ক্ষুব্ধ ট্রাম্প ডেমোক্রাট নেতাদের বিরুদ্ধে তুললেন চাঁদাবাজির অভিযোগ
- বিচার বিভাগকে ডেমোক্রাট নেতাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ছবি: রয়টার্স
পুরনো পথেই হাঁটছেন ট্রাম্প। রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি ও নাজেহাল করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসেননি। অথচ মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিক্যান পার্টি হারার পর বুধবার ৪ নভেম্বর বলেছিলেন, ডেমোক্রাট মার্কিন প্রতিনিধি সভা (হাউস) ও সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ায় তিনি তাদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। কিন্তু ৩ দিন পরই তার সুর উল্টে গেল। শনিবার ডেমোক্রাট 'আইনি লড়াই' (ল' ফেয়ার)— এর হুমকি নিয়ে বিচার বিভাগকে তদন্তের নির্দেশ দিলেন ট্রাম্প। জানিয়েছেন , তিনি বিচার বিভাগকে একটি বিষয় তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তার ভাষ্যমতে, ডেমোক্রাটিক নেতারা তার প্রশাসনের কর্মকর্তা, রিপাবলিকান ডোনার এবং সমর্থকদের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন। কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্রাটদের নিরঙ্কুশ জয়ের কয়েক দিনের মধ্যেই এই ঘটনা রাজনৈতিক বিরোধকে করে তুলেছে আরও তীব্র।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে শনিবার প্রেসিডেন্ট ডেমোক্রাটদের বিরুদ্ধে এনেছেন 'চাঁদাবাজি' 'আইনি ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার' এবং 'আইনি লড়াই' এর অভিযোগ। তিনি দাবি করেছেন, ডেমোক্রাটরা প্রশাসনের কর্মকর্তাদের অভিশংসনের হুমকি দিচ্ছেন এবং রিপাবলিকান দাতাদের কারাদণ্ড বা অন্যান্য শাস্তির ভয় দেখাচ্ছেন।
ট্রাম্প লিখেছেন, 'এটি সর্বোচ্চ পর্যায়ের চাঁদাবাজি এবং এর জন্য তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। এই বিবৃতির অনুলিপি পাঠিয়ে আমি বিচার বিভাগকে নির্দেশ দিচ্ছি যেন তারা অবিলম্বে এই অপরাধমূলক কর্মকাণ্ডটি খতিয়ে দেখে!'
(তথ্যসূত্র—নিউজ উইক ও এক্স)



