Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

দুই বছর পর কোয়াডের বৈঠকে মুখোমুখি মোদি-ট্রাম্প

  • দ্বিপক্ষীয় বৈঠকেরও সম্ভাবনা, নজর বাণিজ্য ও চীনের ওপর
নয়াদিল্লি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২০:৫৩
শেয়ার করুন:
দুই  বছর পর কোয়াডের বৈঠকে মুখোমুখি মোদি-ট্রাম্প

ফাইল ছবি

দুই বছরের ব্যবধান ঘুচিয়ে ফের কোয়াডের মঞ্চে মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বসছে চার দেশের রাষ্ট্রনেতাদের এই বৈঠক। ট্রাম্পের দ্বিতীয় দফার প্রেসিডেন্সিতে এই প্রথম কোয়াডের শীর্ষ সম্মেলন। ফলে শুধু ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তাই নয়, ভারত-আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ গতিপ্রকৃতির দিকেও নজর থাকবে আন্তর্জাতিক মহলের।

ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া— এই চার দেশকে নিয়ে গঠিত কোয়াডের শেষ শীর্ষ বৈঠক হয়েছিল ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর আমেরিকার ডেলাওয়্যারে। এবার ম্যানিলায় বৈঠকে মোদি ও ট্রাম্পের পাশাপাশি থাকার কথা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির। হোয়াইট হাউজের তরফে ট্রাম্পের বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে কোয়াডের আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও মোদি-ট্রাম্পের আলাদা দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা ঘিরে কূটনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। যদিও সেই বৈঠকের নির্দিষ্ট সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, ম্যানিলায় দুই নেতার মুখোমুখি আলোচনার সুযোগ তৈরি হতে পারে। সেক্ষেত্রে বাণিজ্য চুক্তি, মার্কিন শুল্কনীতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং জ্বালানি-সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে। দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে টানাপড়েনের আবহে এই সম্ভাব্য সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ।

কোয়াডের আলোচ্যসূচিতে গুরুত্ব পেতে পারে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ, অত্যাধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাণিজ্যপথের সুরক্ষা। বিশেষ করে দক্ষিণ চীন সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহের পথ নির্বিঘ্ন রাখার বিষয়টি আলোচনায় আসতে পারে। চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাবের পরিপ্রেক্ষিতে চার দেশের সহযোগিতা আরও মজবুত করাই বৈঠকের অন্যতম লক্ষ্য।

সব মিলিয়ে ম্যানিলার বৈঠক শুধু চার দেশের কৌশলগত বোঝাপড়ার পরীক্ষা নয়, ভারত-আমেরিকা সম্পর্কের সমীকরণ কোন দিকে এগোয়, তা বোঝারও গুরুত্বপূর্ণ মঞ্চ হতে চলেছে।

মোদিট্রাম্পকোয়াড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন