Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

নৌকা

বাপ-দাদার পেশা এখন কেবলই শখ!

  • চিলমারী-রৌমারী নৌপথে মাঝি কমেছে ৯০ শতাংশ
আব্দুল্লাহ আল মুজাহিদ, চিলমারী-রৌমারী (কুড়িগ্রাম) থেকে ফিরে
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬
শেয়ার করুন:
বাপ-দাদার পেশা এখন কেবলই শখ!

চিলমারীর রমনা ঘাটে যাত্রীর অপেক্ষায় সারি সারি নৌকা। ইজারা বৃদ্ধি ও নাব্য সংকটে এই নৌপথে মাঝিদের আয় অনেকটাই নিম্নমুখী। সম্প্রতি তোলা - আল-আমিন

ব্রহ্মপুত্রের বুক চিরে চলা ইঞ্জিনচালিত নৌকার শব্দ জীবনের স্পন্দন মনে হলেও, কাছে গেলে শোনা যায় মাঝিদের দীর্ঘশ্বাস। চিলমারী-রৌমারী নৌপথে যাত্রীদের অন্যতম ভরসা এসব নৌযান। একসময় নদীর বুকে উৎসব চললেও আজ সেখানে টিকে থাকার নির্মম লড়াই। ভাড়া বাড়লেও জ্বালানির বাড়তি দাম, মালামাল পরিবহনে ধস এবং ঘাটের অতিরিক্ত ইজারার চাপে মাঝিদের পকেট শূন্য। জীবিকার এই সমীকরণে লোকসানের বোঝা মাথায় নিয়ে শুধু বাপ-দাদার পেশার প্রতি মায়া থেকেই নৌকার হাল ধরে আছেন তারা। প্রাচীন এই পেশাটি আয়ের উৎস নয়, কেবলই ‘শখ’।

প্রবীণ মাঝি বলাই শেখ ব্রহ্মপুত্রের বুকে কাটিয়েছেন জীবনের তিন দশকের বেশি সময়। আক্ষেপ নিয়ে আগামীর সময়কে তিনি বললেন, ‘মানুষ যেমন শখ থেকে ঘোড়া পালে, লাভের আশা করে না। আমাদের অবস্থাও ঠিক তাই। এখন নৌকা চালাইলে লস হয় না ঠিকই, তবে আয় তেমন হয় না। বাপ-দাদার পেশার প্রতি মায়া থেকেই নদীতে পড়ে আছি।’

এই শখ টিকিয়ে রাখার বাস্তবতাও বেশ কঠিন। ৫-৬ লাখ টাকা খরচ করে একটি নৌকা বানালে টেকে চার-পাঁচ বছর। প্রতি বছর ডাঙায় তুলে আলকাতরার প্রলেপ দিতে হয়। এত খরচের পর সিরিয়াল পেতে মাঝিদের ১৫-২০ দিন অপেক্ষা করতে হয়। দীর্ঘ অবসরে বাধ্য হয়েই কৃষিকাজ ও গবাদি পশু পালন করে সংসার চালান তারা।

মাঝিরা জানালেন, একসময় গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম সদর ও উলিপুর থেকে কাঁচামাল এবং মহাজনি মালামাল এই নৌপথে রৌমারী আসত। কিন্তু এখন আসে ঢাকা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরের দিক থেকে। রুট বদলে যাওয়ায় মাঝিদের আয় তলানিতে ঠেকেছে। ঘাটের পরিস্থিতি এতটাই নাজুক, আয় না থাকায় আগের তুলনায় প্রায় ৯০ শতাংশ মাঝিই পেশা ছেড়ে দিয়েছেন। অবশিষ্ট ১০ শতাংশ টিকে আছেন একে অন্যের নৌকায় বদলি খেটে।

একই ঘাটের আরেক মাঝি হাফিজুর রহমান যুক্ত ২০ বছর ধরে। অতীত স্মৃতি হাতড়ে তিনি বললেন, ‘আগে বাপে নৌকা চালাইত, আমি পানি ফালাইতাম। এখন নিজেই চালাই। আগে সব খরচ বাদ দিয়ে যা থাকত, তাতে সুন্দর সংসার চলত। এখন ভাড়া বাড়লেও হাতে তেমন কিছু থাকে না।’

সংশ্লিষ্টরা জানালেন, বর্ষায় চিলমারী-রৌমারী নৌপথের দূরত্ব ছয় কিলোমিটার, পাড়ি দিতে লাগে দেড় ঘণ্টা। শুকনো মৌসুমে চর জাগলে ঘুরপথে আট-দশ কিলোমিটার পাড়ি দিতে অন্তত দুই ঘণ্টা লাগে। নৌপথে খরচ বাড়লেও আয় বাড়েনি, বরং ইজারার গ্যাঁড়াকলে আয়ের বড় অংশ চলে যাচ্ছে প্রভাবশালীদের পকেটে।

রৌমারী নৌকা মালিক সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন খান জানালেন, আইনি লড়াই করে ঘাটটি তিনি জেলা পরিষদ থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে এনেছিলেন। আগে বছরে নৌকাপ্রতি ৪৫-৫০ হাজার টাকা এবং ট্রিপে যাত্রীপ্রতি ১০ টাকা দিলেই চলত। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিস্থিতি বদলে যায়। মালিকদের অভিযোগ, জরিপ ছাড়াই কর্মকর্তারা মনগড়াভাবে ইজারা ১ কোটি টাকা নির্ধারণ করেছেন। এতে আয়ের অধিকাংশই চলে যাচ্ছে ইজারাদারদের হাতে।

আয়ের হিসাব টেনে নাছির উদ্দিন আগামীর সময়কে বললেন, যাতায়াতে নৌকার সর্বোচ্চ আয় ৫-৬ হাজার টাকা। জ্বালানি খরচ বাদে মাঝিমাল্লাদের অর্ধেক ভাগ দিলে মালিকের হাতে টেকে আড়াই হাজার টাকার মতো। মাসে দু-একবার সিরিয়াল পাওয়ায় এই আয়ে সংসার চালানো অসম্ভব।

তবে ঘাটের ইজারা আদায়কারী আফসার মিয়ার ভাষ্য, নিজেদের মধ্যে রেষারেষি ও ঘাট নেওয়ার অতি আকাঙ্ক্ষার কারণেই সরকার ইজারার মূল্য বাড়িয়েছে। ইজারা বাড়ায় খরচও বেড়েছে। এখানে ইজারাদারদের নিজ থেকে কিছুই করার নেই।

আয় কমে যাওয়ায় গত বছরের ৫০টি নৌকার বহর এবার ৪০টিতে নেমেছে। অনেকেই নৌকা বিক্রির চেষ্টা করছেন। নাছির উদ্দিনের নিজেরসহ ঘাটে পাঁচ-সাতটি নৌকা বিক্রির অপেক্ষায় থাকলেও ক্রেতা মিলছে না। ৪-৫ লাখ টাকার নৌকা দেড়-দুই লাখ টাকায় কেউ কিনছেন না। এতে ঘাটে পড়ে থেকেই নষ্ট হচ্ছে নৌকা।

তাই বাপ-দাদার পেশা বাঁচিয়ে রাখতে নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য ফেরানো এবং ঘাটের মাত্রাতিরিক্ত ইজারা কমানোর দাবি জানিয়েছেন মাঝিরা।

ব্রহ্মপুত্রইঞ্জিনচালিত নৌকাজীবনের স্পন্দনমাঝিদীর্ঘশ্বাসপেশাশখচিলমারীরৌমারীনৌপথ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা