হয়তো

চারপাশে আধুনিক শহর। মাঝখানে একটি বড় ফুটবল মাঠ। সবুজ ঘাস ও অসংখ্য লাইটে আলোকিত স্টেডিয়াম দাঁড়িয়ে আছে মাটি থেকে অনেক ওপরে। আকাশে মেঘের মধ্যে! অবাস্তব মনে হলেও এমনই এক ফুটবল মাঠ তৈরির স্বপ্ন দেখছে সৌদি আরব। তাদের ‘নিওম স্কাই’ স্টেডিয়ামটি ২০৩৪ বিশ্বকাপ সামনে রেখে উঠে এসেছে আলোচনায়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ২০২৫ সালের অক্টোবরে ছড়িয়ে পড়ে ফিউচারিস্টিক ফুটবল স্টেডিয়ামের আনুমানিক নকশার একটি ভিডিও। ভারতের নিউজ ওয়েবসাইট ফার্স্টপোস্ট সে সময় এ মাঠের প্রকল্পটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন করে।
ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের প্রথম ‘স্কাই অ্যারেনা’ বা আকাশ-মঞ্চ হিসেবে অভিহিত এ স্টেডিয়ামটিতে বসার ব্যবস্থা থাকবে প্রায় ৪৬ হাজার দর্শকের। এটি সম্পূর্ণভাবে পরিচালিত হবে সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে প্রাপ্ত শক্তিতে। সৌদি আরবের পরিকল্পনা অনুযায়ী, এই স্টেডিয়াম তৈরি হবে নিওমের ‘দ্য লাইন’ প্রকল্পের অংশ হিসেবে। প্রস্তাবিত নকশায় স্টেডিয়ামটি অবস্থিত হওয়ার কথা মাটি থেকে ৩৫০ মিটারেরও বেশি উচ্চতায়। অর্থাৎ, আকাশের কাছাকাছি বসেই ফুটবল
পরিকল্পনা অনুযায়ী, সৌর ও বায়ুশক্তি ব্যবহার করে বিদ্যুতের চাহিদা মেটানোর লক্ষ্য রয়েছে সেখানে। বিশ্বকাপের পরও সম্ভাবনা রয়েছে এটিকে একটি পেশাদার ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহারের। তবে স্বপ্নের এই প্রকল্প ঘিরে বর্তমানে তৈরি হয়েছে অনিশ্চয়তা। রয়টার্সের চলতি বছরের অক্টোবরে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, নিওমের মালিক প্রতিষ্ঠান ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’-এর গভর্নর ইয়াসির আল-রুমাইয়ান এই বছরের এপ্রিলে নিশ্চিত করেছেন, ‘দ্য লাইন’ প্রকল্পটি এখন আর অগ্রাধিকারের



