Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ট্রাম্প

ট্রাম্পের ২০ মাসের চেষ্টায়ও  একচুল নড়েননি পুতিন
ট্রাম্পের ২০ মাসের চেষ্টায়ও একচুল নড়েননি পুতিন
ইতিহাসে কখনো কখনো কামানের শব্দের চেয়েও ভারী হয়ে ওঠে অনড় একটি অবস্থান। ইউক্রেনের সীমান্তে যেন সেই দৃশ্য। যুদ্ধ থামাতে পেছন থেকে প্রাণপণ ঠেলছেন ডোনাল্ড ট্রাম্প। সামনে পাথরের মতো অনড় ভ্লাদিমির পুতিন। কূটনীতির টেবিল বদলেছে। দূত বদলেছেন। প্রস্তাবের স্তূপ জমেছে। বদলায়নি মস্কোর দাবি। যে শর্ত নিয়ে যুদ্ধের আগে পশ্চিমাদের মুখোমুখি হয়েছিল রাশিয়া, প্রায় পাঁচ বছরের রক্তক্ষয়ের পর সেই শর্তই ফিরিয়ে এনেছে ক্রেমলিন। সোমবার (১৬ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মধ্যস্থতায় আলোচনা চললেও রাশিয়া শুধু ই...
যুক্তরাষ্ট্র•প্রায় ১০ ঘণ্টা আগে
দুই  বছর পর কোয়াডের বৈঠকে মুখোমুখি মোদি-ট্রাম্প
দুই বছর পর কোয়াডের বৈঠকে মুখোমুখি মোদি-ট্রাম্প
দুই বছরের ব্যবধান ঘুচিয়ে ফের কোয়াডের মঞ্চে মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বসছে চার দেশের রাষ্ট্রনেতাদের এই বৈঠক। ট্রাম্পের দ্বিতীয় দফার প্রেসিডেন্সিতে এই প্রথম কোয়াডের শীর্ষ সম্মেলন। ফলে শুধু ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তাই নয়, ভারত-আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ গতিপ্রকৃতির দিকেও নজর থাকবে আন্তর্জাতিক মহলের।ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া— এই চার দেশকে নিয়ে গঠিত কোয়াডের শেষ শীর্ষ ব...
ভারত•প্রায় ১১ ঘণ্টা আগে
জেনসেন হুয়াং ‘চরম দুঃসময়’ পার করছেন: ট্রাম্প
জেনসেন হুয়াং ‘চরম দুঃসময়’ পার করছেন: ট্রাম্প
বিয়েবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং ‘চরম দুঃসময়’ পার করছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।৬৩ বছর বয়সী হুয়াং প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইওর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার সঙ্গে সম্পর্কে জড়ানো নারী চীনের হয়ে কাজ করেন, এমন অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে কয়েকশ বিলিয়ন ডলার কমে যায়।‘স্ট্রেইট শুটার উইথ স্টিফেন এ’ পডকাস্টে বৃহস্পতিবার কথা বলেন ট্রাম্প। হুয়াংয়ের পদত্যাগকে ‘দুঃখজন...
যুক্তরাষ্ট্র•৩ দিন আগে
ভোটের হারে ফুঁসে উঠেছে ট্রাম্পের অভিবাসী থাবা
ভোটের হারে ফুঁসে উঠেছে ট্রাম্পের অভিবাসী থাবা
ভোটের বাক্সে পরাজয়। হোয়াইট হাউজে সুর নরম। অথচ আমেরিকার রাস্তায় অভিবাসন পুলিশের থাবা আগের মতোই কঠোর। কোথাও হাসপাতালের সামনে সশস্ত্র কর্মকর্তা। কোথাও বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে আটক তরুণ। কোথাও শেষকৃত্যে যোগ দিতে গিয়ে গ্রেপ্তার আশ্রয়প্রার্থী দম্পতি। এমনকি আট বছরের শিশুও রেহাই পাচ্ছে না। মধ্যবর্তী নির্বাচনে (৩ নভেম্বর) রিপাবলিকানদের ভরাডুবির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, তার অভিবাসননীতি হয়তো ‘মাত্রাতিরিক্ত কঠোর’ ছিল। কিন্তু সেই স্বীকারোক্তির পরও থামেনি ধরপাকড়। ভোটে ক্ষমতার সমীকর...
যুক্তরাষ্ট্র•৪ দিন আগে
ট্রাম্পের চীন সফরের আগে জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক, চিপ বাণিজ্যে কী প্রভাব পড়বে?
ট্রাম্পের চীন সফরের আগে জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক, চিপ বাণিজ্যে কী প্রভাব পড়বে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেন শহরে যাচ্ছেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।এমন সময় এই সফর হচ্ছে, যখন এনভিডিয়ার বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। সিলিকন ভ্যালিতে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের একজন হুয়াংয়ের সঙ্গে মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক নিয়ে তদন্তের মুখে পড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সন্দেহ,...
বিদেশ•৪ দিন আগে
ইরান যুদ্ধে কে কার ঘর পোড়ায়
ইরান যুদ্ধে কে কার ঘর পোড়ায়
যুদ্ধ ইরানে প্রভূত ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। প্রথম রাতেই ইরান হারিয়েছে তাদের শীর্ষ নেতা। আমেরিকান প্রেসিডেন্ট হুংকার দিয়ে বলেছিলেন, পারস্য সভ্যতা ধ্বংস করে দেবেন। কিন্তু অবিচল ইরানি প্রতিরোধ প্রমাণ করেছে, আমেরিকার সামরিক মাহাত্ম্য ট্রাম্পের কথার মতোই ফাঁকা, ফাঁপা, অন্তঃসারশূন্য। ২০২৪-এর নির্বাচনে বহু আমেরিকান ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন একটি কারণে, তিনি ক্যাম্পেইনের সময় বলেছিলেন, আমেরিকা ফার্স্ট— অর্থাৎ আমেরিকা আর অন্যের জন্য যুদ্ধ করবে না এবং আমেরিকানদের স্বার্থকে তিনি সবার আগে স্থান দেবেন, আম...
কলাম•৬ দিন আগে
কে এই অ্যালিস হুয়াং, এনভিডিয়ার প্রধানের সঙ্গে কেন জড়াচ্ছে নাম?
কে এই অ্যালিস হুয়াং, এনভিডিয়ার প্রধানের সঙ্গে কেন জড়াচ্ছে নাম?
চীনের অর্থ খাতের পরিচিত মুখ অ্যালিস হুয়াং একসময় দেশটির আর্থিক খাতে নিজের কর্মজীবন গড়ে তুলেছিলেন। পরে তিনি সম্পূর্ণ ভিন্ন এক অঙ্গনে আলোচনায় আসেন। সেটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ নিয়ে বিশ্বব্যাপী প্রতিযোগিতা।হুয়াং লে নামেও পরিচিত এই চীনা ব্যবসায়ী সাংহাইয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। পরে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডার হন তিনি। রয়টার্সের পর্যালোচনা করা ৩০টির বেশি প্রকাশ্য আর্থিক নথি, করপোরেট নি...
বিদেশ•৭ দিন আগে
ক্ষুব্ধ ট্রাম্প ডেমোক্রাট নেতাদের বিরুদ্ধে তুললেন চাঁদাবাজির অভিযোগ
ক্ষুব্ধ ট্রাম্প ডেমোক্রাট নেতাদের বিরুদ্ধে তুললেন চাঁদাবাজির অভিযোগ
পুরনো পথেই হাঁটছেন ট্রাম্প। রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি ও নাজেহাল করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসেননি। অথচ মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিক্যান পার্টি হারার পর বুধবার ৪ নভেম্বর বলেছিলেন, ডেমোক্রাট মার্কিন প্রতিনিধি সভা (হাউস) ও সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ায় তিনি তাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। কিন্তু ৩ দিন পরই তার সুর উল্টে গেল। শনিবার ডেমোক্রাট 'আইনি লড়াই' (ল' ফেয়ার)— এর হুমকি নিয়ে বিচার বিভাগকে তদন্তের নির্দেশ দিলেন ট্রাম্প। জানিয়েছেন , তিনি বিচার বিভাগকে একটি বিষয় তদন্ত করার নি...
