বিশ্ব ফুটবলের পরাশক্তি এবং ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এখন অবনমন অঞ্চলে। ওল্ড ট্র্যাফোর্ডে সোমবার অ্যাস্টন ভিলার সঙ্গে অবিশ্বাস্য ৪-৪ গোলে ড্রয়ের পর পয়েন্ট টেবিলের ১৮ নম্বরে থেকে ধুঁকছে। ম্যাচটির ফলাফল হয়ত কিছু সমস্যার সমাধান করেছে তবে উন্মোচিত করেছে তার চেয়েও বেশি সমস্যা।মাইকেল ক্যারিকের দলটি ১০ ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে এখন প্রিমিয়ার লিগের ১৮ নম্বর স্থানে, যা গত ৪০ বছরে রেড ডেভিলদের সর্বনিম্ন অবস্থান। ১০ ম্যাচ শেষে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ২৭। আর্সেনালের...