চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের ধরন নিয়ে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের বিভ্রান্ত করেছিলেন প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। অ্যালিসের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ বিষয়ে অবগত দুই ব্যক্তি এবং রয়টার্সের পর্যালোচনা করা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বার্তালাপ থেকে এ তথ্য জানা গেছে।রয়টার্স জানিয়েছে, অক্টোবরে এনভিডিয়ার কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে পাঠানো পৃথক বার্তায় জেনসেন হুয়াং অ্যালিসের সঙ্গে তার যোগাযোগকে গ্রাহকদের সঙ্গে স্বাভাবিক ব্যবসায়িক লেনদেন হিসে...