহমান ও আবু তালেব বলেন, ‘মেঘনা-গোমতী সেতু পার হয়ে গজারিয়া অংশে যানজটে গাড়ি আটকে আছে প্রায় চল্লিশ মিনিট। কখন গন্তব্যে পৌঁছব, বুঝতে পারছি না।’

কুমিল্লা থেকে ঢাকাগামী ট্রাকচালক হোসেন আলী বলেন, ‘মহাসড়কের ভবেরচরের আনারপুরা এলাকায় জেএমআই পাম্পের কাছে যানজটে আটকে পড়েছি। শুনেছি, মেঘনা সেতু টোল প্লাজা অতিক্রমের পর যানবাহনের ঢাকাগামী সড়কে স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে পারব।’

সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাতেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজট দেখা যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কমুন্সিগঞ্জদীর্ঘ যানজট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি