Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

খালেদ হোসাইনের কবিতা

কাজললেখা ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০২:৪০
খালেদ হোসাইনের কবিতা

গ্রাফিকস: আগামীর সময়

তবুও মনের ভুলে

 

জীবন ফুরিয়ে গেলে চাই না কিছুই

দীর্ঘশ্বাস কিংবা অশ্রু, অঞ্জলিতে জুঁই

অতিক্রান্ত জীবনের চূর্ণ কোনো স্মৃতি

বা মেঘের নাভিকুণ্ডে সূর্যের বিবৃতি।

 

বা দিগন্তে অনিঃশেষ বিগলিত সোনা—

পাহাড়-চূড়ায় অতিমৃদু যাদুটোনা

সম্মোহিত করেছিল, কেউ ছিল পাশে

হয়তো পায়ের দাগ আজও আছে ঘাসে

 

আকণ্ঠ পিপাসা ছিল, সোমরসবতী

বলেছে, করো তো পান, নেই কোনো ক্ষতি

বিচূর্ণিত এ ঘটনা স্বর্গের অধিক

এ অমৃত তোমাকেই অমরতা দিক।

 

না, আমি করিনি পান, চাইনি কিছুই

তবুও মনের ভুলে তোমাকেই ছুঁই?

 

আকাশ-প্রদীপ

 

প্রয়োজন ছিল না কোনো।

যথার্থ সময়ে কিছু ঘটে না আমার

যাবতীয় পিছুটান দূরে ছুড়ে ফেলে

তবু তুমি এলে।

 

চোখের সীমান্ত থেকে

আঙুলের সীমিত ডগায়

অমাবস্যার চেয়ে ঘন

কাজল মাখিয়ে তুমি

কপোলের বাঁ-পাশে দিয়ে দিলে টিপ।

অন্ধকার নয়, যেন

জ্বলে উঠল আকাশ-প্রদীপ।

 

লক্ষ্যহীন এ ভ্রমণ

ফুলগুলো নানাবর্ণ ফুটে আছে ঝরে যাবে বলে

তবুও রোদের আভা গায়ে মাখে জীবন্ত উল্লাসে

এমনই আনন্দ ছিল একদিন সাদা মাইক্রোবাসে

যা তখন ছুটছিল মৃদু বেগে গাঢ় কৌতূহলে।

 

স্পর্শের আনন্দ ছিল করতলে উষ্ণ সহৃদয়

দৃষ্টি ছিল জানালার দুই পাশে যেন বিপ্রতীপ

যদিও সংলগ্ন তবু তারা যেন দূরবর্তী দ্বীপ

সংলাপ ছিল না কোনো— দ্বিপ্রহর তবুও বাঙ্ময়।

 

লক্ষ্যহীন এ ভ্রমণ যক্ষের বিরহে তড়পানো

পাওয়া ও না-পাওয়া শীর্ষবিন্দু পেয়েছিল এক

আমি যতটুকু জানি তুমি ঠিক ততটুকু জানো

মুক্ত হাত, তবু কেউ ঠুকেছিল যিশুর পেরেক?

 

পুষ্পের ঔজ্জ্বল্য ছিল বাঁকানো তোমার ঘাড়ে, গালে

কিছুটা কুঞ্চন ছিল শীতাতপ আমার কপালে।

 

এত শ্বেত-অন্ধকার


সাদা কুয়াশার মতো ছড়িয়ে পড়েছে অন্ধকার

বাইরে ও ঘরে বটে— স্নায়ুতন্ত্রে, মাংসে ও মজ্জায়

অন্ধ সাদা আলখাল্লা, হাতে তার সাদা তলোয়ার

কাফনের মতো রঙ দ্রবীভূত সমস্ত সজ্জায়—

 

এত শ্বেত-অন্ধকার এর আগে কখনো নামেনি

বিস্তৃত ভূগোল জুড়ে— দীর্ঘশ্বাসে, স্তব্ধ হাহাকারে

ইহকাল পরকাল স্বার্থপরতার এক বেণি

গোখরো সাপের মতো স্নায়ুসূত্রে তীব্র ছোঁ মারে।

 

চলো, কোথাও পালিয়ে যাই

তুমি এখন কী করছ?

—অপেক্ষা।

 

মধ্যরাত। দূর থেকে কি

ভেসে আসবে বাঁশির সুর?

 

দূর কিন্তু অনেক দূর!

 

আজব জীবন। ফুরিয়ে যায়

এক পলকে।

 

কিন্তু জীবন                       হিজিবিজি

অনেক পাহাড়,               অনেক সাগর

পেরোতে হয়, বেরোতে হয়

                                শেকল ছিঁড়ে—

সিদ্ধাচার্য হতে হলেও

                বিদ্ধ হবে নানান তীরে

 

বিষমাখা তীর    বিষমাখা তীর

রক্তক্ষরণ                           জ্যান্তে মরণ

 

ভাল্লাগে না বন-বনানী

নদীর পানি                         বাজ-বিজুলি

চলো, কোথাও পালিয়ে যাই

                                নতুন দ্বীপে

 

একটা নতুন মশাল জ্বালি—

                                নতুন আলো

             তোমাকে খুব বাসব ভালো

নতুন জীবন ছড়িয়ে দেব

দিগ-দিগন্তে—

 

এসো, আমরা মিলিত হই

সে অনন্তে!

কবিতাখালেদ হোসাইনদীর্ঘশ্বাসআকাশ-প্রদীপলক্ষ্যহীনকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের