Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ট্রাম্পের চীন সফরের আগে জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক, চিপ বাণিজ্যে কী প্রভাব পড়বে?

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২২:০৭
শেয়ার করুন:
ট্রাম্পের চীন সফরের আগে জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্ক, চিপ বাণিজ্যে কী প্রভাব পড়বে?

ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে চীনের শেনজেন শহরে যাচ্ছেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

এমন সময় এই সফর হচ্ছে, যখন এনভিডিয়ার বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। সিলিকন ভ্যালিতে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্রদের একজন হুয়াংয়ের সঙ্গে মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সম্পর্ক নিয়ে তদন্তের মুখে পড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন। তবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে।

এনভিডিয়া বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, হুয়াং সিইওর পদ ছাড়ছেন।

গত মে মাসে বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে ছিলেন হুয়াং। এনভিডিয়ার জন্য তার উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল। কারণ, চীনে তাদের এইচ২০০ কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ বিক্রির অনুমোদন পেতে প্রতিষ্ঠানটি হিমশিম খাচ্ছে। এখন পরবর্তী প্রতিনিধিদলে হুয়াংয়ের থাকা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তাহলে হুয়াংয়ের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা কি চীনের বিষয়ে তার প্রশাসনকে আরও কঠোর অবস্থানের দিকে ঠেলে দিতে পারে?

যুক্তরাষ্ট্র-চীন চিপ বাণিজ্যে শিথিলতা আনতে হুয়াং কী ভূমিকা রেখেছিলেন?


এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে হুয়াং চীনের কাছে উন্নত চিপ বিক্রির ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে ওয়াশিংটনের প্রতি চাপ দিয়েছিলেন। তার যুক্তি ছিল, মার্কিন প্রযুক্তির ব্যবহার বাড়লে এআই উন্নয়নে যুক্তরাষ্ট্রের অগ্রণী অবস্থান ধরে রাখা সহজ হবে।

আরও পড়ুন

এনভিডিয়া থেকে হুয়াংয়ের পদত্যাগ, এআই শিল্পে বড় ধাক্কা

১২ নভেম্বর ২০২৬

২০২৫ সালের ডিসেম্বরে ট্রাম্প এনভিডিয়ার দ্বিতীয় সর্বাধিক শক্তিশালী চিপ এইচ২০০ চীনে বিক্রির অনুমোদন দেন। তবে এই বিক্রি থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ যুক্তরাষ্ট্র সরকারকে দেওয়ার শর্ত রাখেন তিনি।

দুই দলেরই চীনবিরোধী কঠোর অবস্থানের সমর্থকদের বিরোধিতা সত্ত্বেও ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

স্থবির হয়ে থাকা এইচ২০০ চিপ বিক্রি সচল করার আশায় মে মাসে বেইজিং সফরে ট্রাম্পের প্রতিনিধিদলে শেষ মুহূর্তে যুক্ত করা হয় হুয়াংকে। ট্রাম্প বিক্রির অনুমতি দিলেও চীনা সরকারের আমদানি অনুমোদন পেতে দেরি হওয়ায় চিপের চালান ছিল কম। এর মাধ্যমে স্থানীয় চিপ নির্মাতাদের সহায়তা করতে চেয়েছিল চীন।

তবে এ সফরে কোনো অগ্রগতির ঘোষণা আসেনি।

সাম্প্রতিক ব্যক্তিগত কেলেঙ্কারির মধ্যেও হুয়াংয়ের পাশে ছিলেন ট্রাম্প। তাঁকে ‘সম্মানিত ব্যক্তি’ বলে অভিহিত করেছিলেন তিনি।

এনভিডিয়া কেলেঙ্কারির কারণে কি চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন ট্রাম্প?

তাৎক্ষণিকভাবে এমনটা হওয়ার সম্ভাবনা নেই।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ থেকে হুয়াংয়ের বিদায় এবং তার আগে ঘটে যাওয়া কেলেঙ্কারি ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বলে মনে করেন সিঙ্গাপুরভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক স্টিভ ওকুন। আলজাজিরাকে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ‘সর্বোচ্চ যা বলা যায়, তা হলো অচলাবস্থায় রয়েছে’।জেনসেন হুয়াং— রয়টার্সবরং যুক্তরাষ্ট্র যদি চীনে এআই পণ্য বিক্রির ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখে, তাহলে এআই পণ্যের অন্য পথে সরবরাহ ও বিস্তার দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ানোর বড় কারণ হয়ে উঠতে পারে। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বিশ্বজুড়ে এসব পণ্য কীভাবে বেচাকেনা হচ্ছে, সেটিই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

পরামর্শক প্রতিষ্ঠান টেনিওর ব্যবস্থাপনা পরিচালক গ্যাব্রিয়েল ওয়াইল্ডাউ চলতি সপ্তাহের শুরুতে আলজাজিরাকে বলেন, ট্রাম্প ‘যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের বর্তমান উন্নতির ধারাকে ব্যাহত করার কোনো ইঙ্গিত দিচ্ছেন না’।
আরও পড়ুন

স্ত্রীকে এনভিডিয়ার সিইওর সঙ্গে পরিচয় করান স্বামী নিজেই, জানতেন প্রেমের খবরও

১২ নভেম্বর ২০২৬

তবে তিনি সতর্ক করে বলেন, কংগ্রেস এবং ট্রাম্প প্রশাসনের ভেতরে থাকা চীনবিরোধী কঠোর অবস্থানের সমর্থকদের কাছ থেকে নতুন চাপের মুখে পড়তে পারেন প্রেসিডেন্ট।

হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চীনা অর্থনীতি বিশেষজ্ঞ কার্স্টেন হলৎস বলেন, ট্রাম্পের ‘চীন নিয়ে কোনো সুসংহত নীতি আছে বলে মনে হয় না। তাই শেনজেনে আসন্ন আলোচনায় তার অবস্থান কী হবে, তা অনুমান করা কঠিন’।

আলজাজিরাকে তিনি বলেন, হুয়াংয়ের ব্যক্তিগত বিষয়গুলো ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে খুব একটা প্রাসঙ্গিক হবে না’।১৩ মে চীন সফর করেন ট্রাম্প, এ সময় সঙ্গে ছিলে হুয়াংও— রয়টার্সচীনের বিরুদ্ধে কঠোর অবস্থানের চাপ আসছে কোথা থেকে?

মূলত কংগ্রেস থেকে। আগামী জানুয়ারিতে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাবে।

প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার প্রধান বিশ্লেষক লিয়ান জে সু বলেন, এআই ও চীনের বিষয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান শুধু ট্রাম্পের একার নয়। তার ভাষায়, এটি ‘দুই দলের মধ্যে অভ্যন্তরীণভাবে বিরল রাজনৈতিক ঐকমত্যগুলোর একটি’।

তিনি বলেন, ‘এ বিষয়ে নিজের অবদান ও উত্তরাধিকার রক্ষায় ট্রাম্প যা যা সম্ভব, সবই করবেন।’

ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ক্রিস কুনস বুধবার বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চীনে এনভিডিয়ার চিপ রপ্তানি-সংক্রান্ত সব নথি সংরক্ষণের অনুরোধ জানিয়েছেন।

সিনেটররা চিঠিতে লিখেছেন, ‘এই ঘটনা রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকরভাবে প্রয়োগ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় কেন্দ্রীয় সরকারের সক্ষমতা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।’

বার্তা ও সংবাদবিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওস জানিয়েছে, এনভিডিয়ার চিপ চীনে পাচারে সহায়তাকারী সন্দেহভাজন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরিকল্পিত কঠোর ব্যবস্থা আটকে দিয়েছিলেন লুটনিক।

এদিকে বার্তা সংস্থা এএফপির দেখা ক্রয়সংক্রান্ত নথিতে দেখা গেছে, চীনের প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বর ও অক্টোবরে তৃতীয় পক্ষের মাধ্যমে এনভিডিয়ার এইচ২০০ চিপ কিনেছে।

চীন কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে?

গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। একই সঙ্গে চীনের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা ও সেমিকন্ডাক্টর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের অজুহাত হিসেবে এসব অভিযোগ ব্যবহারের জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে দেশটি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বৃহস্পতিবার বলেন, ‘প্রযুক্তিগত অবরোধ আরোপের অজুহাত হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত এ ধরনের ‘গুপ্তচর’ আখ্যান তৈরি করা বন্ধ করা।’

তবে মাও আরও বলেন, দুই দেশের নেতাদের মধ্যে হওয়া ঐকমত্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

ওমডিয়ার বিশ্লেষক সু বলেন, ট্রাম্পের সঙ্গে আলোচনায় না জড়ানোর কোনো আগ্রহ চীনের নেই। কারণ, এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) প্রতি দেশটির ব্যাপক আগ্রহ রয়েছে।
আরও পড়ুন

কে এই অ্যালিস হুয়াং, এনভিডিয়ার প্রধানের সঙ্গে কেন জড়াচ্ছে নাম?

১০ নভেম্বর ২০২৬

মার্কিন প্রযুক্তিতে আরও ভালো প্রবেশাধিকার পেলে চীনের চিপ নির্মাতারাও লাভবান হতে পারে।

চীনের গ্রাফিকস প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থানীয় মুর থ্রেডস, মেটাএক্স ও ক্যামব্রিকনের শেয়ারের দাম বৃহস্পতিবার প্রায় ১০ শতাংশ বেড়েছে।

শেনজেন সফরের পর কী ঘটতে পারে?

চীনা অর্থনীতি বিশেষজ্ঞ হলৎস উল্লেখ করেন, চীনের মূল ভূখণ্ডের গ্রাহকদের সেবা দিতে সিঙ্গাপুরের ডেটা সেন্টারগুলোতে এনভিডিয়ার উন্নত চিপ ব্যবহারের বিষয়টি ‘নতুন কোনো তথ্য নয়’।

তবে ওকুনের ধারণা, আগামী বছর চাপ আরও বাড়বে।

তিনি বলেন, চীনা প্রতিষ্ঠানগুলো যাতে ক্লাউডের মাধ্যমে উন্নত চিপ ব্যবহারের সুযোগ না পায়, তা নিশ্চিত করতে কংগ্রেস ‘রিমোট অ্যাকসেস সিকিউরিটি অ্যাক্ট’ পাস করতে পারে।

তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয় মেগাস্পিডের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। অথবা সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশে পাঠানো উন্নত চিপের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করতে পারে।

এমনটা ঘটলে ২০২৭ সালে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে টানাপোড়েন বাড়বে বলে মনে করেন তিনি। তবে তার ভাষায়, ‘এটা আগামী সপ্তাহে ঘটছে না।’

সূত্র: আলজাজিরা

চীন সফরট্রাম্পজেনসেন হুয়াংএনভিডিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি