Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

কিন্তু

ফাহীম সাদিকীন
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৪:৩৬
কিন্তু

গ্রাফিকস: আগামীর সময়

লোকটা খুব ভালো মানুষ। এটি অবশ্য না বললেও চলে। কারণ তিনি নিজেই বলেন। সকালে রাস্তায় তার সঙ্গে দেখা। আমাকে দেখেই তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ‘বুঝলেন ভাই, এই দেশে ভালো কিছু হবে না। কিচ্ছু না।’

দেশ নিয়ে তার হতাশা নতুন কিছু নয়। তবু আমি কারণ জিজ্ঞেস করলাম। তার কণ্ঠে আরও হতাশা, ‘এ দেশের মানুষের মধ্যে কোনো নীতিবোধ নেই। ভালো চিন্তা কারও মাথায় আসে না। সারা দিন শুধু অপকর্মের চেষ্টা।’

কথা শেষ হতেই তিনি রাস্তার পাশের ফুলগাছ থেকে একটা ফুল ছিঁড়লেন। আমি বললাম, ‘ফুলটা ছিঁড়লেন কেন?’

তিনি অবাক হলেন। তার পাল্টা প্রশ্ন, ‘একটা ফুল ছিঁড়লে কিছু হয় নাকি?’

আমি কোনো জবাব দিলাম না। মনে হলো তার কথাই ঠিক। রাস্তার ফুল ছিঁড়লে এমন কী হয়। তা ছাড়া লোকটা ভালো মানুষ। অতিরিক্ত ভালো। অন্যের নীতির প্রশ্নে আপসহীন।

অফিসে তিনি সাধারণত একটু দেরি করেই আসেন। তার দেরি করে আসাটা যুক্তিসংগত। বাসায় কত কাজ! রাস্তায় কত জ্যাম! তবে অন্যের দেরি তিনি সহ্য করতে পারেন না। সহকর্মীদের সামনে মাঝেমধ্যেই শোনা যায় তার বজ্রকণ্ঠ, ‘এই দেশে কেউ ঠিকমতো কাজ করে না। সব ফাঁকিবাজ। কাজ না করার ধান্দা।’

অফিসে ঢুকেই তিনি চা খান, বিস্কুট খান। আত্মীয়স্বজনকে ফোন দেন। তারপর মিনিটপাঁচেক চোখ বন্ধ রাখেন। মেডিটেশন না। দেশ নিয়ে ভাবনা চলে কিছুক্ষণ। ভাবনার মধ্যেই দীর্ঘশ্বাস আসে। মাথায় রাগ উঠে যায়। তিরিক্ষি মেজাজ নিয়েই অফিসের কাজ চলতে থাকে।

তিনি নিয়ম খুব ভালোবাসেন। তবে সেটি অন্যের জন্য। নিজের বেলায় বাস্তববাদী। রাস্তায় বেরিয়েই হুংকার ছাড়েন, ‘এই দেশে কেউ আইন মানে না।। সব অসভ্য। সরকারের উচিত পেটানো। পিটিয়ে ছাল ওঠালেই লাইনে আসবে সবাই।’

তার বাইক রং সাইড দিয়েও চলে। জ্যাম থাকলে ফুটপাতেও উঠিয়ে দেন। ব্যাপারটা তার কাছে যৌক্তিকই মনে হয়। সময়ের মূল্য অনেক। জ্যামের মধ্যে বসে থাকলে দেশ চলবে কীভাবে!

লোকটার ফেসবুক আইডি খুব নৈতিক। স্ট্যাটাসগুলো রক্তে আগুন ধরিয়ে দেয়। প্রতিদিন দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে সোচ্চার। তিনি দুর্নীতিবাজদের কবর রচনা করতে চান। তাদের বিষদাঁত উপড়ে ফেলতে চান। তবে নিজের কাজ আটকে গেলে অবস্থান যৌক্তিকভাবেই পাল্টে যায়। তিনি কানে কানে জিজ্ঞেস করেন, ‘কাউকে কিছু দিলে কাজটা কি তাড়াতাড়ি হবে?’

আমি লোকটার ওপর রাগ করি না। কারণ লোকটা একজন না, অসংখ্য। আয়নার সামনে দাঁড়ালে মাঝেমধ্যে নিজেকেও দেখি। আমরা সবাই অদ্ভুত নীতিতে চলি। নিয়ম ভাঙা খারাপ। কিন্তু নিয়মটা যদি আমি ভাঙি, তাহলে সেটি আর নিয়ম ভাঙা হয় না। হয়ে যায় পরিস্থিতি সামলানো।

কিন্তুদীর্ঘশ্বাসহতাশাঅপকর্মযুক্তিসংগত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের