Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

শহর নয়, এবার গ্রামেও চমক

ট্রাম্পের শক্ত ঘাঁটিতে কীভাবে জিতলেন ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ২২:৪৯
শেয়ার করুন:
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে কীভাবে জিতলেন ডেমোক্র্যাটরা

আমেরিকার গ্রামের রাজনীতিতে বদলের ইঙ্গিত এসেছিল এক বছর আগেই। আইওয়ার ওয়ারেন কাউন্টিতে ডেমোক্র্যাটদের সভায় এত মানুষ এসেছিলেন যে খাবার ফুরিয়ে যায়। তড়িঘড়ি অতিরিক্ত পিৎজা আনাতে হয়েছিল স্থানীয় নেতাকে। তখন কে জানত, সেই ভিড়ই একদিন ট্রাম্পের রাজনৈতিক দুর্গে ফাটলের পূর্বাভাস হয়ে উঠবে! মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে সেই গ্রামীণ আমেরিকাতেই চমক দেখিয়েছেন ডেমোক্র্যাটরা।

বুধবার (৪ নভেম্বর) রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইওয়া, কানসাস, টেক্সাস ও উইসকনসিনের মতো রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে গুরুত্বপূর্ণ আসন জিতেছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণও পেয়েছেন তারা। অথচ গত আড়াই দশক ধরে গ্রামীণ ভোটারদের মধ্যে রিপাবলিকানদের প্রভাব বেড়েছিল। এবার সেই প্রবণতায় ধাক্কা লেগেছে।

কেন এই পরিবর্তন? উত্তর লুকিয়ে অর্থনীতি আর প্রচারের কৌশলে। ট্রাম্পের আমদানি শুল্কে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। ইরান যুদ্ধের প্রভাবে বেড়েছে জ্বালানির দাম। জীবনযাত্রার ব্যয় ও অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযানেও ক্ষুব্ধ বহু ভোটার। কানসাস ও টেক্সাসে হিস্পানীয় ভোটারদের সমর্থন ২০২৪ সালের তুলনায় প্রায় ৪০ শতাংশ পয়েন্ট ডেমোক্র্যাটদের দিকে সরে এসেছে।

তবে শুধু অসন্তোষ নয়। দীর্ঘ প্রস্তুতিও বদলেছে নির্বাচনী হিসাব। আইওয়ার ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টিনা বোহানান টানা ১১ মাস প্রতি মঙ্গলবার ছোট শহরে গিয়ে প্রচার চালিয়েছেন। বাড়ি বাড়ি পৌঁছেছেন। জিতেছেন প্রতিনিধি পরিষদের আসন। উইসকনসিনের রেবেকা কুকের প্রচারদল কড়া নেড়েছে ৫৪ হাজার বাড়ির দরজায়। তাঁর কথায়, ‘এখন আর কোনও জনপদই এত ছোট নয় যে সেখানে যাওয়া যাবে না।’

আইওয়ায় ২০১৮ সালের পর প্রথমবার বিভিন্ন প্রার্থীর প্রচার সমন্বিত করা হয়। এতে অর্থ ও কর্মীর ব্যবহার আরও কার্যকর হয়। অনেক বাসিন্দা জানিয়েছেন, এর আগে কোনও নির্বাচনী প্রচারদল তাঁদের বাড়িতে আসেনি।

কানসাসে প্রস্তুতি চলেছে চার বছর। স্থানীয় দলীয় শাখা ৫৭ থেকে বাড়িয়ে ৬৮ করা হয়। ফলও এসেছে। প্রায় এক শতাব্দী পর সেখানে ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হয়েছেন অ্যাডাম হ্যামিল্টন। সেওয়ার্ড কাউন্টিতে ২০২৪ সালে ট্রাম্প এগিয়েছিলেন ৩৯ শতাংশ পয়েন্টে। এবার হ্যামিল্টন জিতেছেন ১৩ পয়েন্টে।

রয়টার্সের জরিপ অনুযায়ী, গ্রামীণ এলাকায় ট্রাম্পের কাজের প্রতি অনুমোদন ৬০ শতাংশ থেকে নেমে অক্টোবরে হয়েছে ৪৫ শতাংশ। দেড় হাজারের বেশি গ্রামীণ কাউন্টিতে রিপাবলিকান প্রার্থীদের সামগ্রিক ভোটের অংশ ২০২৪ সালে ট্রাম্পের প্রাপ্তির তুলনায় আট শতাংশ পয়েন্ট কম।

তবে সব গ্রাম হাতছাড়া হয়নি রিপাবলিকানদের। আর্কানসাস, ওকলাহোমা ও নেব্রাস্কায় তাঁরা জয় ধরে রেখেছেন। বিশ্লেষকদের সতর্কতা, এই ফল ডেমোক্র্যাটদের প্রতি স্থায়ী আস্থা নয়, ট্রাম্পের বিরুদ্ধে অসন্তোষের প্রকাশও হতে পারে।

গ্রামের মানুষের দরজায় কড়া নেড়ে ভোটের মানচিত্র বদলেছেন ডেমোক্র্যাটরা। কিন্তু সেই দরজা কি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তাঁদের জন্য খোলা থাকবে? নাকি এবারের বদলের হাওয়া কেবলই ক্ষণস্থায়ী? আমেরিকার রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন সেটিই।

ডেমোক্র্যাটট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    ইসমাইল জবিউল্লাহ আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    পাইপলাইনে ছিদ্র করে তেল চুরি, সাবেক ইউপি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক