Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জলবায়ুকর্মী অপু বিদেশের মঞ্চে
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

অ্যান্ডি-বার্নহ্যাম

ব্রেক্সিটে রাশিয়ার হস্তক্ষেপ ছিল
অ্যান্ডি বার্নহ্যাম ● ব্রেক্সিটে রাশিয়ার হস্তক্ষেপ ছিল
২০১৬ সালের সেই ভোট ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে নিয়ে গিয়েছিল। এক দশক পর সেই গণভোটের ওপর পড়ল মস্কোর ছায়া। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, ব্রেক্সিট গণভোটে রাশিয়া হস্তক্ষেপ করেছিল। দায়িত্ব নেওয়ার পর তিনি বিষয়টি জানতে চেয়েছিলেন। উত্তর ছিল স্পষ্ট, ‘হ্যাঁ, হয়েছিল।’তবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরেই ব্রিটিশ সরকারের তরফে জানানো হয়েছে, রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করলেও গণভোটের ফল বদলাতে পারেনি। সোমবার (১২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা...
ইউরোপ•২৫ দিন আগে
বাবার স্মৃতিতে ব্রিটেনের ’সামাজিক পরিচর্যা’ ব্যবস্থা বদলানোর অঙ্গীকার বার্নহ্যামের
বাবার স্মৃতিতে ব্রিটেনের ’সামাজিক পরিচর্যা’ ব্যবস্থা বদলানোর অঙ্গীকার বার্নহ্যামের
বাবার অসুস্থতার সময় খুব কাছ থেকে দেখেছিলেন তাদের। অল্প মজুরিতে অন্যের মা-বাবার পাশে দাঁড়ানো মানুষগুলোকে। দক্ষতা ছিল, ছিল হাস্যরস ও মানবিকতা। অথচ রাষ্ট্রের চোখে যেন তারা অদৃশ্য। সেই ব্যক্তিগত স্মৃতিই এবার ব্রিটেনের 'সোশ্যাল কেয়ার' বা সামাজিক পরিচর্যা ব্যবস্থা আমূল বদলে দেওয়ার অঙ্গীকারে পরিণত করেছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।বুধবার (৭ অক্টোবর) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে বার্নহ্যাম বলেছেন, তার বাবা রয় যখন পরিচর্যার প্রয়োজন অনুভব করেছিলেন, তখন পরিচর্যাকর্মীদের দক্ষতা তি...
ইউরোপ•২৯ দিন আগে
বিট্রেন ফিরতে চাইলে আলোচনায় প্রস্তুত ইইউ
বিট্রেন ফিরতে চাইলে আলোচনায় প্রস্তুত ইইউ
দরজা বন্ধ নয়, কিন্তু হাতলটি এখন লন্ডনের হাতে। ব্রেক্সিটের এক দশক পর ব্রিটেন যখন ইউরোপের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নতুন করে ভাবছে, তখন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে এল স্পষ্ট বার্তা। যুক্তরাজ্য আগে ঠিক করুক, তারা কতটা কাছে যেতে চায়। তারপর আলোচনা করতে প্রস্তুত ইইউ। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের ব্রেক্সিট-পরবর্তী নতুন নীতির সামনে এই বক্তব্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এক ইঙ্গিত।সোমবার (৫ অক্টোবর) দ্য গার্ডিয়ানে প্রকাশিত সাক্ষাৎকারে যুক্তরাজ্যে ইইউর নতুন রাষ্ট্রদূত জুক্কা সালোভারা বলেছেন, ভবিষ্যৎ সম্পর্...
ইউরোপ•প্রায় ১ মাস আগে
ইইউতে ফিরতে চলেছে ব্রিটেন
ইইউতে ফিরতে চলেছে ব্রিটেন
ব্রেক্সিটের দরজা একবার বন্ধ হয়েছিল গণভোটে। দশ বছর পর সেই দরজার চাবি আবার আলোচনার টেবিলে তুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তার বার্তা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আর অস্পষ্টতার মধ্যে থাকা যাবে না। বর্তমান ব্যবস্থাই রাখা হবে, শুল্ক ইউনিয়নে ফেরা হবে, একক বাজারে যোগ দেওয়া হবে, নাকি আরও এক ধাপ এগিয়ে আবার ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চাওয়া হবে, সব বিকল্পই এখন বিবেচনার আওতায়।বুধবার (৩০ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ান, টেলিগ্রাফ ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসি র...
ইউরোপ•প্রায় ১ মাস আগে
ইইউতে ফেরার প্রশ্নে সরব ব্রিটেনের ক্ষমতাসীনরা
ইইউতে ফেরার প্রশ্নে সরব ব্রিটেনের ক্ষমতাসীনরা
ব্রেক্সিট এক দিনে হয়নি, তার পরের পথও এক দিনে বদলাবে না। কিন্তু লিভারপুলে লেবার পার্টির সম্মেলনে যে ভাষা শোনা যাচ্ছে, তাতে ছয় বছর আগে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়া ব্রিটেনের রাজনীতিতে আবার সদস্যপদের প্রশ্নটি সামনে চলে এসেছে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এখনো ইইউতে ফেরার কোনো আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেননি। তবে তার সরকারের একাধিক জ্যেষ্ঠ মন্ত্রী দ্য ইন্ডিপেনডেন্টকে বলেছেন, পরের নির্বাচনী ইশতেহারে বিষয়টি কীভাবে রাখা হবে, সেটিই এখন আলোচনার কেন্দ্র। সোমবারের (২৯ সেপ্টেম্বর) একান্ত প্রতিবেদনে এক মন্ত্র...
ইউরোপ•প্রায় ১ মাস আগে
পরের নির্বাচনে ‘ফ্রি সোশ্যাল কেয়ার’ নিয়েই লড়বেন বার্নহ্যাম
পরের নির্বাচনে ‘ফ্রি সোশ্যাল কেয়ার’ নিয়েই লড়বেন বার্নহ্যাম
রাজনীতির কঠিন সমীকরণে কখনও কখনও সবচেয়ে বড় প্রশ্নটি হয়ে দাঁড়ায়, মানুষের প্রয়োজন মেটাতে অর্থ আসবে কোথা থেকে? ব্রিটেনে সামাজিক পরিচর্যা বা সোশ্যাল কেয়ারের ভবিষ্যৎ নিয়েও এখন সেই প্রশ্ন সামনে। সেই বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, আগামী সাধারণ নির্বাচনে তিনি ইংল্যান্ডে বিনামূল্যে সামাজিক পরিচর্যা চালুর পরিকল্পনা নিয়েই মানুষের কাছে যেতে চান। রবিবার (২৭ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ান-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, লেবার পার্টির সম্মেলন ঘিরে দেওয়া বার্তায় বার্নহ্যাম জানিয়েছেন, স...
ইউরোপ•প্রায় ১ মাস আগে
ব্রেক্সিটের ১০ বছর পর ইইউর দরজায় ফের কড়া নাড়বে ব্রিটেন?
ব্রেক্সিটের ১০ বছর পর ইইউর দরজায় ফের কড়া নাড়বে ব্রিটেন?
এক দশক আগে যে দরজা বন্ধ করে বেরিয়ে গিয়েছিল ব্রিটেন, সেই দরজায় আবার কড়া নাড়তে পারে লন্ডন। ব্রেক্সিটের প্রশ্নে বহুদিনের রাজনৈতিক ‘রেড লাইন’ পুরোপুরি মুছে দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, কিন্তু ভবিষ্যতের জন্য দরজাটিও সম্পূর্ণ বন্ধ করলেন না। পরবর্তী নির্বাচনে লেবার পার্টির ইশতেহারে ইউরোপীয় ইউনিয়নে ফেরার প্রতিশ্রুতি থাকবে কি না, এমন সরাসরি প্রশ্নে তার উত্তর, ‘ওগুলো অন্য দিনের বিষয়।’ দ্য গার্ডিয়ানের মঙ্গলবারের প্রতিবেদনে উঠে এসেছে ব্রেক্সিট-পরবর্তী ব্রিটিশ রাজনীতির এই নতুন সূক্ষ্ম সুর...
ইউরোপ•প্রায় ২ মাস আগে
‘ইউরোপ জ্বলছে, ব্রিটেন বেহালা বাজাচ্ছে’, বার্নহ্যামকে বিরোধী নেত্রী
‘ইউরোপ জ্বলছে, ব্রিটেন বেহালা বাজাচ্ছে’, বার্নহ্যামকে বিরোধী নেত্রী
ড্রোন ঢুকছে ন্যাটোর আকাশে, সাইবার হামলা আর নাশকতার অভিযোগে বাড়ছে ইউরোপের উদ্বেগ। ঠিক সেই সময় ব্রিটেনে প্রশ্ন উঠেছে, যদি বিপদ আরও কাছে আসে, দেশটির সেনাবাহিনী কি প্রস্তুত? সেই বিতর্কেই প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেত্রী কেমি ব্যাডেনক। শনিবার (১৯ সেপ্টেম্বর) দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে তার অভিযোগ, “ইউরোপ যখন জ্বলে ওঠার ঝুঁকিতে, তখন আমাদের সরকার বেহালা বাজাচ্ছে।”ব্যাডেনকের দাবি, রাশিয়া সপ্তাহের পর সপ্তাহ পশ্চিমা দেশগুলোর সংকল্...
