আয়াতুল্লাহ আলী খামেনির প্রজ্ঞা, নেতৃত্ব ও ইরানসহ পুরো অঞ্চলে তার গভীর প্রভাব প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এসব কথা বলেছেন।শাহবাজ শরিফ তেহরানে আলী খামেনির জানাজায় অংশ নিয়েছেন। তার সঙ্গে দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও ছিল।শাহবাজের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার...