Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ব্রিটেনে ক্ষমতার মানচিত্র বদলের সূচনা বার্নহ্যামের

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৯:৫৭
ব্রিটেনে ক্ষমতার মানচিত্র বদলের সূচনা বার্নহ্যামের

অ্যান্ডি বার্নহ্যাম- রয়টার্স

যুক্তরাজ্যের অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার কেন্দ্র দীর্ঘদিন ধরেই লন্ডন। সেই চিরাচরিত ব্যবস্থায় বড় পরিবর্তনের সূচনা করলেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। আজ শুক্রবার ম্যানচেস্টারে আনুষ্ঠানিকভাবে চালু করলেন ‘নম্বর ১০ নর্থ’, যা ডাউনিং স্ট্রিটের উত্তরাঞ্চলীয় কার্যালয় হিসেবে কাজ করবে। সরকারের দাবি, এর মাধ্যমে শুধু প্রতীকী পরিবর্তন নয়, অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও ধীরে ধীরে লন্ডনের বাইরে ছড়িয়ে দেওয়া হবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় হলো লন্ডনের ঐতিহাসিক ‘১০ নং ডাউনিং স্ট্রিট’। ব্রিটিশ রাজনীতিতে ডাউনিং স্ট্রিট বলতে সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয় বা সরকারের কেন্দ্রকেই বোঝানো হয়। এবার সেই ঐতিহ্যবাহী কার্যালয়ের আদলে উত্তর ইংল্যান্ডের ম্যানচেস্টারে ‘নম্বর ১০ নর্থ’ চালু করলেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম।

ম্যানচেস্টারের হেরন হাউস ভবনে গড়ে ওঠা এই কার্যালয় থেকে প্রতি সপ্তাহে অন্তত এক দিন কাজ করবেন বার্নহ্যাম। এখানেই পুনর্গঠিত ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের বৈঠক হবে। কেন্দ্রীয় মন্ত্রী, আঞ্চলিক মেয়র ও স্থানীয় নেতৃত্ব একসঙ্গে বসে অবকাঠামো, শিল্প, আবাসন, পরিবহণ ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে সিদ্ধান্ত নেবেন। ২০০৮ সালের আর্থিক সংকটের সময় গর্ডন ব্রাউনের আমলে গঠিত এই পরিষদকে নতুনভাবে সক্রিয় করেছে বর্তমান সরকার।

গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করার সময় থেকেই উত্তর ইংল্যান্ডে আরও বেশি ক্ষমতা ও বিনিয়োগের পক্ষে সোচ্চার ছিলেন বার্নহ্যাম। প্রধানমন্ত্রী হওয়ার পর সেই অবস্থান থেকেই এবার ১০ নং নর্থ চালুর উদ্যোগ নিলেন তিনি। কার্যালয় উদ্বোধনের পর বার্নহ্যাম বলেছেন, ‘এটি শুধু উত্তরে আরেকটি নম্বর ১০ নয়, গোটা যুক্তরাজ্যের প্রবৃদ্ধির ইঞ্জিন।’ তার কথায়, বহু দশক ধরে লন্ডনকেন্দ্রিক নীতির ফলে উত্তর ইংল্যান্ডসহ বিভিন্ন অঞ্চল পিছিয়ে পড়েছে। স্থানীয় মানুষকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ফিরিয়ে দিয়েই সেই বৈষম্য কমাতে চান তিনি।

বার্নহ্যাম বললেন, ‘ম্যানচেস্টার থেকেই দেশের পুনঃশিল্পায়ন, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা এবং বিকেন্দ্রীকরণের নতুন ধাপ পরিচালিত হবে। সিদ্ধান্ত আর শুধু মানুষের জন্য নেওয়া হবে না, মানুষের সঙ্গে নিয়েই নেওয়া হবে।’

সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও একাধিক মন্ত্রীও নিয়মিত ম্যানচেস্টারে কাজ করবেন। নতুন কার্যালয় থেকে আঞ্চলিক উন্নয়ন, অর্থনৈতিক কৌশল এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয় তদারকি করা হবে।

তবে এই উদ্যোগ নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। বিরোধী কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনক দাবি করেছেন, বার্নহ্যাম জাতীয় সমস্যার বদলে আঞ্চলিক রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, এটি কোনো প্রতীকী পদক্ষেপ নয়, বরং যুক্তরাজ্যে ক্ষমতা ও অর্থনৈতিক সুযোগের ভারসাম্য ফিরিয়ে আনার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।

ম্যানচেস্টারে নতুন এই দপ্তর চালুর মাধ্যমে বার্নহ্যাম সরকারের বার্তা স্পষ্ট, যুক্তরাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎ আর শুধু লন্ডনকেন্দ্রিক থাকবে না; উত্তর ইংল্যান্ডসহ দেশের বিভিন্ন অঞ্চলের অংশগ্রহণেই গড়ে উঠবে নতুন প্রবৃদ্ধির কাঠামো।

অ্যান্ডি বার্নহ্যামযুক্তরাজ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?