গত জুন মাসেই অনূর্ধ্ব-২০ দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি। দুই মাসের
মাথায় বড় এক অভিযোগ আনলেন জেরার্ড জোনস। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দাবি, এখনো বেতনের
অপেক্ষার আছেন তিনি, পাঠাতে পারছেন না স্ত্রী-সন্তানদের খাবারের খরচও!
বর্তমানে যশোরের শামসুল হুদা একাডেমিতে চলছে বাংলাদেশের যুব দলের আবাসিক
ক্যাম্প। জোনসও দলের সঙ্গে সেখানেই আছেন।
আজ, সোমবার সকালে ফেসবুক পোস্টে ব্রিটিশ
এই কোচ জানান, দলের দায়িত্ব নেওয়ার পর এখনও বেতনের অপেক্ষায় আছেন তিনি। এতে পরিবারের
খরচ চালাতেই বিপাকে পড়েছেন তিনি, ‘আমি...