Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

এনভিডিয়ার সিইও হুয়াংয়কে সরিয়ে দেওয়ার গুঞ্জনে শেয়ারের দরপতন

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:১৩
শেয়ার করুন:
এনভিডিয়ার সিইও হুয়াংয়কে সরিয়ে দেওয়ার গুঞ্জনে শেয়ারের দরপতন

ছবি: রয়টার্স

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়কে ঘিরে বিতর্ক ও তাকে পদচ্যুত করার গুঞ্জনে চিপ নির্মাতা প্রতিষ্ঠাটির শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে। বুধবার বাজার-পরবর্তী লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ৮ দশমিক ৬ শতাংশ কমেছে।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠানটির শীর্ষ পদে হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে।

অভিযোগ উঠেছে, এনভিডিয়ার এক কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন হুয়াং। এ ছাড়া চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গেও তার সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে।

রবিবার এসব অভিযোগ নিয়ে হুয়াংয়ের বিষয়ে তদন্ত শুরু করেছে এনভিডিয়া। এ বিষয়ে মন্তব্য জানতে আলজাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি।

১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন হুয়াং। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানের অন্যতম পরিচিত মুখ তিনি। উন্নত মানের গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এসব চিপ ব্যবহার করে অত্যাধুনিক এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনা করা হয়।

এই প্রযুক্তি নির্বাহী যুক্তরাষ্ট্র ও চীনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রেও রয়েছেন। এআই খাতে শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে নেমেছে দেশ দুটি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হুয়াং। চীনে উন্নত চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিলে তদবির করেছেন তিনি। এ নিয়ে ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা বিষয়ে কঠোর অবস্থানের পক্ষের ব্যক্তিদের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়েছে। তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তিতে বেইজিংয়ের প্রবেশাধিকার বন্ধ রাখতে হবে।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ যদি ৬৩ বছর বয়সী হুয়াংকে সরিয়ে দেয়, তবে তা চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির জন্য বড় ধরনের পরিবর্তনের ঘটনা হবে।

বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানগুলোর কাতারে এনভিডিয়ার দ্রুত উত্থানের পেছনে হুয়াংকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। তার নেতৃত্বের ধরনও বেশ কেন্দ্রীভূত। প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম থেকে শুরু করে কৌশলগত সিদ্ধান্ত, সবকিছুর কেন্দ্রেই রয়েছেন তিনি।

এনভিডিয়া থেকে ওয়াংয়কে সরিয়ে দেওয়া হলে তার স্থান কে নেবে সেটি এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, হুয়াংয়ের জায়গা নিতে পারেন এমন সুস্পষ্ট কোনো প্রার্থীও নেই।

গত এক সপ্তাহ ধরে আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনার কেন্দ্রে রয়েছে এনভিডিয়া। এ সময় খবর প্রকাশিত হয়েছে, চীনের এক নারীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক ছিল। ওই নারীকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় নিয়োগ দিয়েছিল বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করেন।

তবে অ্যালিস হুয়াং নামের ওই চীনা প্রযুক্তি নির্বাহীর বিষয়ে মার্কিন কর্মকর্তারা তাদের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি। সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াং এ অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ অস্বীকার করেছে। মন্ত্রণালয়ের ভাষায়, অভিযোগগুলো ‘সম্পূর্ণ ভিত্তিহীন, অনুমাননির্ভর এবং চীনকে হেয় ও অপদস্থ করার উদ্দেশ্যে করা হয়েছে’।

সূত্র: আলজাজিরা।

এনভিডিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    কুষ্টিয়ায় ‘পেট্রোল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রোল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা