Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ধন্যবাদ

সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
রাজশাহীর পবা উপজেলার বিল নেপালপাড়া গ্রামের একটি বাড়ির উঠান। সেখানে গড়ে উঠেছে প্রায় ২০০ জাতের দেশীয় বীজের ভাণ্ডার। কৃষাণী মোসাম্মদ সুলতানা খাতুন বছরের পর বছর এসব বীজ সংগ্রহ ও সংরক্ষণ করছেন। তার উদ্যোগে সেই বীজ এখন ছড়িয়ে পড়েছে দর্শনপাড়া ইউনিয়নের ১৩ গ্রামে। কৃষাণ-কৃষাণীরা প্রয়োজনমতো ফসলের বীজ নিচ্ছেন, আবার নিজেদের বীজও বিনিময় করছেন। পাশাপাশি শিখছেন নিরাপদ সবজি চাষ ও জৈব কৃষির নানা পদ্ধতি। কৃষির সঙ্গে সুলতানার পরিচয় ২০১২ সালে বিয়ের পর। ২০১৪ সালে ডিগ্রি পাস করেন।  সুলতানা বলেছেন, ‘২০১৬ সাল থেকে...
ধন্যবাদ•২ ঘণ্টা আগে
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
চায়ের দোকানে বসে আড্ডা, রাজনৈতিক আলোচনা কিংবা মোবাইল ফোনে ব্যস্ত থাকার চেনা দৃশ্যের বাইরে ভিন্ন এক পরিবেশ তৈরি হয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মাথাফাটা বাজারে। সেখানে চা বা কফির কাপে চুমুক দেওয়ার পাশাপাশি বই পড়ছেন তরুণ-যুবকরা। স্থানীয় উদ্যোক্তা তৌফিকুর রহমান খোকনের (২৮) কফি হাউজে গড়ে উঠেছে ‘পথ পাঠাগার’। ছোট এই পাঠাগারটি এখন এলাকার তরুণদের বই পড়ার নতুন ঠিকানা হয়ে উঠেছে। পার্শ্ববর্তী গাছগড়া গ্রামের নূর হোসেনের ছেলে তৌফিকুর রহমান খোকন (২৮)। টিউশনি ও চা-কফি বিক্রির টাকায় স্ত্রী উম্মে সালমাকে নিয়ে...
ধন্যবাদ•৪ দিন আগে
গরিবের ডাক্তার খুরশীদ আলম
গরিবের ডাক্তার খুরশীদ আলম
‘আমার মা মারা যান ২০১০ সালে। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। আমার বাবা তাকে সুস্থ করতে অনেক চেষ্টা করেও সফল হননি। মায়ের অসুখের কষ্ট দেখে সিদ্ধান্ত নিলাম আমার এলাকার মানুষ, যারা অর্থের অভাবে ভালো চিকিৎসা পান না, আমি তাদের চিকিৎসা দেব।’ কথাগুলো বলছিলেন ফেনী জেনারেল হাসপাতালের অ্যানেসথেসিওলজিস্ট (অবেদনবিদ) ডা. মোহাম্মদ খুরশীদ আলম। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামে তিনি বাবা-মায়ের নামে গড়ে তুলেছেন রশিদ-আনোয়ারা ফ্রি চিকিৎসাসেবা কেন্দ্র। সাত বছরে এ কেন্দ্রে চিকিৎসা পেয়েছেন আ...
ধন্যবাদ•৫ দিন আগে
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
দুপুরের প্রচণ্ড রোদ। চারদিকে ধু ধু মাঠ। ফসলের পরিচর্যায় ব্যস্ত কৃষক। শরীরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে আসে, বুকের ভেতর জ্বলে ওঠে তীব্র তৃষ্ণা। একটু পানির জন্য তখন বাড়ির দিকে ছুটে যাওয়ারও সুযোগ নেই। অনেক বছর আগে এমনই এক মাঠে তৃষ্ণায় কাতর হয়েছিলেন আকরাম হোসেন। বিশুদ্ধ পানি না পেয়ে কখনো নালা-ডোবার পানিও পান করতে হয়েছে তাকে। সেই কষ্টই আজ তাকে নিয়ে গেছে মানুষের কাছে। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আকরাম হোসেন (৪০) ছয় বছর ধরে চৌগাছা, ঝিকরগাছা ও শার্শার বিভিন্ন মাঠে তৃষ্ণার্ত কৃষকের জন্য বসিয়েছেন ৩০টি...
ধন্যবাদ•৬ দিন আগে
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
ছোট্ট ঝুপড়ি ঘরে জ্বলছে শিক্ষার আলো। স্বপ্ন দেখতে শিখছে শতাধিক পথশিশু। যার অনেকেরই একসময় ঠিকানা ছিল ফুটপাত কিংবা শহরের অলিগলি। দারিদ্র্য ও অসহায়ত্বের কারণে যাদের কাছে শিক্ষার সুযোগ ছিল অনেকটা স্বপ্নের মতো। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছেন শাহ মো. মিজানুর রহমান সোহেল। হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তিনি গড়ে তুলেছেন ‘আমরাও মানুষ পাঠশালা’। সেখানে পড়াশোনা করছে ১১০ শিশু। শুধু পড়াশোনাই নয়, শিশুদের বিনামূল্যে বই, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ দেন...
ধন্যবাদ•৭ দিন আগে
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাঙ্গামাটিয়ার বাবুগঞ্জ বাজার। উপজেলার অন্যতম পরিচ্ছন্ন স্থান হিসেবেও বেশ পরিচিত। সকাল বা রাত— কখনো এখানে রাস্তা বা গলিতে পাওয়া যায় না ময়লা-আবর্জনা। চলতে-ফিরতে পায়ে আটকাবে না কোনো কাগজ বা পলিথিন। কিন্তু এ কাজের জন্য নির্দিষ্ট করা নেই কোনো কর্মচারী, কাউকে দেওয়া হয় না বেতন-ভাতা। এরপরও নিয়মিত বর্জ্যমুক্ত থাকছে পুরো বাজার ও আশপাশের রাস্তা। এসবই হচ্ছে সত্তরোর্ধ্ব হযরত আলীর হাতের ছোঁয়ায়। ৫০ বছর ধরে বাজারটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখছেন উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের পাহাড় অনন্তপুর গ্র...
ধন্যবাদ•১১ দিন আগে
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
অভাব-দারিদ্র্যের মধ্যে টিকে থাকার লড়াইয়ে সুঁই আর কয়েক গুছি সুতাকে সম্বল করে জীবিকার কঠিন লড়াইয়ে নেমেছিলেন পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত জবেরপুর গ্রামের নারী শাহনাজ পারভীন। জীবন-সংগ্রামের সেই সামান্য শুরুটাই আজ দেড় দশকের ব্যবধানে রূপ নিয়েছে বিশাল বাণিজ্যিক নেটওয়ার্কে। তবে শাহনাজের এই পথচলা শুধু তার নিজের ভাগ্যোন্নয়ন বা অর্থনৈতিক অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং তার হাত ধরে বদলে গেছে চাটমোহরের কয়েকটি গ্রামীণ জনপদের সামাজিক চিত্র। রক্ষণশীলতার শিকল ভেঙে এবং দারিদ্র্যের অভিশাপ কাটিয়ে তিনি স্বাব...
ধন্যবাদ•১২ দিন আগে
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
কোথাও হয়তো জালে আটকা পড়েছে পাখি কিংবা পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়েছে সাপ। হয়তো খালে এসে আটকে গেছে ডলফিন কিংবা সমুদ্রসৈকতে পড়ে আছে অসুস্থ কচ্ছপ। খবরটি শুধু কে এম বাচ্চুর কাছে পৌঁছতে হবে। এরপর তিনি ছুটে যাবেন বিপদে পড়া এসব প্রাণীর কাছে। কখনো সৈকতে ভেসে আসা মৃত ডলফিন বা তিমিকে নিরাপদ স্থানে নিয়ে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করবেন, কখনো অসুস্থ প্রাণীকে নিজের কাছে রেখে চিকিৎসা ও পরিচর্যার পর ফিরিয়ে দেবেন তার স্বাভাবিক আবাসস্থলে। অবশ্য শুধু বন্যপ্রাণী নয়, অসহায় মানুষ ও বিপদে পড়া পর্যটকদের পাশেও তিনি দাঁড়ান এক...
ধন্যবাদ•১৩ দিন আগে
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
রিকশা চালানোর সামান্য আয়ে চলে মোহাম্মদ রেজাউলের সংসার। ঘরে স্ত্রী ও দুই মেয়ে; গ্রামের বাড়িতে বৃদ্ধ মা। রিকশার প্যাডেলে পা চেপে ছুটে চলেন নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পেশা রিকশা চালানো হলেও রেজাউলের নেশা অন্য জায়গায়। ২৪ বছর ধরে রিকশা চালানোর পাশাপাশি তিনি সড়কের পাশে, সড়কদ্বীপে গাছ লাগিয়ে আসছেন। রিকশার সিটের নিচে গাছের চারা নিয়ে ঘুরে বেড়ান রেজাউল। শুধু গাছের চারা রোপণ নয়, কোথাও ময়লার স্তূপ দেখলে নিজ হাতে তা পরিষ্কার করেন। সড়কে বড় গর্ত দেখলে রিকশায় করে ভাঙা ইট, কংক্রিট নিয়ে গিয়ে তা ভরাট কর...
ধন্যবাদ•১৪ দিন আগে
বেলালের ‘মানবতার স্কুল’
বেলালের ‘মানবতার স্কুল’
বেলাল আহমেদ রংপুরের একজন প্রতিষ্ঠিত ওষুধ ব্যবসায়ী। তবে দরিদ্র পরিবারের স্কুলবিমুখ শিশুদের নিয়ে ভাবনা তার অনেক আগে থেকেই। কলেজজীবনে বন্ধুদের সঙ্গে নিয়ে খোলা মাঠে অবহেলিত শিশুদের পড়ানো শুরু করেন। বস্তি এলাকার শিশুদের আগ্রহ থাকায় ২০১৪ সালে তিনি নগরীর দেওডোবা এলাকায় বেগম রোকেয়া আদর্শ শিক্ষা নিকেতন নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। যেখানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয় বিনা খরচে। এমনকি স্কুলের পোশাক, জুতা, ব্যাগ, বই-খাতাসহ সব শিক্ষা উপকরণ দেওয়া হয় স্কুল থেকেই। অভাবী সংসারের যেসব শিশুকে...
ধন্যবাদ•১৮ দিন আগে
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
২০১৬ সালে শীতের এক সন্ধ্যায় সৈয়দপুর শহরের থানার মোড়ের একটি চায়ের দোকানে বসেছিলেন ব্যবসায়ী হাফিজুর রহমান। হঠাৎ এক বৃদ্ধা এসে চিকিৎসাপত্র দেখিয়ে বললেন, ‘বাবা আমি অসুস্থ, ওষুধ কেনার সামর্থ্য নেই, কিছু টাকা দিলে ওষুধ কিনে খেতাম। অসহায় ওই নারীর কথাগুলো গভীরভাবে নাড়া দেয় হাফিজুরকে। তিনি ভাবেন, শুধু এই বৃদ্ধাই নন, অর্থের অভাবে এমন অনেকেই ওষুধ কিনতে পারেন না; তাদের জন্য কিছু করা যায় কি না। ওই বছরের জানুয়ারিতে এ নিয়ে বন্ধু ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আলোচনা করেন হাফিজুর রহমান (৪০)। গঠন করেন ‘গরিব চিকিৎসাসে...
ধন্যবাদ•১৯ দিন আগে
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
সকাল ৬টা। ফজরের নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে। রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের মসজিদের বারান্দায় একে একে জড়ো হচ্ছে শিশুরা। কারও হাতে কোরআন মাজিদ, কারও হাতে আরবি শিক্ষার বই। কয়েকজন বয়স্ক মানুষও এসে বসেছেন শিক্ষকের সামনে। মসজিদের এক কোণে বসে রয়েছেন মো. মুছা শেখ। বয়স প্রায় ৮৫ বছর। আছে শারীরিক অসুস্থতাও। তবু শিক্ষার্থীদের পড়া শুনতে তার ক্লান্তি নেই। ভুল হলে সংশোধন করে দেন। এভাবেই প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত চলে তার পাঠদান। ৭০ বছর ধরে এভাবে মসজিদের বারান্দায় বসে আরবি শিক্ষা দিয়ে আসছেন...