ইউরোপ•প্রায় ২ মাস আগে
বার্নহ্যামই কি 'অবিভক্ত' যুক্তরাজ্যের শেষ প্রধানমন্ত্রী?
বার্নহ্যামই কি 'অবিভক্ত' যুক্তরাজ্যের শেষ প্রধানমন্ত্রী?
যুক্তরাজ্যের মানচিত্র কি একদিন ইতিহাসের পাতায় অন্য রকম হয়ে যাবে? কার্ডিফের উপসাগরের ধারে সোমবার (১৪ সেপ্টেম্বর) যে চার নেতা পাশাপাশি দাঁড়ালেন, তাদের বার্তা অন্তত সেই প্রশ্নটিকেই নতুন করে সামনে আনল। স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের স্বাধীনতাপন্থী নেতৃত্ব ঘোষণা করেছে, ওয়েস্টমিনস্টারের একচ্ছত্র সিদ্ধান্তের যুগ শেষের পথে। আর স্কটিশ ফার্স্ট মিনিস্টার জন সুইনির আরও সরাসরি দাবি, অ্যান্ডি বার্নহ্যামই হতে পারেন গোটা যুক্তরাজ্যের শেষ প্রধানমন্ত্রী।শনিবার কার্ডিফে এসএনপি নেতা জন সুইনি, প্লেইড কামরি...
ইউরোপ•প্রায় ২ মাস আগে
জনতার পছন্দ বার্নহ্যাম, বাজারের নয়
জনতার পছন্দ বার্নহ্যাম, বাজারের নয়
বাজারে হঠাৎ উঠেছে ঝড়। ব্রিটিশ সরকারের ঋণ নেওয়ার খরচ ১৮ বছরে সর্বোচ্চ, পাউন্ড দুর্বল, সামনে প্রথম বাজেট। অথচ এই চাপের মাঝেও প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের ব্যক্তিগত জনপ্রিয়তা এখনও প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক বেশি। ফলে ব্রিটেনে এখন প্রশ্ন একটাই, অর্থনীতির এই ঢেউ কি তার সদ্য শুরু হওয়া প্রধানমন্ত্রিত্বের রাজনৈতিক ‘হানিমুন’ ভাসিয়ে নিয়ে যাবে?বুধবার (২ সেপ্টেম্বর) ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক মতামত নিবন্ধে কলামিস্ট অ্যালিস্টার হিথ এই পরিস্থিতিকে ‘আর্থিক সুনামি’ বলে বর্ণনা করেছেন। তার দ...
ইউরোপ•২ মাস আগে
যুক্তরাজ্যে নতুন রাজনৈতিক ঝড়
যুক্তরাজ্যে নতুন রাজনৈতিক ঝড়
একদিকে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের ‘ঐক্যবদ্ধ ব্রিটেন’ গড়ার বার্তা, অন্যদিকে স্কটল্যান্ড থেকে উঠল ভিন্ন সুর, 'যুক্তরাজ্য ভেঙে পড়ছে।' ক্ষমতায় আসার পর দেশজুড়ে সফর শুরু করা বার্নহ্যামকে নিশানা করে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি অভিযোগ করেছেন, যুক্তরাজ্য এখন 'বিপজ্জনক অবস্থার' মধ্যে রয়েছে এবং চারটি জাতির বন্ধন ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা সুইনি দাবি কর...
ইউরোপ•২ মাস আগে
৪০ বছরের ধারায় বদলের ইঙ্গিত, মানুষের হাতে অর্থনীতি চান বার্নহ্যাম
৪০ বছরের ধারায় বদলের ইঙ্গিত, মানুষের হাতে অর্থনীতি চান বার্নহ্যাম
ব্রিটেনের অর্থনীতিতে গত ৪০ বছরের ধারায় পরিবর্তন আনতে চান নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তার পরিকল্পনায় পানি, বিদ্যুৎ ও পরিবহনের মতো মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত পরিষেবায় সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো এবং লন্ডনকেন্দ্রিক ক্ষমতার কাঠামো বদলে অঞ্চলগুলোর হাতে আরও ক্ষমতা তুলে দেওয়ার বিষয়টি পেয়েছে গুরুত্ব। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে বার্নহ্যাম বলেছেন, ব্রিটেনের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ তার রাজনৈত...
বিদেশ•২ মাস আগে
গৃহহীনদের ঘরে তুলতে ৪৪ কোটি পাউন্ডের অভিযানে ব্রিটেন
গৃহহীনদের ঘরে তুলতে ৪৪ কোটি পাউন্ডের অভিযানে ব্রিটেন
বড়দিনের সকালে ইংল্যান্ডের কোনো ফুটপাত, স্টেশনের বারান্দা কিংবা দোকানের দরজায় যেন কাউকে কম্বল জড়িয়ে রাত কাটাতে না হয় এই লক্ষ্য নিয়েই নতুন অভিযান শুরু করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। বুধবার তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, বড়দিনের আগেই রাস্তায় ঘুমানো প্রত্যেক মানুষকে অন্তত নিরাপদ আশ্রয়ে যাওয়ার একটি বাস্তব সুযোগ দিতে হবে। করোনাভাইরাস মহামারির সময় যেভাবে জরুরি ভিত্তিতে গৃহহীনদের হোটেল, ছাত্রাবাস ও অন্যান্য আবাসনে নেওয়া হয়েছিল, এ বারও তেমনই ‘কোভিড-ধাঁচের’ জাতীয় তৎপরতা চান তিনি...
ইউরোপ•৩ মাস আগে
বার্নহ্যামের হাতে ‘ইউরোপীয় কনফেডারেশন’-এর ছক
বার্নহ্যামের হাতে ‘ইউরোপীয় কনফেডারেশন’-এর ছক
ব্রেক্সিটও থাকবে, আবার ইউরোপের একক বাজারের দরজাও খুলবে ব্রিটেনের জন্য–এমন পথ কি আদৌ সম্ভব? প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের হাতে পৌঁছানো নতুন এক প্রস্তাব ঘিরে সেই প্রশ্নই নতুন করে উঠেছে ব্রিটিশ রাজনীতিতে। ছকটি আরও নাটকীয় এই কারণে যে, ইউরোপের বাজারে বাড়তি প্রবেশাধিকারের বিনিময়ে ব্রিটেনকে শুধু বাণিজ্যিক ছাড় নয়, নিজের সামরিক শক্তি ও পরমাণু প্রতিরোধব্যবস্থার সুরক্ষাও ইউরোপের আরও বিস্তৃত অংশে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে। প্রস্তাবটির কারিগর সাবেক কনজারভেটিভ এমপি নিক বোলস। ২০১৯ সালে ব্রে...
ইউরোপ•৩ মাস আগে
গ্রেটার ম্যানচেস্টারের নতুন মেয়র বার্নহ্যামের উত্তরসূরি বেভ ক্রেগ
গ্রেটার ম্যানচেস্টারের নতুন মেয়র বার্নহ্যামের উত্তরসূরি বেভ ক্রেগ
ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের উত্তরসূরি হিসেবে গ্রেটার ম্যানচেস্টারের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির প্রার্থী বেভ ক্রেগ। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত উপনির্বাচনে প্রথম দফার ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় ফল নির্ধারণ হয় দ্বিতীয় পছন্দের ভোট গণনার মাধ্যমে। শেষ পর্যন্ত সংস্কারপন্থী দল রিফর্ম ইউকে-এর প্রার্থী সিয়ান অ্যাস্টলিকে বড় ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করেন ক্রেগ। নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, দ্বিতীয় পছন্দের ভোট যোগ হওয়ার পর বেভ ক্র...
ইউরোপ•৩ মাস আগে
১৪ বছর থেকেই কর্মমুখী শিক্ষায় জোর বার্নহ্যামের
১৪ বছর থেকেই কর্মমুখী শিক্ষায় জোর বার্নহ্যামের
যুক্তরাজ্যের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। দীর্ঘদিন ধরে চলে আসা সেই ধারণা, যেখানে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকেই সাফল্যের প্রধান পথ হিসেবে দেখা হতো, সেখান থেকে সরে এসে এবার ১৪ বছর বয়স থেকেই শিক্ষার্থীদের জন্য কারিগরি ও কর্মমুখী শিক্ষার নতুন পথ খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে তাঁর সরকার। বার্নহ্যামের কথায়, "আজ থেকে ব্রিটেনে গ্র্যাজুয়েশন ক্যাপের মতোই হার্ড হ্যাটকেও সমান মূল্য দেওয়া হবে।" মঙ্গলবার ইংল্যান্ডের ডার্বিতে একটি রেল উৎপাদন কারখানা পরিদর্শনে...
ইউরোপ•৩ মাস আগে
ব্রিটেনের স্বার্থে ট্রাম্পকেও ‘ছাড় দেবেন না’ বার্নহ্যাম
ব্রিটেনের স্বার্থে ট্রাম্পকেও ‘ছাড় দেবেন না’ বার্নহ্যাম
‘ব্রিটেনের স্বার্থ সব সময়ই সর্বাগ্রে’। এমনটাই মন্তব্য ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে তিনি প্রস্তুত কি না—বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।বার্নহ্যামের পূর্বসূরি কিয়ার স্টারমার গত মাসে পদত্যাগের ঘোষণা দেন। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ, অভিবাসন, জ্বালানি এবং প্রযুক্তি খাতের নিয়ন্ত্রণসহ বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের কারণে ট্রাম্পের সঙ্গে স্টারমারের সম্পর্ক ছিল টানাপোড়েনপূর্ণ।শুরুতে ট্রাম্প...
ইউরোপ•৩ মাস আগে
ব্রিটেনে ক্ষমতার মানচিত্র বদলের সূচনা বার্নহ্যামের
ব্রিটেনে ক্ষমতার মানচিত্র বদলের সূচনা বার্নহ্যামের
যুক্তরাজ্যের অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার কেন্দ্র দীর্ঘদিন ধরেই লন্ডন। সেই চিরাচরিত ব্যবস্থায় বড় পরিবর্তনের সূচনা করলেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। আজ শুক্রবার ম্যানচেস্টারে আনুষ্ঠানিকভাবে চালু করলেন ‘নম্বর ১০ নর্থ’, যা ডাউনিং স্ট্রিটের উত্তরাঞ্চলীয় কার্যালয় হিসেবে কাজ করবে। সরকারের দাবি, এর মাধ্যমে শুধু প্রতীকী পরিবর্তন নয়, অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও ধীরে ধীরে লন্ডনের বাইরে ছড়িয়ে দেওয়া হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় হলো লন্ডনের ঐতিহাসিক ‘১০ নং ডাউনিং...
বিদেশ•৪ মাস আগে
প্রথম সপ্তাহেই বাসভাড়া কমানোর বার্তা যুক্তরাজ্যে
প্রথম সপ্তাহেই বাসভাড়া কমানোর বার্তা যুক্তরাজ্যে
জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সরকারের অগ্রাধিকার তুলে ধরতে ইংল্যান্ডের ঐতিহাসিক শহর বাথ সফর করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। দায়িত্ব নেওয়ার পরপরই সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমানোর লক্ষ্যে তিনি গণপরিবহনকে সামনে আনেন। সফরে বার্নহ্যাম স্থানীয় বাসসেবা পরিদর্শন করেন, যাত্রী ও পরিবহনকর্মীদের সঙ্গে কথা বলেন এবং একটি ফার্স্টগ্রুপ বাসে উঠে চালকের আসন ও পরিচালনাব্যবস্থা ঘুরে দেখেন। বাথ সফরে বার্নহ্যাম ঘোষণা করেছেন, ইংল্যান্ডে (লন্ডন ছাড়া) একক বাসযাত্রার স...
ইউরোপ•৪ মাস আগে
ইরান যুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যখন সামরিক উত্তেজনা নতুন করে তীব্র হচ্ছে, তখন যুক্তরাষ্ট্রের জন্য নিজের সামরিক ঘাঁটির দরজা খুলে দিল ব্রিটেন। নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের এ সিদ্ধান্তে বজায় থাকল ইরান ইস্যুতে লন্ডনের আগের অবস্থানেরই ধারাবাহিকতা।ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পুনরায় শুরুর পর পরিস্থিতি পর্যালোচনায় জ্যেষ্ঠ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন বার্নহ্যাম। বৈঠকেই যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমোদনের সিদ্...
বিদেশ•৪ মাস আগে