Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চীন

পাকিস্তানকে ‘বিশ্বস্ত বন্ধু’ বললেন শি

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৯:০৭
শেয়ার করুন:
পাকিস্তানকে ‘বিশ্বস্ত বন্ধু’ বললেন শি

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শি- রয়টার্স

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আজ সোমবার বেইজিংয়ে বৈঠকে দুদেশের ‘অটুট’ বন্ধুত্বের প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাকিস্তানকে ‘বিশ্বস্ত বন্ধু’ উল্লেখ করে অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান জানিয়েছেন তিনি।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে ‘পুরনো বন্ধু’ হিসেবে স্বাগত জানিয়ে শি বলেছেন, কয়েক দশক ধরে ‘একে অপরকে বুঝেছে, বিশ্বাস করেছে এবং সমর্থন করেছে’ দুই দেশ।

পাকিস্তান সেই অল্প কয়েকটি দেশের একটি, যাদের চীন ‘সব পরিস্থিতেই কৌশলগত অংশীদার’ হিসেবে বিবেচনা করে। এর মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগিতা অন্তর্ভুক্ত।

তবে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চীনা নাগরিক ও চীনের বড় অবকাঠামো প্রকল্পগুলোর ওপর ইসলামপন্থী জঙ্গি হামলা অস্বস্তিতে ফেলেছে বেইজিংকে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠ সম্পর্কও দুদেশের সম্পর্কে তৈরি করেছে জটিলতা।

শি বললেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই বদলাক না কেন, প্রতিবেশী কূটনীতিতে সবসময় চীন-পাকিস্তান সম্পর্কের উন্নয়নকে অগ্রাধিকার দেয় চীন।’

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে কৃষি, শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দক্ষ মানবসম্পদ গঠনে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে চীন।

সিসিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামাবাদের সঙ্গে ‘অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন আরও ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়ে তুলতে কাজ করতে প্রস্তুত বেইজিং। একই সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা এবং কৌশলগত সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শি।

অন্যদিকে শাহবাজ শরিফ চীন ও পাকিস্তানকে ‘লোহার মতো দৃঢ় দুই ভাইয়ের দেশ’ বলে উল্লেখ করে বলেছেন, তাদের সম্পর্কের ‘কোনো তুলনা নেই’।

চীন সফরপাকিস্তানশি জিনপিংশাহবাজ শরিফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...