ধন্যবাদ•২০ দিন আগে
প্রাণের ডাকে ছোটেন রবি
প্রাণের ডাকে ছোটেন রবি
বন্যপ্রাণী বিপদে পড়লে অস্বাভাবিক চিৎকার ও আচরণ করে। সেই সংকেত বুঝে ছুটে যান জঙ্গলে। শুরু করেন উদ্ধার তৎপরতা। এভাবেই প্রায় ২ হাজার ৬০০ বন্যপ্রাণীকে নতুন জীবন দিয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার দাঁড়াগাঁও এলাকার রবি কস্তা (৪০)। বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা থেকেই দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে এ কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে নিজের বসতভিটাকেই পরিণত করেছেন বন্যপ্রাণী সেবাকেন্দ্রে। শিকারিদের হাতে আহত, আটকে পড়া, ঝড়ের কবলে পড়ে আহত মায়া হরিণ, বানর, লজ্জাবতী বানর, মুখপোড়া হনুমান, বনরুই, গন্ধগোকুল, চিতাবিড়াল, মেছোব...
ধন্যবাদ•২১ দিন আগে
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
ব্যাংকের চাকরি ছেড়ে ২০১৯ সালে নিজের স্বর্ণালংকার বেচে শুরু করেছিলেন পথচলা। লক্ষ্য ছিল নিজ সম্প্রদায়ের অভাবী নারীদের কর্মসংস্থান, তাদের স্বাবলম্বী করা এবং সন্তানদের জন্য শিক্ষার সুযোগ তৈরি করা। সেই ছোট উদ্যোগে এখন রাজশাহী নগরীর কয়েরদারা খ্রিস্টানপাড়া আদিবাসী পল্লীর ১৯২ নারীর কর্মসংস্থান হয়েছে। তাদের তৈরি নকশিকাঁথা বিক্রির অর্থে সুমি মুর্মু নিজ খরচে রাজশাহীর পবা উপজেলার ভূগরইল ও সন্তোষপুরে চালাচ্ছেন ‘শিশু প্রভাত বিদ্যানিকেতন’ নামে দুটি বিদ্যালয়। সেখানে বিনা খরচে পড়ছে ১২৭ শিশু। স্বামী ও দুই ছেলে ন...
ধন্যবাদ•২৫ দিন আগে
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
রংপুরের বদরগঞ্জ উপজেলার মোরশেদুল ইসলাম (৪০) মানবিক তাড়নায় ছুটে চলেন অসহায় মানুষের পেছনে। এলাকার মানুষের সংকটে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি। তীব্র শীতে দরিদ্র মানুষের ঘরে গরম কাপড় ও কম্বল পৌঁছে দেন। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া থেকে মুমূর্ষু রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা— সবখানেই তার উপস্থিতি লক্ষ করার মতো। শুধু তা-ই নয়, অর্থাভাবে পড়াশোনা বন্ধ হতে চলা মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং অর্থের জোগান দেন দরিদ্রদের চিকিৎসায়। উপজেলার রাধানগর ইউনিয়নের ৯ নম...
ধন্যবাদ•এক মাস আগে
শেষ ঠিকানার কারিগর
শেষ ঠিকানার কারিগর
এলাকার কারও মৃত্যুর খবর পেলেই খুন্তি-কোদাল, দা, স্কেল আর করাতসহ কবর খোঁড়ার প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে ছুটে যান সরওয়ার আলম। কবর খোঁড়ার পর মৃত ব্যক্তির পরিবারের কারও কাছ থেকে নেন না পারিশ্রমিক বা যাতায়াত খরচ। সবাই সম্মান করে তাকে। এলাকায় পরিচিতি পেয়েছেন শেষ ঠিকানার কারিগর হিসেবে। কবর খোঁড়ার এমন আত্মিক কাজে তৃপ্তি পান সরওয়ার। এককভাবে প্রায় ৭ বছর কবর খোঁড়ার পর হঠাৎ একদিন একসঙ্গে দুই জায়গায় কবর খোঁড়ার সংবাদ পান তিনি। একটি কবর খুঁড়তে পারলেও একই সময় হওয়ার কারণে অন্যটি খুঁড়তে না পা...
