Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

নতুন চিপ উন্মোচন

এআই পিসির নতুন যুগের ঘোষণা এনভিডিয়ার

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৭:৫৩
এআই পিসির নতুন যুগের ঘোষণা এনভিডিয়ার

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং—রয়টার্স

এনভিডিয়া আজ সোমবার নতুন একটি চিপ উন্মোচন করেছে। এই চিপ সরাসরি ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা নিয়ে আসবে। এর মাধ্যমে অ্যাপল ও ইন্টেলের মতো কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামছে প্রতিষ্ঠানটি।

তাইওয়ানে কম্পিউটেক্স সম্মেলনে অংশ নেওয়া এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেছেন, আরটিএক্স স্পার্ক পিসি চিপটি এআই যুগের জন্য ‘পিসিকে নতুনভাবে উদ্ভাবনের’ লক্ষ্যে মাইক্রোসফটের সঙ্গে এনভিডিয়ার উদ্যোগের অংশ। তিনি জানান, দুই প্রতিষ্ঠানের তিন বছরের সহযোগিতার ফল এটি।

শিল্প বিশ্লেষকদের মতে, এই চিপ এআই ব্যবহারের ধরন আমূল বদলে দিতে পারে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এআই এজেন্টগুলো শুধু ক্লাউড কম্পিউটিংয়ের ওপর নির্ভর না করে সরাসরি স্থানীয় ডিভাইসেই চালানো যায়।

হুয়াং বলেছেন, তাইওয়ানের মিডিয়াটেকের সহায়তায় আরটিএক্স স্পার্ক চিপটি তৈরি করেছে এনভিডিয়া।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সহ-প্রতিষ্ঠাতা নিল শাহ বলেছেন, ‘আরটিএক্স স্পার্ক ঐতিহ্যগত অ্যাপকেন্দ্রিক পিসিকে এমন এক বাস্তব ও কার্যকর এজেন্টিক এআই ব্যক্তিগত কম্পিউটারে রূপান্তর করতে পারে, যা আগামী বছরগুলোয় প্রতিটি ঘরে থাকবে। কারণ ব্যক্তিগত এজ এআই এজেন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

তিনি আরও বলেছেন, ‘ব্যক্তিগত কম্পিউটিং খাতের জন্য এটি হতে যাচ্ছে সেই ‘আরটিএক্স স্পার্ক’ মুহূর্ত, যেমনটি আইফোন, চ্যাটজিপিটি বা ডিপসিকের ক্ষেত্রে হয়েছিল।’

নতুন চিপ এবং এনভিডিয়ার ভেরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) দেখাচ্ছে যে কোম্পানিটি এখন পিসি ও সিপিইউ পণ্যের ওপর ক্রমবর্ধমান গুরুত্ব দিচ্ছে। হুয়াং তার মূল বক্তব্যের বড় অংশ জুড়ে আরটিএক্স স্পার্ক চিপ ও ভেরা সিপিইউ নিয়ে আলোচনা করেন।

ভেরা সিপিইউ মূলত এআই এজেন্টের জন্য তৈরি করা হয়েছে। হুয়াংয়ের ভাষ্য অনুযায়ী, এর প্রাথমিক ব্যবহারকারীদের মধ্যে রয়েছে ওপেনএআই, অ্যানথ্রোপিক এবং স্পেসএক্স।

এনভিডিয়াজেনসেন হুয়াংনতুন চিপএআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়