এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও। ‘সি’ গ্রুপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের বাছাইপর্বের ম্যাচগুলো তাই হবে আরব আমিরাতে।আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্রয়ে ৩৫টি দলকে ভাগ করা হয় সাতটি গ্রুপে। পাঁচটি করে দল রয়েছে প্রত্যেক গ্রুপে। সাত গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে মূল পর্বে।এছাড়া অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, তাজিকিস্তান, উজবেকিস্তান...