ধন্যবাদ•এক মাস আগে
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
বাড়ির উঠানে, রান্নাঘরসহ লোকালয়ে সাপ ঢুকে পড়ার খবর পেলেই ছুটে যান আশিকুল ইসলাম মিথুন। আতঙ্কিত মানুষ যখন সাপটিকে মেরে ফেলতে চান, তখন মিথুনের চেষ্টা থাকে সেটিকে নিরাপদে উদ্ধার করে তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া। এজন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি। প্রকৃতি ও পরিবেশ রক্ষার তাগিদেই স্বেচ্ছাশ্রমে এই কাজ করে যাচ্ছেন যশোরের চৌগাছা উপজেলার এই তরুণ। ছোটবেলা থেকেই বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি আগ্রহ ছিল মিথুনের (২৮)। তবে সেই আগ্রহকে কাজে রূপ দেওয়ার সুযোগ আসে ২০২৩ সালে। উচ্চশিক্ষার জন্য ঢাকার একটি বেসরকার...
ধন্যবাদ•এক মাস আগে
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
বয়সের ভার শরীরে স্পষ্ট হলেও শিক্ষাদানের নেশায় এখনো ক্লান্ত নন। ৫৫ বছর ধরে প্রত্যন্ত গ্রামের শিশুদের বিনা পয়সায় পড়িয়ে আসছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের রমণী কান্ত বেপারি। ওই গ্রামের রাখাল বেপারির ছেলে রমণী কান্ত বেপারি (৭০) স্বাধীতার আগে যখন স্কুলের ছাত্র ছিলেন, তখন থেকেই এলাকার গরিব পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদের পড়ানো শুরু করেন।  রমণী কান্ত ১৯৭৩ সালে চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর ভর্তি হন সরকারি গৌরনদী কলেজে। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতা...
ধন্যবাদ•এক মাস আগে
উপকূলে আশার আলো মিনারা
উপকূলে আশার আলো মিনারা
খুলনার উপকূলীয় উপজেলা দাকোপের মিনারা খাতুন (২৫) স্কুলজীবন থেকেই সামাজিক ও মানবিক নানা কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। এই তরুণী উপকূলীয় অঞ্চলের অসহায় ও ছিন্নমূল মানুষের সেবায় স্থাপন করেছেন অনন্য দৃষ্টান্ত। মানসিক ভারসাম্যহীন মানুষের পরিচর্যা ও খাদ্য-পোশাক বিতরণ, এতিমদের বই ও পোশাক প্রদান, ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, অসচ্ছলদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দেন তিনি। গত ৮ বছরে রোগীদের জন্য নিজে রক্তদানের পাশাপাশি ২ হাজার ব্যাগের বেশি রক্ত সংগ্রহ করে দিয়েছেন। করোনাকালে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ, ১০ দরিদ...
ধন্যবাদ•এক মাস আগে
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
ইঞ্জিনচালিত নৌকার খটখট শব্দ, নৌকাটি দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের সুতারচাপর ঘাট থেকে নিগুয়ারি বাজার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। নৌকায় অর্ধশতাধিক শিক্ষার্থী, সঙ্গে কয়েকজন গ্রামবাসীও। নিগুয়ারি বাজার ঘাটের পাড়েই নিগুয়ারি সাইদুর রহমান উচ্চবিদ্যালয়, শতবর্ষী  নিগুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহম্মেদ কলেজ। নৌকা ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে নেমে স্কুল -কলেজের দিকে ছুটল শিক্ষার্থী আরিফ, শুভ, ইসরাত ও...
ধন্যবাদ•এক মাস আগে