যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিসংক্রান্ত টানাপড়েন চললেও চীনের বাজার ছাড়তে চাইছে না এনডিভিয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন, ভবিষ্যতে প্রসেসর ব্যবসার বড় অংশ হিসেবেই তারা চীনকে দেখছেন। এনভিডিয়া এত দিন মূলত জিপিইউ বা গ্রাফিকস প্রসেসরের জন্য পরিচিত ছিল, যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার মডে...