Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শতাধিক পরিবারের ভাগ্য বদলেছেন ডলার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

কেন অবনমন অঞ্চলে ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ২১:৪৪
শেয়ার করুন:
কেন অবনমন অঞ্চলে ইউনাইটেড

সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলের পরাশক্তি এবং ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এখন অবনমন অঞ্চলে। ওল্ড ট্র্যাফোর্ডে সোমবার অ্যাস্টন ভিলার সঙ্গে অবিশ্বাস্য ৪-৪ গোলে ড্রয়ের পর পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে থেকে ধুঁকছে। ম্যাচটির ফলাফল হয়ত কিছু সমস্যার সমাধান করেছে তবে উন্মোচিত করেছে তার চেয়েও বেশি সমস্যা।
মাইকেল ক্যারিকের দলটি ১০ ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে এখন প্রিমিয়ার লিগের ১৮ নম্বর স্থানে, যা গত ৪০ বছরে রেড ডেভিলদের সর্বনিম্ন অবস্থান। ১০ ম্যাচ শেষে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ২৭। আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে ১৯ পয়েন্টে!
প্রিমিয়ার লিগে টানা আট ম্যাচ জয়হীন থাকায় ইউনাইটেড কেবল মাইকেল ক্যারিকের ভবিষ্যৎ নিয়েই প্রশ্নের মুখে পড়েনি, বরং এমন এক প্রশ্নের মুখোমুখি হয়েছে যা একসময় ছিল কল্পনার বাইরে- তারা কি সত্যিই পরের স্তরে নেমে যেতে পারে?

পরিস্থিতি কতটা ভয়াবহ?
২০২৬-২৭ মৌসুমে ইউনাইটেডের চিত্রটা নিচের পরিসংখ্যানগুলোই স্পষ্ট করে দিবে-
• প্রিমিয়ার লিগে ১৮তম স্থান।
• ১০ ম্যাচে ৮ পয়েন্ট: জিতেছে মাত্র ১টিতে।
• টানা ৮ লিগ ম্যাচ কোনো জয় নেই।
• সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ৩ জয়।
• সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০টি গোল হজম: যা ইউরোপের সেরা পাঁচটি লিগের ক্লাবগুলোর মধ্যে যৌথভাবে সর্বোচ্চ।
• ১৯৮৬-৮৭ মৌসুমের পর: ১০ ম্যাচ শেষে এটিই তাদের সর্বনিম্ন লিগ অবস্থান।

অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউনাইটেড ড্র করেছে নাটকীয় প্রত্যাবর্তনে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও রোমার বিপক্ষে রোমাঞ্চকর জয়ের মাত্র পাঁচ দিন পর এই ড্র করল তারা। তাতে আক্রমণভাগের সক্ষমতাই ফুটে উঠে। দুইবার দুই গোলে পিছিয়ে থাকার পর ইনজুরি টাইমে দুই গোল করেছে তারা। তবে ওল্ড ট্র্যাফোর্ডে চার গোল হজম করাটা তাদের রক্ষণের সেই দুর্বলতাকে আবারও সামনে এনে দিয়েছে, যা পুরো মৌসুম জুড়ে ভোগাচ্ছে ইউনাইটেডকে।


ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমিত হতে পারে?
১০ ম্যাচ থেকে আট পয়েন্টের অর্থ হলো ম্যাচ প্রতি গড়ে ০.৮ পয়েন্ট। এভাবে চললে প্রিমিয়ার লিগ মৌসুম শেষে তাদের অন্তত ৩০ পয়েন্ট এনে দেবে। সাধারণত অবনমন এড়াতে দলগুলোর ৩৫ থেকে ৩৮ পয়েন্টের প্রয়োজন হয়।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান ধরে রাখতে টটেনহামের প্রয়োজন হয়েছিল ৪১ পয়েন্ট।
৩৬ পয়েন্টে পৌঁছাতে ইউনাইটেডের বাকি ২৮টি ম্যাচ থেকে আরও ২৮ পয়েন্ট প্রয়োজন, আর ৪০ পয়েন্টের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন আরও ৩২ পয়েন্ট।
ব্রুনো ফার্নান্দেজ, ম্যাথিউস কুনহা এবং ব্রায়ান এমবিউমোর মতো খেলোয়াড়দের দলের জন্য এটা কঠিন নয়। তবে কেবল কোনো সুরক্ষা দেয় না।
এর সঙ্গে, বড় অঙ্কের অর্থে দলে টানা কার্লোস বালেবা এবং বেঞ্জামিন সেস্কোর ইনজুরিও ভোগাচ্ছে তাদের।
২০০৪ সালে লিডস ইউনাইটেড, ২০০৯ সালে নিউক্যাসল ইউনাইটেড এবং ২০১৬ সালে অ্যাস্টন ভিলার অবনমন মনে করিয়ে দেয় যে নামিদামি ক্লাবগুলোও চ্যাম্পিয়নশিপে নেমে যেতে পারে।
ম্যানচেস্টার ইউনাইটেড সবশেষ কবে অবনমিত হয়েছিল?
১০ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে দলের ১৮তম অবস্থানটি ১৯৮৬-৮৭ মৌসুমের পর এই সময়ে তাদের সর্বনিম্ন, যখন তারা ছিল ২০ নম্বরে।
সেই মৌসুমে ১৯৮৬ সালের নভেম্বরে বরখাস্ত হন রন অ্যাটকিনসন এবং তার জায়গায় আসেন অ্যালেক্স ফার্গুসন। তিনি ইউনাইটেডকে ১১তম স্থানে নিয়ে মৌসুম শেষ করেন। এরপর ক্লাবটিকে ইংলিশ ফুটবলের সবচেয়ে প্রভাবশালী শক্তিতে পরিণত করেন ফার্গুসনই।
ইউনাইটেডের সর্বশেষ অবনমন ঘটেছিল ১৯৭৩-৭৪ মৌসুমে, যখন তারা পুরোনো ফার্স্ট ডিভিশনে ২১তম স্থানে থেকে শেষ করেছিল—যা ছিল ইউরোপিয়ান কাপ জেতার মাত্র ছয় বছর পরের ঘটনা।
তবে ১৯৭৪-৭৫ মৌসুমে দ্বিতীয় বিভাগের শিরোপা জিতে তারা সঙ্গে সঙ্গেই শীর্ষ লিগে ফিরে আসে। অবশ্য, ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ চালু হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড কখনোই অবনমিত হয়নি।
ম্যানচেস্টার ইউনাইটেড কেন ছন্দে নেই?
গত মৌসুমে রুবেন আমোরিমের জায়গায় পরিস্থিতি সামাল দিতে এসেছিলেন ক্লাবের সাবেক তারকা মাইকেল ক্যারিক। তবে ২০২৬-২৭ মৌসুমে এসে ইউনাইটেডের সবকিছু পুরোপুরি ভেঙে পড়েছে।
ক্যারিক ২০২৫-২৬ মৌসুমে রেড ডেভিলদের তৃতীয় স্থানে নিয়ে যান এবং চ্যাম্পিয়নস লিগে ফেরান। তবে এই মৌসুমে তারা সেই সাফল্য ধরে রাখতে পারেনি।
নতুন উঠে আসা হাল সিটির কাছে উদ্বোধনী দিনের হারের পর থেকেই ইউনাইটেড ব্যাকফুটে চলে যায় এবং তাদের দুর্বলতাগুলো প্রকাশ পেতে শুরু করে।
ইউনাইটেডের সবচেয়ে বড় সমস্যা হলো ম্যাচের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পারা। তারা ভিলার বিপক্ষে চারটি এবং রোমার বিপক্ষে তিনটি গোল করেছে। তবে দুটি ম্যাচেই ফিরে এসেছে অবিশ্বাস্যভাবে।
কাসেমিরো দল ছাড়ায় মাঝমাঠে খেলা নিয়ন্ত্রণের জন্য ইউরি টিলেমানসকে আনা হয়েছিল, কিন্তু সেই পরিকল্পনা এখনো কাজে আসেনি।
অ্যাস্টন ভিলার বিপক্ষে সোমবার ২-০ গোলে পিছিয়ে পড়ার পর হাফ-টাইমের আগেই সমতায় ফেরে ইউনাইটেড, কিন্তু দ্বিতীয় অর্ধে খেলা শুরুর পরপরই আবারও দুটি গোল হজম করে বসে।
রক্ষণভাগ শক্তিশালী করার জন্য সমর্থক ও ফুটবল বিশ্লেষকরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। ব্যক্তিগত ভুলের পাশাপাশি দুর্বল রক্ষণাত্মক কাঠামোর কারণে প্রতিপক্ষ দলগুলো ইউনাইটেডের বল পজেশন হারানোর সুযোগ বারবার কাজে লাগাচ্ছে।
মাইকেল ক্যারিক কি বরখাস্ত হতে যাচ্ছেন?
চাপ বাড়তে থাকলেও ক্যারিক জোর দিয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক বিরতির সময়ও তিনি দলের দায়িত্বে থাকবেন।
ভিলার সঙ্গে ড্রয়ের পর, পদত্যাগ করার কথা ভাববেন কি না জানতে চাইলে ক্যারিক বলেন,‘ এমনটা কিছুর কোনো সুযোগ নেই, একদমই না।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা পরিস্থিতিটা বুঝি; আমরা পর্যাপ্ত ম্যাচ জিততে পারিনি। তবে আমি সামনে এগিয়ে যাওয়া এবং যেসব বিষয় নিয়ে কাজ করছি তা চালিয়ে যাওয়ার আশা রাখি। এই ম্যাচে বেশ কিছু ভালো দিক আমরা দেখিয়েছি, কিছু ভুল শুধরে নিয়ে এখন ফুটবল ম্যাচ জিততে হবে।’
আন্তর্জাতিক বিরতি ইউনাইটেডের শীর্ষ কর্তাদের জন্য ক্যারিককে কোচ রাখা না রাখা নিয়ে ভাবার সুযোগ দিচ্ছে। তার জায়গায় এডি হাউ, আন্তোনিও কন্তে এবং জুলিয়ান নাগেলসমানের কাউকে ইউনাইটেড আনতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে।
দলের বেহাল অবস্থা নিয়ে ইউনাইটেডের কিংবদন্তি ও সাবেক অধিনায়ক গ্যারি নেভিল এনবিসিকে বলেছেন,‘মনে হচ্ছে তারা যেন নিজেদের মনেই মানসিক আঘাত ডেকে আনছে। এটা তো আর এভাবে চলতে পারে না, তাই না? পরিস্থিতি একদমই বেহাল।’
তিনি আরও যোগ করেন, ‘সমর্থকরা ক্যারিকের নাম ধরে গান গাইছেন কারণ তারা তাকে ভালোবাসে, তবে এটি সত্যিই একটি শোচনীয় পরিস্থিতি। যখন নতুন কোনো ম্যানেজার আসেন, সবাই দুই মাস আনন্দ পান আর হঠাৎ করেই ছয় মাস পর আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আপনি ম্যানেজার বদলাতে থাকতে পারেন এবং ভাবতে পারেন যে সেটাই সমাধান। কিন্তু গত ১২ বছরে আটজন ম্যানেজার বদলেও লাভ হয়নি। তাই এটি কোনো সমাধান নয়।’


ম্যানচেস্টার ইউনাইটেডইংলিশ লিগফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    মাধবপুর দেখল রহিম ও রূপবানের প্রেমকাহিনি

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান