Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

বাসে চড়ে বাথে বার্নহ্যাম

প্রথম সপ্তাহেই বাসভাড়া কমানোর বার্তা যুক্তরাজ্যে

ইরফান রহমান, লন্ডন থেকে
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৯:২০
প্রথম সপ্তাহেই বাসভাড়া কমানোর বার্তা যুক্তরাজ্যে

ছবি: রয়টার্স

জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সরকারের অগ্রাধিকার তুলে ধরতে ইংল্যান্ডের ঐতিহাসিক শহর বাথ সফর করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। দায়িত্ব নেওয়ার পরপরই সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমানোর লক্ষ্যে তিনি গণপরিবহনকে সামনে আনেন। সফরে বার্নহ্যাম স্থানীয় বাসসেবা পরিদর্শন করেন, যাত্রী ও পরিবহনকর্মীদের সঙ্গে কথা বলেন এবং একটি ফার্স্টগ্রুপ বাসে উঠে চালকের আসন ও পরিচালনাব্যবস্থা ঘুরে দেখেন।

বাথ সফরে বার্নহ্যাম ঘোষণা করেছেন, ইংল্যান্ডে (লন্ডন ছাড়া) একক বাসযাত্রার সর্বোচ্চ ভাড়া ৩ পাউন্ড থেকে কমিয়ে ২ পাউন্ড করা হবে। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই উদ্যোগের লক্ষ্য হলো মানুষের দৈনন্দিন যাতায়াত খরচ কমানো এবং কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি পরিষেবায় পৌঁছানো সহজ করা।

প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার এমন পদক্ষেপ নিতে চায়, যার সুফল মানুষ দ্রুত অনুভব করতে পারবেন। এক বিবৃতিতে বার্নহ্যাম বললেন, ‘আমি এমন একটি দেশ গড়তে চাই, যেখানে প্রত্যেক মানুষ, প্রতিটি এলাকার মানুষ সুযোগের সঙ্গে আরও ভালোভাবে যুক্ত থাকতে পারবেন। এর অর্থ হলো আরও সংযুক্ত সম্প্রদায়, সুযোগে সহজ প্রবেশ এবং মানুষের জীবনের ওপর চাপ কিছুটা কমানো।’

সরকারের হিসাব অনুযায়ী, বাসভাড়া কমানোর এই কর্মসূচিতে প্রায় ৪৫৪ মিলিয়ন পাউন্ড ব্যয় হবে। অর্থের জোগান দিতে সরকারের পরিবেশ ও জ্বালানি নিরাপত্তা বিভাগের বাজেট পুনর্বিন্যাস করা হবে। এর মধ্যে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের কিছু অনুদানকে ঋণে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।

বার্নহ্যাম সরকারের এই উদ্যোগ জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলার বৃহত্তর পরিকল্পনার অংশ। এর আগে সরকার ঘোষণা করেছে, আগামী ১ অক্টোবর থেকে গৃহস্থালি বিদ্যুৎ বিলে আরোপিত ভ্যাট প্রত্যাহার করা হবে। এতে একটি পরিবারের বছরে প্রায় ৪৫ পাউন্ড সাশ্রয় হবে বলে জানিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বার্নহ্যাম বারবার বলেছেন, তার সরকার এমন নীতি গ্রহণ করবে, যার প্রভাব সাধারণ মানুষ সরাসরি বুঝতে পারবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর জীবনযাত্রার বাড়তি ব্যয়ের চাপ কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বাসভাড়া কমানোর সিদ্ধান্ত বার্নহ্যামের জন্য ব্যক্তিগতভাবেও পরিচিত একটি নীতির সম্প্রসারণ। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র থাকাকালে তিনি অঞ্চলটিতে ২ পাউন্ড বাসভাড়ার ব্যবস্থা চালু করেছিলেন। এবার সেই অভিজ্ঞতাকে ইংল্যান্ডের বৃহত্তর পরিসরে প্রয়োগ করার উদ্যোগ নিয়েছে তার সরকার।

তবে এই ঘোষণাকে ঘিরে অর্থায়ন নিয়ে প্রশ্নও উঠেছে। বিরোধীরা জানতে চেয়েছে, দীর্ঘমেয়াদে এই ভর্তুকি কীভাবে বহাল রাখা হবে। সমালোচকদের দাবি, সরকারের প্রতিটি ব্যয় পরিকল্পনার জন্য স্পষ্ট অর্থের উৎস দেখানো প্রয়োজন। তবে বার্নহ্যাম সরকার জানিয়েছে, আর্থিক শৃঙ্খলা বজায় রেখেই সাধারণ মানুষের ব্যয় কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

বিশ্লেষকদের মতে, বাথ সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, বরং নতুন সরকারের রাজনৈতিক বার্তার অংশ। বার্নহ্যাম শুরু থেকেই বোঝাতে চাইছেন, তার সরকারের প্রথম লক্ষ্য হবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে দ্রুত পরিবর্তন আনা।

অ্যান্ডি বার্নহ্যামযুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?