Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ক্যানসার আক্রান্ত বাটলার, নতুন কোচ হওয়ার রেসে এগিয়ে মেয়ার

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ২১:১৪
শেয়ার করুন:
ক্যানসার আক্রান্ত বাটলার, নতুন কোচ হওয়ার রেসে এগিয়ে মেয়ার

সংগৃহীত ছবি

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার চিকিৎসার জন্য ফিরে গেছেন ইংল্যান্ডে। শুরুতে শঙ্কা করা হচ্ছিল টিউমার ধরা পড়েছে শরীরে। তবে পরীক্ষার পর জানা গেছে, বাটলারের শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। তবে হাল না ছেড়ে ক্যানসারের সঙ্গে লড়াই করার প্রত্যয় জানালেন এই কোচ,‘ আমার ক্যানসার ধরা পড়েছে। তবে আমি হাল ছাড়ছি না। আমি যোদ্ধা, আর লড়াই করব ক্যানসারের সঙ্গে।’

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাটলারের ক্যানসারের কথা,‘ পিটার বাটলারের ক্যানসার ধরা পড়েছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।’

৩০ অক্টোবর থেকে সহকারী কোচ আবুল হোসেন জাতীয় নারী দলের অনুশীলন করাচ্ছেন। বাটলার ইংল্যান্ড থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত দিকনির্দেশনাও দিচ্ছেন। আগামী ২৯ নভেম্বর জাতীয় দল যাবে সিঙ্গাপুরে। সেখানে ১ ও ৫ ডিসেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এজন্য বাটলারের জায়গায় অন্তর্বর্তী কোচ নিয়োগ দিতে চায় বাফুফে। বাটলারের তাতেও আপত্তি নেই,‘ আমার সুস্থ হতে সময় লাগবে। শারীরিক অবস্থা ভালো নয়। বাফুফে অন্য কোচ নিয়োগে অনুমতি চেয়েছিল। আমি জানিয়েছি কোনো সমস্যা নেই। আমি পরিস্থিতি বুঝতে পারছি। তবে আমি একজন যোদ্ধা, আমি ফিরে আসব।’

বাফুফে কয়েকজন বিদেশি কোচের সঙ্গে আলোচনা শুরু করেছে। বাটলারের উত্তরসূরি হতে সম্ভাবনায় এগিয়ে ফরাসি কোচ এরিক মেয়ার। উয়েফা 'এ' লাইসেন্সধারী এই কোচের সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে বাফুফের। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচের জন্য দলের দায়িত্ব নিতে পারেন তিনি। বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি ডিসেম্বর পর্যন্ত। তিনি আর বাংলাদেশে না ফিরলে তখন দীর্ঘমেয়াদি কোচ হিসেবে কে নিয়োগ পান সেটাই দেখার।

বাটলার ২০২৩ সালের শুরুর দিকে বাফুফে এলিট একাডেমির দায়িত্ব নিতে বাংলাদেশে এসেছিলেন। সাফ চ্যাম্পিয়নশিপের আগে তাকে নারী দলের দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে সাফের শিরোপাও জেতে নারী দল।

পিটার বাটলারবাংলাদেশফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান