Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বাণিজ্যিক সম্পর্ক জোরদারে চীন সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট

বাসস
agamir somoy
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১৭:১৩
বাণিজ্যিক সম্পর্ক জোরদারে চীন সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সোমবার চীন সফরে পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

এএফপির খবরে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে বেসামরিক প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটি মিন অং হ্লাইংয়ের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর। এর আগে ভারত সফর করেছিলেন তিনি।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই কূটনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে মিয়ানমার।

সোমবার মিয়ানমারের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বেইজিংয়ের উদ্দেশে যাত্রার আগে বিমানবন্দরে উপস্থিত ব্যক্তিদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান মিন অং হ্লাইং। পরে তার বেইজিং পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত চলা এ সফরে প্রেসিডেন্ট শি চিন পিংয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী লি চিয়াং এবং দেশটির শীর্ষ আইনপ্রণেতা ঝাও লেজির সঙ্গেও বৈঠক করবেন তিনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে জানান, মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নবায়ন এবং দুই দেশের মধ্যে সমন্বিত কৌশলগত সহযোগিতা গভীর করার লক্ষ্যেই এ সফরকে গুরুত্ব দিচ্ছে বেইজিং।

মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সফরসূচির অংশ হিসেবে মিন অং হ্লাইং চীনের উচ্চপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং একটি অর্থনৈতিক সম্মেলনেও অংশ নেবেন।

এদিকে সম্প্রতি মিয়ানমারবিষয়ক একটি থিংক ট্যাংকের সঙ্গে যুক্ত এক মার্কিন নাগরিককে চীন আটক করায় নতুন করে আলোচনায় এসেছে দুই দেশের সম্পর্ক।

শুক্রবার লিন জিয়ান সাংবাদিকদের জানান, ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি মিয়ানমারের প্রতিষ্ঠাতা মিন জিনের বিরুদ্ধে ফৌজদারি বাধ্যতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার বিরুদ্ধে চীনের জাতীয় নিরাপত্তা বিপন্ন করতে পারে এমন গুপ্তচরবৃত্তিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহ রয়েছে।

ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি মিয়ানমার দেশটির রাজনীতি, প্রাকৃতিক সম্পদ এবং সংঘাত পরিস্থিতি নিয়ে গবেষণা পরিচালনা করে।

অন্যদিকে, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনী বিভিন্ন সশস্ত্র বিরোধী গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে। মিয়ানমারের সঙ্গে চীনের প্রায় ২ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তবর্তী এলাকায় অস্থিরতা এবং রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়ার আশঙ্কায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বেইজিং।

এ বছর অনুষ্ঠিত নির্বাচনে সামরিকপন্থী মিত্রদের নিরঙ্কুশ বিজয়কেও প্রকাশ্যে সমর্থন জানিয়েছে চীন।

এর আগে এপ্রিল মাসে রাজধানী নেপিদোতে মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মিয়ানমারের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার প্রতি বেইজিংয়ের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

মিয়ানমারমিন অং হ্লাইংচীন সফর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী