Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

শাহবাজ শরিফ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শান্তি আলোচনার অংশ ছিল না

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:৪১
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শান্তি আলোচনার অংশ ছিল না

ইসলামাবাদে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরানের ব্যালিস্টিক বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বিষয়টি কখনোই তোলা হয়নি বলে জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি জোর দিয়ে বলেছেন, ‘এটি আলোচনার টেবিলেও ছিল না, এমনকি সমঝোতা স্মারকেও কোনোভাবেই অন্তর্ভুক্ত ছিল না। এ বিষয়ে কোনো প্রশ্ন নেই এবং কোনো সন্দেহও নেই।’

ইসলামাবাদে মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে আসা ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সম্মেলনে এসব কথা বলেন শাহবাজ শরিফ।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একই সুরে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আলোচনার বিষয় নয় এবং ভবিষ্যতের আলোচনাতেও তা থাকবে না।

তার যুক্তি, তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা জাতীয় প্রতিরক্ষার জন্য অপরিহার্য।

তিনি জোর দিয়ে বলেছেন, যদি আত্মরক্ষার জন্য আমাদের ক্ষেপণাস্ত্র না থাকত, তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, ঠিক সেভাবেই ইরানকে ধ্বংস করে দিত। এক্ষেত্রে তারা তরুণ বা বৃদ্ধ কারোর প্রতিই কোনো করুণা দেখাত না।

আরও পড়ুন

হরমুজে টোল নিতে পারবে না ইরান, রুবিওর হুঁশিয়ারি

২৪ জুন ২০২৬

ইরানের ভান্ডারে কয়েক হাজার কিলোমিটারের বেশি আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ আছে বলে সন্দেহ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদেশগুলো। তাদের দীর্ঘদিনের দাবি, মানবতার জন্য হুমকি এসব অস্ত্র ইরানকে ত্যাগ করতে হবে।

যদিও সাম্প্রতিক শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের দিক থেকে এ বিষয়ে তেমন জোর দিতে দেখা যায়নি। মানবাধিকারের প্রশ্নে পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির সমালোচনাও করেন ইরানের প্রেসিডেন্ট।

সংবাদ সম্মেলনে ইসলামাবাদের সঙ্গে তেহরানের সম্পর্কের গভীরতার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, পাকিস্তান আমাদের কাছে প্রতিবেশীর চেয়ে বেশি কিছু। ইরান ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দীর্ঘকাল ধরে পারস্পরিক শ্রদ্ধা, সদিচ্ছা এবং ঐতিহাসিক আস্থার ওপর নির্মিত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতার কথা স্মরণ করে পেজেশকিয়ান বলেন, সাম্প্রতিক ঘটনা আবারও আমাদের বন্ধনের দৃঢ়তা প্রমাণ করেছে।

এর আগে, মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ এসে পৌছান মাসুদ পেজেশকিয়ান। সুইজারল্যান্ডে শান্তি আলোচনা শেষ হবার ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের প্রেসিডেন্ট এ সফর করলেন।

সূত্র : মেহের নিউজ এজেন্সি 

শাহবাজ শরিফইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি