Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্ক নিয়ে সহকর্মীদের বিভ্রান্ত করেছিলেন হুয়াং

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯
শেয়ার করুন:
চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্ক নিয়ে সহকর্মীদের বিভ্রান্ত করেছিলেন হুয়াং

চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ফাইল ছবি / সংগৃহীত

চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের ধরন নিয়ে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের বিভ্রান্ত করেছিলেন প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। অ্যালিসের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ বিষয়ে অবগত দুই ব্যক্তি এবং রয়টার্সের পর্যালোচনা করা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বার্তালাপ থেকে এ তথ্য জানা গেছে।

রয়টার্স জানিয়েছে, অক্টোবরে এনভিডিয়ার কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে পাঠানো পৃথক বার্তায় জেনসেন হুয়াং অ্যালিসের সঙ্গে তার যোগাযোগকে গ্রাহকদের সঙ্গে স্বাভাবিক ব্যবসায়িক লেনদেন হিসেবে তুলে ধরেছিলেন। এ কর্মকর্তাদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান আইন কর্মকর্তা টিম টিটার এবং প্রধান বিপণন কর্মকর্তা অ্যালিসন ওয়াগনফেল্ড।

বার্তা সংস্থাটি বলেছে, বার্তাগুলো সরাসরি উদ্ধৃত না করার শর্তে সেগুলো পর্যালোচনা করেছে। এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।

গত বৃহস্পতিবার এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। রোববার এক বিবৃতিতে স্ত্রীর সঙ্গে অবিশ্বস্ত আচরণ এবং প্রতিষ্ঠানকে হতাশ করার জন্য ক্ষমা চান তিনি। তবে বিবৃতিতে অ্যালিস হুয়াংয়ের নাম উল্লেখ করেননি।

অ্যালিস ছিলেন এনভিডিয়ার গ্রাহক প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের সাবেক শীর্ষ কর্মকর্তা। চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত করছিল। জেনসেন ও অ্যালিসের পদবি একই হলেও তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

এর আগে নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, এনভিডিয়ার এক কর্মীর সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন। বৃহস্পতিবার রয়টার্স জানায়, আরেক কর্মীর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে, ২০২৫ সালের শরৎকালে এবং ২০২৬ সালের অক্টোবরে সংবাদমাধ্যমের প্রশ্নের পর জেনসেন এনভিডিয়ার কয়েকজন কর্মকর্তাকে অ্যালিস ও মেগাস্পিডের সঙ্গে তার যোগাযোগের বিষয়ে ব্যাখ্যা দেন। দুইবারই তিনি এসব যোগাযোগকে স্বাভাবিক ও যথাযথ ব্যবসায়িক সম্পর্ক হিসেবে তুলে ধরেন। তবে রয়টার্স কেবল ২০২৬ সালের অক্টোবরের বার্তাগুলো পর্যালোচনা করেছে।

আরও পড়ুন

এনভিডিয়া থেকে হুয়াংয়ের পদত্যাগ, এআই শিল্পে বড় ধাক্কা

১২ নভেম্বর ২০২৬

গত বছরের অক্টোবরে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জনসমক্ষে অ্যালিসের সঙ্গে জেনসেনের সাক্ষাতের বিষয়টি উঠে এসেছিল। এরপর তিনি এনভিডিয়ার কয়েকজন কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেন। ওই সময়ও তিনি সম্পর্কটিকে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে বর্ণনা করেননি। পত্রিকাটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এনভিডিয়া বা জেনসেন কেউই মামলা করেননি।

অ্যালিসের সঙ্গে জেনসেনের সম্পর্ক কখন ঘনিষ্ঠ হয়ে ওঠে, তা স্পষ্ট নয়। রয়টার্স যাচাই করা অনলাইনে প্রকাশিত ছবিতে ২০২৩ সালের ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে দেখা গেছে।

গত ১০ নভেম্বর এনভিডিয়ার পরিচালনা পর্ষদের স্বতন্ত্র সদস্যরা অ্যালিসের সঙ্গে জেনসেনের সম্পর্ক এবং তার বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ নিয়ে স্বাধীন তদন্তের ঘোষণা দেন। এ জন্য নিয়োগ দেওয়া হয়েছে ওয়াল স্ট্রিটের আইনজীবী প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে। চীন অবশ্য অ্যালিসের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।

অ্যালিস চীনা সরকারের হয়ে কাজ করছিলেন কি না, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। গত ২৯ অক্টোবর ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনসেন বলেছিলেন, অ্যালিসকে নিয়ে মার্কিন সরকারের সন্দেহের বিষয়ে তাকে কিছু জানানো হয়নি।

এদিকে, গত ৬ অক্টোবরের সর্বোচ্চ অবস্থান থেকে এনভিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি কমেছে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে ১ লাখ ৮০ হাজার কোটি ডলারের বেশি কমে গেছে।


জেনসেন হুয়াংএনভিডিয়াঅ্যালিস হুয়াংয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার