Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইউক্রেন শান্তি চুক্তি

ট্রাম্পের ২০ মাসের চেষ্টায়ও একচুল নড়েননি পুতিন

  • ন্যাটোকে ১৯৯৭ সালের সামরিক অবস্থানে ফেরানোর দাবি রাশিয়ার
  • ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ বন্ধের শর্ত
  • ব্রিটেন-ফ্রান্সের পারমাণবিক সুরক্ষা নিয়েও আপত্তি
  • ইউরোপে বিভক্তির আশঙ্কা, ন্যাটো ভেঙে পড়ার সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২১:৫৯
শেয়ার করুন:
ট্রাম্পের ২০ মাসের চেষ্টায়ও  একচুল নড়েননি পুতিন

গ্রাফিকস: আগামীর সময়

ইতিহাসে কখনো কখনো কামানের শব্দের চেয়েও ভারী হয়ে ওঠে অনড় একটি অবস্থান। ইউক্রেনের সীমান্তে যেন সেই দৃশ্য। যুদ্ধ থামাতে পেছন থেকে প্রাণপণ ঠেলছেন ডোনাল্ড ট্রাম্প। সামনে পাথরের মতো অনড় ভ্লাদিমির পুতিন। কূটনীতির টেবিল বদলেছে। দূত বদলেছেন। প্রস্তাবের স্তূপ জমেছে। বদলায়নি মস্কোর দাবি। যে শর্ত নিয়ে যুদ্ধের আগে পশ্চিমাদের মুখোমুখি হয়েছিল রাশিয়া, প্রায় পাঁচ বছরের রক্তক্ষয়ের পর সেই শর্তই ফিরিয়ে এনেছে ক্রেমলিন।

সোমবার (১৬ নভেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মধ্যস্থতায় আলোচনা চললেও রাশিয়া শুধু ইউক্রেন নয়, ইউরোপের নিরাপত্তাব্যবস্থাও পাল্টাতে চাইছে। শুক্রবার (১৩ নভেম্বর) নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ১০ নভেম্বরের রুশ আলোচনাপত্রে পুরোনো দাবিগুলোর পুনরাবৃত্তি রয়েছে। তবে এটি কোনো চূড়ান্ত শান্তিচুক্তি নয়।

মস্কোর প্রধান শর্ত, ন্যাটোকে ১৯৯৭ সালের সামরিক মোতায়েনব্যবস্থায় ফিরতে হবে। অর্থাৎ, পরে জোটে যোগ দেওয়া পূর্ব ইউরোপীয় দেশগুলো থেকে মিত্রবাহিনী ও সামরিক অবকাঠামো সরাতে হবে। রাষ্ট্রীয় সীমানা বদলানো নয়, সামরিক উপস্থিতি সরানোই দাবি। রাশিয়া চায়, ইউক্রেন কখনো ন্যাটোয় যোগ দেবে না। পশ্চিমা অস্ত্র ও সেনা সেখানে থাকবে না। সীমিত করতে হবে ইউক্রেনের সামরিক সক্ষমতাও।

ব্রিটেন ও ফ্রান্সের পারমাণবিক সুরক্ষার প্রতিশ্রুতিও প্রত্যাহার চায় মস্কো। ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিলেও জোটটির সম্মিলিত প্রতিরক্ষায় অংশ নিতে পারবে না, এমন শর্তও রয়েছে। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের স্বীকৃতি নিয়েও বিরোধ তীব্র। কিয়েভ বলছে, বলপ্রয়োগে দখল করা ভূখণ্ড ছেড়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।

শর্তগুলোর শিকড় ২০২১ সালে। পরের বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে রাশিয়া। ক্ষমতায় ফেরার আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ২৪ ঘণ্টায় যুদ্ধ থামাবেন। কিন্তু ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রায় ২২ মাসেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি।

সম্প্রতি আবুধাবিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনা করেছেন। মস্কোয় পুতিনের সঙ্গে বসেছেন মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। অগ্রগতির বক্তব্য এলেও মূল শর্তে রুশ ছাড়ের নিশ্চয়তা মেলেনি।

পোল্যান্ডসহ পূর্ব ইউরোপের দেশগুলো বলেছে, রাশিয়ার দাবি তাদের নিরাপত্তা বিপন্ন করবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ইউক্রেনের ভূখণ্ড ছাড়ার বিরোধিতা করছেন। সাবেক রুশ কূটনীতিক বরিস বোন্দারেভের আশঙ্কা, মস্কোর পরিকল্পনা ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষার ভিত্তিই ভেঙে দিতে পারে। রাশিয়া অবশ্য ন্যাটোর সম্প্রসারণকে নিজস্ব নিরাপত্তার হুমকি বলছে।

ন্যাটোর প্রতিষ্ঠার মূল ভিত্তি হলো সদস্যদেশগুলোর পারস্পরিক প্রতিরক্ষার অঙ্গীকার। একজন আক্রান্ত হলে অন্যরা সহায়তায় এগিয়ে আসবে, এই নিশ্চয়তাই জোটের শক্তি। রাশিয়ার প্রস্তাব বাস্তবায়িত হলে পূর্ব ইউরোপের দেশগুলোর কাছে সেই প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। অন্যদিকে ইউক্রেনের শহরগুলোতে হামলা, বিদ্যুৎবিভ্রাট আর ঘরছাড়া মানুষের দুর্দশা অব্যাহত। আলোচনার দীর্ঘসূত্রতা তাই কূটনীতির ব্যর্থতা নয়, মানুষের জীবনেও গভীর ক্ষতের নাম।

২০ মাসের অধিক সময় ধরে শান্তির পথ খুঁজছেন ট্রাম্প। কখনো আলোচনার প্রস্তাব, কখনো অর্থনৈতিক সুবিধার আশ্বাস, কখনো কূটনৈতিক চাপ। তবু ইউক্রেনের সীমান্তে যুদ্ধের রেখা যেমন রয়ে গেছে, তেমনই অনড় পুতিনের দাবি। একদিকে ওয়াশিংটনের বিরামহীন চেষ্টা। অন্যদিকে মস্কোর আপসহীন অবস্থান। মাঝখানে প্রতিদিন রক্ত ঝরছে ইউক্রেনের মাটিতে। শান্তির দিকে এক পা এগোতে গিয়ে বারবার যেন অদৃশ্য দেয়ালে আটকে যাচ্ছে কূটনীতি। ইতিহাসের এই দীর্ঘ অচলাবস্থা শেষ পর্যন্ত ভাঙবে কীসে? আলোচনার শক্তিতে, নাকি যুদ্ধক্ষেত্রের আরও রক্তক্ষয়ে? আর যে শান্তির জন্য এত আয়োজন, সেই শান্তির মূল্য যদি হয় ইউক্রেনের স্বাধীনতা ও ইউরোপের নিরাপত্তা, তবে তাকে কি সত্যিই শান্তি বলা যাবে?

পুতিনট্রাম্পন্যাটোইউক্রেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন