তবুও
মনের ভুলে
জীবন
ফুরিয়ে গেলে চাই না
কিছুই
দীর্ঘশ্বাস
কিংবা অশ্রু, অঞ্জলিতে জুঁই
অতিক্রান্ত
জীবনের চূর্ণ কোনো স্মৃতি
বা মেঘের নাভিকুণ্ডে সূর্যের বিবৃতি।
বা দিগন্তে অনিঃশেষ বিগলিত সোনা—
পাহাড়-চূড়ায় অতিমৃদু যাদুটোনা
সম্মোহিত
করেছিল, কেউ ছিল পাশে
হয়তো
পায়ের দাগ আজও আছে
ঘাসে
আকণ্ঠ
পিপাসা ছিল, সোমরসবতী
বলেছে,
করো তো পান, নেই
কোনো ক্ষতি
বিচূর্ণিত
এ ঘটনা স্বর্গের অধিক
এ অমৃত তোমাকেই অমরতা
দিক।
না,
আমি করিনি পান, চাইনি কিছুই
তবুও
মনের ভুলে...