দেশে
মার্কিন চুক্তির চাপ, ভারতের সঙ্গে
সম্পর্কের টানাপড়েন আর চীনের সঙ্গে
বাণিজ্য সম্পর্ক কেমন— এ নিয়ে নানা
আলোচনা যখন চলছে, সে
সময় মালয়েশিয়া হয়ে প্রধানমন্ত্রী তারেক
রহমানের চীন সফর রাজনৈতিক
মহলে আগ্রহের জন্ম দিয়েছে। এই
আগ্রহের কারণ যতটা অর্থনৈতিক,
ঠিক ততটাই রাজনৈতিক। কারণ, আজকের বিশ্ব পরিস্থিতিতে কোনো অর্থনৈতিক আলোচনা
বা সম্পর্ক রাজনীতি, বিশেষত ভূরাজনৈতিক সম্পর্ক এড়িয়ে যেতে পারে না।
এই সফরে মালয়েশিয়ার
সঙ্গে কালচারাল এবং তথ্য ও
সম্প্রচার-সংক্রান্ত দুটি এমওইউ স্বাক্ষর,
কাউন্টার ট...