Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

গ্রেটার ম্যানচেস্টারের নতুন মেয়র বার্নহ্যামের উত্তরসূরি বেভ ক্রেগ

ইরফান রহমান, যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:৫৪
গ্রেটার ম্যানচেস্টারের নতুন মেয়র বার্নহ্যামের উত্তরসূরি বেভ ক্রেগ

গ্রেটার ম্যানচেস্টারের নতুন মেয়র বেভ ক্রেগ। ছবি- সংগৃহীত

ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের উত্তরসূরি হিসেবে গ্রেটার ম্যানচেস্টারের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন লেবার পার্টির প্রার্থী বেভ ক্রেগ।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত উপনির্বাচনে প্রথম দফার ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় ফল নির্ধারণ হয় দ্বিতীয় পছন্দের ভোট গণনার মাধ্যমে। শেষ পর্যন্ত সংস্কারপন্থী দল রিফর্ম ইউকে-এর প্রার্থী সিয়ান অ্যাস্টলিকে বড় ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করেন ক্রেগ।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, দ্বিতীয় পছন্দের ভোট যোগ হওয়ার পর বেভ ক্রেগ পান ৩ লাখ ৯ হাজার ৫২৫ ভোট। অন্যদিকে রিফর্ম ইউকের সিয়ান অ্যাস্টলি পান ১ লাখ ৫৭ হাজার ১৭৮ ভোট। প্রথম দফায় ক্রেগ মোট ভোটের প্রায় ৪৭ শতাংশ পেয়েছিলেন। পরে দ্বিতীয় পছন্দের ভোট যুক্ত হলে তাঁর সমর্থন বেড়ে দাঁড়ায় ৬৬.৩ শতাংশে।

উপনির্বাচনের প্রয়োজন হয় গত জুনে অ্যান্ডি বার্নহ্যাম গ্রেটার ম্যানচেস্টারের মেকারফিল্ড আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর। মেয়রের পদ ছেড়ে ওয়েস্টমিনস্টারে ফিরে যাওয়ার পর তিনি লেবার পার্টির নেতৃত্ব গ্রহণ করেন এবং চলতি মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তার পদত্যাগেই গ্রেটার ম্যানচেস্টারের মেয়র পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

২০২১ সাল থেকে ম্যানচেস্টার সিটি কাউন্সিলের নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন বেভ ক্রেগ। একই সঙ্গে তিনি গ্রেটার ম্যানচেস্টার কম্বাইন্ড অথরিটির অর্থনীতি, ব্যবসা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিবিষয়ক উপ-মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকার পরিচালনা ও আঞ্চলিক অর্থনীতি নিয়ে দীর্ঘ অভিজ্ঞতার কারণেই তাকে বার্নহ্যামের স্বাভাবিক উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।

বিজয়ের পর প্রতিক্রিয়ায় বেভ ক্রেগ বলেছেন, ‘গ্রেটার ম্যানচেস্টারের ৩০ লাখ মানুষের সেবা করার সুযোগ পেয়ে আমি সম্মানিত ও বিনম্র। ছোটবেলায় কাউন্সিলের একটি আবাসনে বড় হওয়া একজন মেয়ে হিসেবে কখনো ভাবিনি, একদিন নিজের প্রিয় এই অঞ্চলের মেয়র হওয়ার সুযোগ পাব।’

তিনি আরও বলেছেন, ‘সাশ্রয়ী আবাসন, উন্নত গণপরিবহন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সব মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের জন্যও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে রিফর্ম ইউকের উত্থানে লেবার চাপে থাকলেও, গ্রেটার ম্যানচেস্টারে বেভ ক্রেগের স্পষ্ট জয় বার্নহ্যামের নেতৃত্বে দলটির জনসমর্থন এখনো শক্ত অবস্থানে রয়েছে– এমন ইঙ্গিতই দিয়েছে।

তবে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। সরকারি হিসাবে, উপনির্বাচনে ভোট দিয়েছেন মাত্র ২৫ শতাংশ ভোটার, যা ২০১৭ সালে গ্রেটার ম্যানচেস্টারে মেয়র পদ চালু হওয়ার পর সবচেয়ে কম অংশগ্রহণের অন্যতম। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গ্রীষ্মকালীন ছুটির মৌসুম ও সাম্প্রতিক ধারাবাহিক নির্বাচনের কারণে ভোটারদের আগ্রহ কিছুটা কম ছিল।

গ্রেটার ম্যানচেস্টারঅ্যান্ডি বার্নহ্যামবেভ ক্রেগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?