যুক্তরাষ্ট্র•৯ দিন আগে
ভিয়েতনামের পর ইরানেও যুদ্ধ শিক্ষা যুক্তরাষ্ট্রের, ভোট শিক্ষা ট্রাম্পের
ভিয়েতনামের পর ইরানেও যুদ্ধ শিক্ষা যুক্তরাষ্ট্রের, ভোট শিক্ষা ট্রাম্পের
পরাজয়ের লজ্জা যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহের এক আদি ব্যামো! ইতিহাসের নাড়ি টিপলেই ভুরভুর করে নাকে আসে সে গন্ধ। আগ বাড়িয়ে আক্রমণ; পরে লেজ গুটিয়ে পালিয়ে আসার নজিরও নেহাত কম নয়। আটলান্টিকের উত্তাল ঢেউয়ের মতোই তাদের অহংকার আছড়ে পড়েছে বিশ্বের আনাচে-কানাচে। কখনো পূর্ব এশিয়ার মেকং ডেল্টার গহিন অরণ্যে, কখনো মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমির চোরাবালিতে। যুদ্ধ লজ্জার প্রথম গ্লানিটা তাদের ঘরে ওঠে সেই ছেলেবেলাতেই। জন্মের (১৭৭৬ সালের ৪ জুলাই) মাত্র ৯ বছরেই। ১৭৮৫ সালে। আলজেরিয়ার বিশাল নৌবাহিনীর কাছে। শেষ পর্যন্ত নাকে খ...
বিদেশ•১০ দিন আগে
আমেরিকার নির্বাচনে কেন বিজ্ঞানী ও চিকিৎসকদের জয়জয়কার?
আমেরিকার নির্বাচনে কেন বিজ্ঞানী ও চিকিৎসকদের জয়জয়কার?
হাসপাতালে মানুষের জীবন বাঁচানোই ছিল তাদের পেশা। গবেষণাগারে নতুন আবিষ্কার ছিল সাধনা। কিন্তু সেই চিকিৎসক-বিজ্ঞানীদেরই এবার নামতে হলো আমেরিকার রাজনীতির ময়দানে। কারণ, গবেষণায় অর্থছাঁটাই। টিকা নিয়ে বিতর্ক। চিকিৎসার খরচে সাধারণ মানুষের নাভিশ্বাস। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যনীতি ঘিরে জমছিল অসন্তোষ। আর সেই অসন্তোষের মধ্যেই মধ্যবর্তী নির্বাচনে বাজিমাত করলেন একঝাঁক চিকিৎসক ও বিজ্ঞানী। তাদের সমর্থকেরা বলেছেন, এ যেন ‘মেধাবীদের প্রত্যাঘাত’। কিন্তু কেন এই উত্থান? বিজ্ঞানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের বিত...
যুক্তরাষ্ট্র•১০ দিন আগে
মহাফাঁদে ২ মহামতি
মহাফাঁদে ২ মহামতি
কারও মুখে ‘ডানপন্থী পপুলিজমের পোস্টারবয়’, কেউ বললেন ‘পারফেক্ট পার্টনার’। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের ভাষায়— ‘সুবিধাবাদী জুটি’। ‘স্বার্থের বিয়ে’ তকমাও কম জোটেনি কপালে। বিশ্ব জুড়ে কত নামেই না পরিচিত তারা! তবে এসব সমালোচনা কখনোই গায়ে মাখেননি দুজনের কেউ। বরং নিজেদের দাবি করেছেন ‘ইতিহাসের সবচেয়ে ভালো বন্ধু’ হিসেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হাজার মাইল দূরত্বে অবস্থান করলেও ক্ষমতা, রাজনীতি আর মধ্যপ্রাচ্যের সমীকরণে পরস্পরের ঘনিষ্ঠ দুই ম...
বিদেশ•১১ দিন আগে
যুক্তরাষ্ট্রে পরাজয়ের দহনে পরিবর্তনের ডাক
যুক্তরাষ্ট্রে পরাজয়ের দহনে পরিবর্তনের ডাক
‘অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ’। কবি জীবনানন্দ দাশের সেই পঙ্‌ক্তি যেন নতুন অর্থে ফিরে এসেছে ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন। গাজায় মৃত্যুর মিছিল। ইরানে ধ্বংসের ক্ষত। অথচ বিশ্বশক্তির আঁধারের নাটের গুরু হোয়াইট হাউজের সেদিকে খেয়াল নেই। বরং শক্তির আস্ফালনে উন্মত্ত ছিল তারা। যুদ্ধের দামামায় চাপা পড়েছে সাধারণ মানুষের আর্তনাদ। তবু টনক নড়েনি। কিন্তু শেষ পর্যন্ত কথা বলেছে ভোটের বাক্স। বারুদের গন্ধ ছাপিয়ে ব্যালটের ভাষা পড়ছে যুক্তরাষ্ট্র। যে ইরান যুদ্ধকে শক্তির প্রদর্শন হ...
বিদেশ•১১ দিন আগে
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে কীভাবে জিতলেন ডেমোক্র্যাটরা
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে কীভাবে জিতলেন ডেমোক্র্যাটরা
আমেরিকার গ্রামের রাজনীতিতে বদলের ইঙ্গিত এসেছিল এক বছর আগেই। আইওয়ার ওয়ারেন কাউন্টিতে ডেমোক্র্যাটদের সভায় এত মানুষ এসেছিলেন যে খাবার ফুরিয়ে যায়। তড়িঘড়ি অতিরিক্ত পিৎজা আনাতে হয়েছিল স্থানীয় নেতাকে। তখন কে জানত, সেই ভিড়ই একদিন ট্রাম্পের রাজনৈতিক দুর্গে ফাটলের পূর্বাভাস হয়ে উঠবে! মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে সেই গ্রামীণ আমেরিকাতেই চমক দেখিয়েছেন ডেমোক্র্যাটরা।বুধবার (৪ নভেম্বর) রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইওয়া, কানসাস, টেক্সাস ও উইসকনসিনের মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে গুরুত্বপূর্ণ আসন...
যুক্তরাষ্ট্র•১১ দিন আগে
কংগ্রেস জিতেও ট্রাম্পকে কতটা রুখতে পারবেন ডেমোক্র্যাটরা?
কংগ্রেস জিতেও ট্রাম্পকে কতটা রুখতে পারবেন ডেমোক্র্যাটরা?
ওয়াশিংটনে ক্ষমতার চাবি বদলেছে হাত। কিন্তু দরজার ওপারে এখনও দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প। মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের দুই কক্ষই জিতেছে ডেমোক্র্যাটরা। ফলে প্রেসিডেন্টের সিদ্ধান্তে বাধা দেওয়ার শক্তি পেয়েছে বিরোধীরা। তবু হোয়াইট হাউসের ইচ্ছার বিরুদ্ধে কত দূর এগোতে পারবেন তাঁরা? বিজয়ের উচ্ছ্বাসের মধ্যেই উঠেছে সেই প্রশ্ন।বুধবার (৪ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবারের ভোটে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। নতুন কংগ্রেস কাজ শুরু করবে আগামী জানুয়ারিতে। ডেমোক্র্যা...
যুক্তরাষ্ট্র•১১ দিন আগে
মধ্যবর্তী নির্বাচনের ইতিহাসে কতবার ফিরে এসেছে ডেমোক্র্যাটরা?
মধ্যবর্তী নির্বাচনের ইতিহাসে কতবার ফিরে এসেছে ডেমোক্র্যাটরা?
প্রেসিডেন্টের আসনটি দখলে থাকলেই, কংগ্রেসের নিয়ন্ত্রণও যে থাকবে, এমন কোনো নিশ্চয়তা অন্তত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নেই। প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছর পরই মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা পাল্টে দিতে পারেন ওয়াশিংটনের ক্ষমতার সমীকরণ। সাম্প্রতিক উদাহরণ ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি হোয়াইট হাউজ ধরে রাখলেও কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্টের আসনে না থেকেও আইনসভার দুই কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।তবে এমন প্রত্যাবর্তনের ইতি...
আপনি কি জানেন•১৩ দিন আগে
ঝুলন্ত আসনেই ঝুলছেন ট্রাম্প
ঝুলন্ত আসনেই ঝুলছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে বহুল অপেক্ষার সেই মধ্যবর্তী নির্বাচন। ব্যালট বাক্সে চলছে রিপাবলিকান-ডেমোক্র্যাটদের ভোটযুদ্ধ। লড়াই শুধু কংগ্রেসের আধিপত্যের নয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের এক অগ্নিপরীক্ষা আজ। সাতটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ‘টস-আপ’ আসনের রুদ্ধশ্বাস ঘূর্ণাবর্তে ঝুলছে হোয়াইট হাউজের ক্ষমতার চাবিকাঠি। মিশিগান, টেক্সাস, ওহাইও, মেইন, আইওয়া, কানসাস ও আলাস্কা। এই ঝুলন্ত আসনগুলোর অদৃশ্য সুতায় এখন টানাপড়েন চলছে ট্রাম্পের শাসনভার ও নীতিমালার। আজকের এই প্রতিটি ব্যালটপেপার যে...
যুক্তরাষ্ট্র•১৩ দিন আগে
হাঙ্গেরি থেকে সার্বিয়া, শাসকদের বিরুদ্ধে ক্ষোভের ঢেউ
এবার নজর ট্রাম্পের আমেরিকায় ● হাঙ্গেরি থেকে সার্বিয়া, শাসকদের বিরুদ্ধে ক্ষোভের ঢেউ
মানুষের পকেটে টান। অথচ ক্ষমতাবানদের সম্পদের পাহাড় ক্রমেই উঁচু হচ্ছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। আর রাজনৈতিক প্রভাবশালীদের ঘিরে উঠছে দুর্নীতি ও ব্যক্তিগত লাভের অভিযোগ। এই বৈপরীত্যেই যেন ফুঁসে উঠছে বিশ্বের নানা প্রান্ত। হাঙ্গেরিতে দীর্ঘ শাসনের অবসান। সার্বিয়ায় শিক্ষার্থীদের আন্দোলনের পর নির্বাচনী পালাবদল। এবার সেই অসন্তোষের ছায়া পড়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায়। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে দুর্নীতির প্রশ্ন কতটা প্রভাব ফেলছে, সেদিকেই নজর রাজনৈতিক বিশ্লেষকদের।সোমবার (২ নভেম্বর) মার...
যুক্তরাষ্ট্র•১৩ দিন আগে
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরীক্ষা
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরীক্ষা
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আজ বড় পরীক্ষার দিন। দেশ জুড়ে (মঙ্গলবার) অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনে নির্ধারিত হবে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। একই সঙ্গে ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন এবং হাজার হাজার অঙ্গরাজ্য আইনসভার আসনেও ভোট দেবেন মার্কিন নাগরিকরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রায় দুই বছর পূর্ণ হওয়ার আগেই এই নির্বাচন তার জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানের বড় পরীক্ষা হয়ে উঠেছে। এই নির্বাচনে কংগ্রেসের (পার্লামেন্ট) নিয়ন্ত্রণ হারালে আগাম...
বিদেশ•১৪ দিন আগে
কংগ্রেস ছাড়াই দেশ চালানোর ছক ট্রাম্পের!
কংগ্রেস ছাড়াই দেশ চালানোর ছক ট্রাম্পের!
ফল তো দূরের কথা, এখনো ভোটই হয়নি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের। অথচ ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে শুরু হয়ে গেছে ভোট-পরবর্তী হিসাব। কংগ্রেসের নিয়ন্ত্রণবিরোধী ডেমোক্র্যাটদের হাতে চলে গেলে কী করবেন ডোনাল্ড ট্রাম্প? হোয়াইট হাউজের জবাব, আইনসভার নতুন অনুমোদনের অপেক্ষায় না থেকে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতাকেই কাজে লাগানোর প্রস্তুতি। বাইরে নির্বাচনী প্রচার, ভেতরে বিকল্প শাসনের নকশা। আমেরিকার গণতন্ত্রে তাই নতুন প্রশ্ন— ভোটে ক্ষমতার ভারসাম্য বদলালেও কত দূর একাই এগোতে পারবেন প্রেসিডেন্ট?রবিবার বার্তা সং...
যুক্তরাষ্ট্র•১৫ দিন আগে
‘১০ মিনিটেই হামলা চালাতে পারি’, ইরানের নতুন লক্ষ্যবস্তুর নাম জানালেন ট্রাম্প
‘১০ মিনিটেই হামলা চালাতে পারি’, ইরানের নতুন লক্ষ্যবস্তুর নাম জানালেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অবশিষ্ট এক বা দুটি পারমাণবিক স্থাপনায় ১০ মিনিটের মধ্যেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ভূগর্ভস্থ ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনাও রয়েছে।শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো বাসভবনে হ্যালোইন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের পারমাণবিক...
যুক্তরাষ্ট্র•১৬ দিন আগে